১৯ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।নির্বাচনের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করে ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন অনুষ্ঠান কোনো দলের দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব। আমরা সরকারের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন হবে। তিনি বলেন, এখন রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে এবং ওইটা তো একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা তো এটা সব সময় দেখেছেন। বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিযোগিতা স্টার্টআপ ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ আঞ্চলিক পর্বের গ্র্যান্ড ফাইনাল আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের দায়িত্বে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট। প্রতিযোগিতায় দেশের সেরা ১৩টি স্টার্টআপ দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় রোবো লাইফ টেকনোরজি দল। বিজয়ী দলের সদস্যরা হলেন মহিাম্মদ মহিউদ্দিন সৌরভ, জয় বড়ুয়া লাভলু এবং আয়েশা সিদ্দিকা। প্রথম রানার আপ হয় মাহামুদুর রহমান ও রওনাক জারিন এর দল উইগ্রো এবং দ্বিতীয় রানার আপ হয়-হাসিবুল হক প্রত্যয়, নাইমুল আজাদ ও আবু জুনায়েদ এর দল…
Read Moreসাবেক আইজিপিসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি
স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে মাদরাসার ছাত্র ইব্রাহিমসহ ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাভেদয পাটোয়ারীসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সম্প্রতি এই ঘটনায় একটি মামলা করেছে। সোমবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানান, ২০১৬ সালের ৮ অক্টোবর দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামি মনোভাবাপন্ন ৭ তরুণকে গাজীপুরের জয়দেবপুর থানার পাতারটেক গ্রামের একটি বাড়িতে তালাবদ্ধ রেখে, তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে হত্যা করা হয়। সিটিটিসি…
Read Moreডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা
১৮ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। প্যানেলে শিবিরের বাইরে চাকমা, প্রতিবন্ধী, জুলাইয়ে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীদের প্যানেলে রেখেছে সংগঠনটি। রয়েছেন বিভিন্ন সময়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীও।আজ সোমবার দুপুরে মনোনয়নপত্র উত্তোলন শেষে প্যানেল ঘোষণা করেন ঢাবি শাখা শিবিরের সভাপতি এসএম ফরহাদ। প্যানেলে ভিপি পদে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম, জিএস পদে শাখা শিবির সভাপতি এসএম ফরহাদ, এজিএস পদে শাখা শিবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান লড়বেন।
Read Moreপ্রতি বছর ৪ লাখ ২০ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়
শেখ বাশার,১৩ আগস্ট ২০২৫(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর চার লাখ বিশ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যু ও রোগ প্রতিরোধে প্রত্যেকের সচেতন হতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন। সোমবার মানিকগঞ্জের ডেরা রিসোর্টে দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার মোট ৩৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন।জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং (STIRC) প্রকল্প,…
Read Moreবাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক, তিনটি নোট বিনিময় স্বাক্ষর
১২ আগস্ট ২০২৫(বিবিনিউজ):প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে এমওইউ ও নোট বিনিময় স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রথম নোট বিনিময়টি উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে নোট বিনিময়ে স্বাক্ষর…
Read Moreসাভার পৌর ১ নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ণ কর্মসূচি উদ্বোধন
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক, সাভার,১২ আগস্ট ২০২৫(বিবিনিউজ):সাভার পৌর ১ নং ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করলেন ঢাকা জেলা বিএনপির ও সাভার পৌর বিএনপি সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। তিনি বলেন আওয়ামীলীগের সাথে যারা জরিত তাদেরকে কমিটিতে নেয়া হবে না এবং ছবি পর্যন্ত দেখা গেলে তাই সতর্ক হয়ে নতুন ও পুরাতন সদস্যের আবেদন গ্রহন হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র এ নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ণ কর্মসূচি-২০২৫ সভাপতি করেন এক নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী মোঃ আশেক আলী মোল্লা,সঞ্চালনা করেন পৌরসভার এক…
Read Moreসাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাভার প্রেসক্লাব।
স্টাফ রিপোর্টার,১১ আগস্ট ২০২৫(বিবিনিউজ):গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাভার প্রেসক্লাব। ক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান, গ্লোবাল টিভির সাভার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তোফাসানি, এটিএন বাংলা বাংলাদেশ বেতারের শেখ বাশার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একুশে টিভির শাহেদ জুয়েল, জিটিভির আজিমুদ্দিন, দপ্তর সম্পাদক এমদাদুল হকসহ অনেকে।অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক…
Read More১১ই সেপ্টেম্বর জাকসু নির্বাচন
স্টাফ রিপোর্টার,১১ আগস্ট ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেটে হলে এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী এবং ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাসহ সকল আবাসিক হলের প্রাধ্যক্ষ ও রিটার্নিং অফিসারগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষণার…
Read Moreহাসনাত-সারজিস-জারাসহ ৫ নেতাকে শোকজ দিল এনসিপি
৬ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থানের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নোটিশে বলা হয়, সফর সম্পর্কে ‘রাজনৈতিক পর্ষদ’কে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। অভিযুক্তরা হলেন- তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার…
Read More