২৮ আগস্ট ২০২৫(বিবিনিউজ): তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে বুয়েটের সব ক্লাস ও পরীক্ষা। গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। ঘোষণা অনুযায়ী, বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি পালন করার কথা রয়েছে। আজ সকাল ১০টায় সরেজমিনে বুয়েটের বেশ কয়েকটি বিভাগ ঘুরে দেখা যায়, কোথাও শিক্ষার্থীরা আসেননি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল আটটা থেকেই ক্লাস–পরীক্ষার জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। আজ কেউ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
উপজেলা ও থানা আনসার কোম্পানি ঢেলে সাজানো হচ্ছে: মহাপরিচালক
২৮ আগস্ট ২০২৫(বিবিনিউজ): বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, উপজেলা ও থানা আনসার কোম্পানিকে ঢেলে সাজানো হচ্ছে। রাজধানীর ধানমন্ডির বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে বুধবার ঢাকা মেট্রোপলিটন আনসার দক্ষিণ জোন আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মহাপরিচালক বলেন, উপজেলা বা থানায় সামাজিক অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা দেয়া আনসার ও ভিডিপির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। দীর্ঘদিন ধরে সাধারণ আনসার সদস্যের নিয়মিত প্রশিক্ষণ, সম্পৃক্ততা ও ধারাবাহিকতার অনুপস্থিতির কারণে আনসার কোম্পানি কাঠামো দুর্বল হয়ে পড়েছে। চলমান সংস্কারের আওতায় আনসারদের সুনির্দিষ্টভাবে সাজানো হচ্ছে। প্রশিক্ষণের…
Read Moreডাকসু নির্বাচন: ভোটের দিন ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে থাকবে সেনাবাহিনী
২৬ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা, দ্বিতীয় স্তরে পুলিশ ও তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশ মুখে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের সঙ্গে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার মতবিনিময় সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। মতবিনিময় সভায় ডাকসুর সব প্রার্থী ও হল পর্যায়ের সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)…
Read Moreগণ-অভ্যুত্থানে ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনওকে ওএসডি
২১ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার অদূরে সাভারে স্কুলছাত্র আলিফ আহমেদ হত্যা মামলায় আসামি হওয়ার পর ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্রকে ওএসডি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ বারিউল করিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়। রাহুল চন্দ গত বছর গণ-অভ্যুত্থান চলাকালে সাভারের ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজাপুরের ইউএনও হিসেবে যোগদান করেন। জানতে চাইলে রাহুল চন্দ্র বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। এ বিষয়ে বলার কিছুই নেই।’ জুলাই আন্দোলন…
Read Moreঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ কয়েকজন আহত
২১ আগস্ট, ২০২৫(বিবিনিউজ):রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছেন। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা…
Read Moreআশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ১৪ সেপ্টেম্বর
২১ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেই সাথে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়ছে। এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। এই মামলায় গ্রেফতারকৃত আট আসামীর মধ্যে সাত জন নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেছেন। তার এই…
Read Moreনানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী
২০ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): নানা আয়োজনে সাভারে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন,বৃক্ষ রোপন পরিচচ্ছনতা অভিযান,ডাসবিন কর্মসুচী স্থাপন পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসুচীর উদ্বোধন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিক আসাদুজ্জামান মোহন।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হালিম মন্ডল,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান,সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান মাসুম,সদস্য সচিব ইউসুফ,সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মহিদুল ইসলাম শাওনসহ আরো…
Read Moreমাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
২০ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত মাসে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়ায় ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সরকার মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য নয় সদস্যের একটি চিকিৎসক দলকে ঢাকায় পাঠায়। ব্রিটিশ চিকিৎসক দল গত ৯ আগস্ট ঢাকায় পৌঁছায়। তাঁরা কেবল আহত রোগীদের চিকিৎসায় করছে না, বরং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা তৈরিতেও সহায়তা করছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অধ্যাপক…
Read Moreজাবির ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন বাড়লো
স্টাফ রিপোর্টার,২০ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম আরো দুইদিন বাড়ানো হয়েছে।মঙ্গলবার কেন্দ্রীzয় সংসদের মোট ৮৭ জন এবং ২১টি হল সংসদের মোট ২৪১ জন প্রার্থী প্রতিদ্বন্ডিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছে ৪ জনের । জাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট ভোট ১১ হাজার ৯১৯ ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। এ নিবার্চন নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বইছে এবং ভাসছে ভোটের হাওয়া। শিক্ষার্থীরা মনে করে এ…
Read Moreপায়রা ও মোংলা বন্দরের প্রকল্প নিয়ে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সিসিইসিসির বৈঠক
১৯ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লিউ উইমিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, গতকাল চীনের সিসিইসিসি সদরদপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে জিওবি’র অর্থায়নে ও সিসিইসিসির সহযোগিতায় বাস্তবায়নাধীন পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের অগ্রগতি এবং সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। তিনি…
Read More