স্টাফ রিপোর্টার,৯ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): আজ রাত ১২ টায় শেষ হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারনা । আজ সকল প্রার্থীদের করা হচ্ছে ডোপ টেষ্ট। জাবির মেডিকেল সেন্টারে চলবে বিকাল ৬টা পর্ষন্ত। ভিপি পদে অমর্ত্য রায় জনের প্রার্থিতা বহালের দাবীতে আপিলের শুনানী আজ ॥ নিবার্চন ১১ সেপ্টেম্বর। নিয়মিত ছাত্রত্ব না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) সাবেক সভাপতি অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে প্রার্থীতা পুণবহালের দাবীতে গতকাল রিট আপিলে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৮ টি বাস আটক
সাভার প্রতিনিধি, ৩ সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসে ওঠার সময় এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ভুক্তভোগীকে ফেলে দেওয়া হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন। আহত ছাত্রীর সহপাঠীরা জানান, টিউশনি শেষে সাভার থানাস্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠতে সংকেত দেন। বাসে ওঠার পর চালকের সহকারী আবার ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন কোথায় যাবেন? এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চলন্ত অবস্থায় চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে পড়ে পায়ে আঘাত পান তিনি। ঘটনাটি…
Read Moreধামরাইয়ের কুল্লা ও সাভারের জনগনের অংশগ্রহণে গ্রামীণ অবকাঠোমোয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণে উন্মক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
শেখ বাশার ,৩ সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ):ঢাকা জেলার দোহার,নবাগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাইয়ে স্থানীয় জনগনের অংশ গ্রহণে গ্রামীণ অবকাঠোমোয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে ও সুশাসন বাস্তবায়নে ওয়ার্ড ভিত্তিক পৃথক পৃথক সভায় উন্মক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ফোর্ডনগর বটতলায় প্রধান অতিথি ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মামনুন আহমেদ অনীকের পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্লা ইউপি প্রশাসক ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ সেন্টার ইউপিইটিসি ইন্সট্রাক্টর জোহরা খাতুন । ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক তানভির আহমেদ ও ডিডিএলজি সহ সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ জুম মিটিংয়ের…
Read Moreজাকসু নির্বাচন : প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার,৩ সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ):আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার রাতে জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। অধ্যাপক মনিরুজ্জামান বলেন, আমরা গত দুইদিন আগে নির্বাচনে প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছি। সেখানে সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবির মুখে আমরা ডোপ টেস্টের বিষয়টি আমলে নিয়েছি। শিক্ষার্থীদের মতামত মূল্যায়ন করার পর, নির্বাচন কমিশন একসাথে বসে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে সকল যোগ্য…
Read Moreসাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসুস্থদের আর্থিক সহায়তা প্রদান
২ সেপ্টেম্বর ২০২৫ (বিবিনিউজ): বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার দিনব্যাপী সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়ন মো. খোরশেদ আলমের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সাভার পৌরসভার শতাধিক অসহায় অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এ আর্থিক সহায়তা তুলে দেন খোরশেদ আলম।
Read Moreফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
১ সেপ্টেম্বর ২০২৫ (বিবিনিউজ): প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন সেই সময়ের মধ্যেই…
Read Moreজাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্টাফ রিপোর্টার,৩০ আগস্ট ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দশুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, বিভিন্ন পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন, যার মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) ও ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী। বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম এ তথ্য জানান। এসময় কমিশনের অপর সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার ও অধ্যাপক ড. খ. লুৎফুল এলাহী উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায়,…
Read Moreফ্যাসিস্ট স্বৈরাচারি ব্যবস্থা এখনো পরিপূর্ণ উচ্ছেদ করা যায়নি :জোনায়েদ সাকি
স্টাফ রিপোর্টার,৩০ আগস্ট ২০২৫(বিবিনিউজ):বাংলাদেশ এখনো ক্লান্তি লগ্নে আছে ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারি ব্যবস্থা এখনো পরিপূর্ণ উচ্ছেদ করা যায়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার দুপুরে গণসংহতি আন্দোলনের ২৩ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।গণসংহতি আন্দোলনের আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এসময় আরও বলেন,ফ্যাসিবাদের সরকার পতন হলেও পুরো ব্যবস্থা পাল্টে যাবে না এটা আমরা অনেক আগেই বলছি সরকার এবং শাসন ব্যবস্থা…
Read Moreনুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি
৩০ আগস্ট ২০২৫(বিবিনিউজ):গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেন, ‘বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোন কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমারা নিন্দা জানাই।’ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো…
Read Moreসাভারে ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,২৮ আগস্ট ২০২৫(বিবিনিউজ): সাভারে ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ভোর রাতে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশ জানায়,ভোর রাতে ডাকাতির প্রস্তুতি কালে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো সোহাগ মোল্ল্যা,সুজন মিয়া,চাঁন মিয়া,ইমরান হোসেন ও হৃদয়।এসময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল,একটি ষ্টীলের ধারালো চাপাতি,একটি লাল কসটেপ মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি/ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের…
Read More