স্টাফ রিপোর্টার, ১৯জুন ২০২৫(বিবিনিউজ):মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিকেএসপিতে বিদ্যমান ২১ টি ক্রীড়া বিভাগ (আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল, জিমন্যাস্টিক্স, জুডো, কারাতে, হকি, সাঁতার, শ্যূটিং, টেবিল টেনিস, তায়কোয়ানডো, কাবাডি, টেনিস, ভলিবল, স্কোয়াশ, উশু ও ভারোত্তোলন) এর ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। সভার প্রথমেই পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান বিকেএসপির চলমান প্রশিক্ষণ কার্যক্রমের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় উপস্থিত ফেডারেশন, বাহিনী ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিগণ সকলে ক্রীড়াক্ষেত্রে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ওয়াশিংটনে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাৎ
১৯জুন ২০২৫(বিবিনিউজ): জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আলোচনা করেন। উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। ড. রহমান আলাদাভাবে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ এবং দুই দেশের পারস্পরিক শুল্ক সংক্রান্ত চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
Read Moreপেশাদারিত্বের সাথে কাজ করতে এসএসএফ সদস্যদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
১৮ জুন ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুনাবলীর বিষয়সমূহকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। একইসাথে তিনি এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। অধ্যাপক ইউনূস আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানের বক্তব্যে এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ…
Read Moreব্রিটিশ রাজার সম্মাননা পেলেন সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি
স্টাফ রিপোর্টার,১৭ জুন ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর এবং দুই স্বেচ্ছাসেবক জ্যানেট আইরিন ভার্নি ও রজার মাইকেল ভার্নি সম্প্রতি দ্য কিংস বার্থডে সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় অসামান্য অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (১৬ জুন) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যালেরি টেলর ওবিইকে কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পুরস্কার দেওয়া হয়েছে। জ্যানেট আইরিন ভার্নি ও মি. রজার মাইকেল ভার্নিকে দেওয়া হয়েছে মেম্বার অব দ্য…
Read Moreসাভারে দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী
স্টাফ রিপোর্টার,১৭ জুন ২০২৫(বিবিনিউজ):ঢাকার সাভারে দেশীয় অস্ত্রসহ ঢাকা-আরিচা মহাসড়কের পেশাদার হত্যা মামলার আসামীসহ কুখ্যাত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এতে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এতে সাভার নবম পদাতিক ডিভিশন এর যৌথ উদ্যোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও মোঃ সমর। এই ছিনতাইকারী চক্রটি মূলত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রতিদিনই ছিনতাই করত। যৌথবাহিনী জানায়, প্রতিদিন ঢাকা-আরিচা…
Read Moreসাভার,আশুলিয়া ও ধামরাইয়ে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হলো শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী
স্টাফ রিপোরর্টার,৩০ মে ২০২৫(বিবিনিউজ): স্বৈরাচার আওয়ামী লীগকে দেশের মাটিতে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া,ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা জানান। বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান এসময় আরও বলেন,বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে অন্তবর্তীকালীন সরকার দ্রুত দেশে জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ করবে । তিনি…
Read Moreধামরাইয়ে মাদকাসক্ত থেকে সরিয়ে আনতে এসডিআইয়ে খেলাধূলার সামগ্রী বিতরণ এবং আধুনিক মিট প্রসেসিং উদ্বোধন
স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এসডিআইয়ের উদ্যেগে কিশোর-কিশোরীদের মাদকাসক্ত এবং মোবাইল আসক্ত থেকে সরিয়ে আনতে উপজেলর ১৬টি ইউনিয়নের২৪টি কিশোর-কিশোরী ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ ও ১৫ জনকে মেন্টর সম্মাননা প্রদান করা হয়। সুতিপাড়ায় সোসাইটি ফর ডেভেলপমেন্ট্ ইনিসিয়েটিভস এসডিআইয়ের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মামনুন আহম্মেদ অনীক,বিশেষ অতিথি হিসেবে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম,পুলিশ পরিদর্শক একেএম ফজলুল হক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাশেষে প্রায় ২ লাখ টাকার মূল্যের খেলা ধূলার সামগ্রী বিতরণ এবং…
Read Moreপ্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা
২৪ মে ২০২৫(বিবিনিউজ):পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’ তিনি বলেন, ‘আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবো।’ আজ শনিবার আগারগাঁও এনইসি সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকে) বৈঠক শেষে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের…
Read Moreঈদে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর
২৪ মে ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ঈদের আগেই বাজারে ১ হাজার, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসছে। তবে টাকায় কোনো ব্যক্তির ছবি থাকবে না। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মী-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অডিটোরিয়ামে ক্রেডিট এনহেন্সমেন্ট স্কিমের (সিইএস) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে পিকেএসএফ’র চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, ‘আমাদের টাকা ছাপানো…
Read Moreকরিডোর নিয়ে কারও সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নেই : নিরাপত্তা উপদেষ্টা
২১ মে ২০২৫(বিবিনিউজ):জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারে জাতিসংঘের করিডোর দেওয়া নিয়ে যে গুজব উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারও কোনও কথা হয়নি, কারও সঙ্গে কথা হবে না। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, করিডোরের বিষয়টা বুঝতে হবে। এটা হচ্ছে একটা ইমারজেন্সি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। যেহেতু আরাকানে সাহায্য সহযোগিতা অন্যান্য সাপ্লাই রুট দিয়ে সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদের এইটুকুই বললো যে, কাছেই যেহেতু…
Read More