সাভার প্রতিনিধি,১৪ আগষ্ট ২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজা প্রাপ্ত খুনিদের সরকার বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরে সাভার পৌরসভা মিলনায়তনে সাভার পৌর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহনামের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো কিন্তু খুনিদের সেই স্বপ্ন…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভার সদর ইউপি চেয়ারম্যান বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন
সাভার প্রতিনিধি,১৪ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সাভার সদর ইউনিয়নের মাঝিপাড়া ও ঘোড়াদিয়া এলাকায় বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। জনবহুল এ ইউনিয়নে দিন রাত করোনা ভাইরাসের ঝুকি নিয়েই ইউপি চেয়ারম্যান সোহেল রানা ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কাজ করে যাচ্ছেন। প্রতিদিন তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এএফ এম সায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Read Moreঢাকার ধামরাইয়ে যাদবপুর ইউপি চেয়ারম্যানকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
সাভার প্রতিনিধি,১৪ আগষ্ট,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বন্যার্তদের মাঝে বিতরণ না করে আত্মসাতের অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে চেয়ারম্যানের পদ ও আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে ধানতারা বাজার এলাকায় এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে স্থানীয়রা জানায়, চুরি-ডাকাতি হত্যাসহ যাদবপুর ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর নামে বিশটির ও বেশি থানায় মামলা রয়েছে। গত নির্বাচনে তিনি অনিয়ম ও দুর্নীতি করে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…
Read Moreসাভারে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ফার্মেসিতে হামলা
সাভার প্রতিনিধি,১৩ আগষ্ট ২০২০(বিবিনিউজ):সাভারে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় একটি ঔষধ ফার্মাসিতে হামলা চালিয়ে লুটপাট করেছে একটি এনজিওর কর্মকর্তারা। গতকাল রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার মুক্তির মোড় এলাকায় মুক্তি ফার্মেসিতে হামলা ও লুটপাট চালায় নয়ন মনি নামের একটি এনজিওর কর্মকর্তারা। ভুক্তভোগী ফার্মেসি মালিক সেলিম মিয়া জানান গত কয়েক মাস আগে তিনি ব্যবসার কাজের জন্য ওই এলাকার নয়ন মনি নামের একটি এনজিও থেকে প্রথমে বিশ হাজার ও পরে পঞ্চাশ হাজার টাকা লোন নেন স্ত্রী লিপি আক্তারের না। করোনাভাইরাস এ ব্যবসার অবস্থা নাজুক হওয়ায় কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে…
Read Moreসাভারে আট বছরের শিশু ধর্ষণের শিকার
সাভার প্রতিনিধি,১৩ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারে পৃথক ঘটনায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে ও অন্য একটি ঘটনায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় একটি বাড়ীতে বাবা মার সাথে আট বছরের ওই শিশু ভাড়া থাকতো। তার বাবা-মা পোশাক কারখানায় চাকরি করতো। এই সুযোগে শিশুটিকে গত কয়েকদিন ধরে চকলেটের লোভ দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল আতাহার আলী নামের এক ব্যক্তি। এছাড়া ওই শিশুকে আরেক প্রতিবেশী সোহাগ মন্ডল ভয়-ভীতি দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল।…
Read Moreস্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা
১৩ আগস্ট, ২০২০(বিবিনিউজ):রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (আইইডিসিআর) মীরজাদী সেব্রিনাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। অবশ্য অধ্যাপক মীরজাদীকে অতিরিক্ত মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর সংবাদ ব্রিফিং করতেন অধ্যাপক মীরজাদী। তখন থেকেই তিনি আলোচনায় আছেন।
Read More২০২২ সালের মধ্যেই ৮ বিভাগে ক্যান্সার হাসপাতাল নির্মাণ হবে
১৩ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আগামী ২০২২ সালের মধ্যেই দেশের ৮ বিভাগে ৮টি ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘এসব হাসপাতালে ক্যান্সার রোগের পাশাপাশি কিডনী ও হার্টের চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। ক্যান্সার, কিডনী ও হার্টের চিকিৎসার জন্য প্রতিটি বিভাগে অন্তত ৩০০টি করে শয্যা সংখ্যা রাখা হবে।’ স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহষ্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ৮টি বিভাগীয় পর্যায়ে ক্যান্সার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিতব্য সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীবলেন, ‘হাসপাতালের শয্যাগুলোতে আধুনিকায়ন…
Read Moreদেশে করোনায় সংক্রামনের হার কমেছে
১৩ আগস্ট, ২০২০ (বিবিনিউজ): দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৯তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও হার কমেছে। বেড়েছে সুস্থতার হারও। বিগত ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৭৮ জন কম শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৩০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার…
Read Moreজাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে
১২ আগস্ট, ২০২০ (বিবিনিউজ : ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ এক সরকারি তথ্যবিবরণীতে একথা বলা হয়। এতে বলা হয়, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে দন্ডায়মান পতাকা দন্ডে রশির সাহায্যে পতাকা দন্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দন্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে। দিনশেষে পতাকাটি নামানোর সময় আবার দন্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে…
Read Moreধামরাইয়ে ত্রাণ সামগ্রীসহ ইউপি চেয়ারম্যান আটক
ষ্টাফ রিপোর্টার,১২ আগষ্ট,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ না করে বাজারে বিক্রি করার জন্য নিজ বাড়িতে মজুদ করার অভিযোগে ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজুকে (৬০) আটক করেছে র্যাব-৪। বুধবারভোর রাতে ধামরাইয়ের আমছিমোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে সাভার নবীনগর র্যাব-৪। র্যাব-৪ জানায় ধামরাই যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেওয়া ত্রাণসামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ না করে নিজ বাড়িতে মজুদ করে ছিলেন। সেগুলো বিক্রি করার উদ্দেশ্যেই তিনি মজুদ করেছিলেন। পরে…
Read More