১৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ):রাজহধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বেলা সোয়া পাঁচটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের আসাম রাজ্যে এ ভূমিকম্প উৎপত্তি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার বলেন, ভারতের আসাম রাজ্যে উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
Read MoreCategory: জাতীয়
জাতীয়
উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে এমন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
১৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য। তাই দেশে এমন আর্থিক ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে যেন সবাই উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়। আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরের খিলজি রোডে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘মানুষ কারো চাকরি করার জন্য আসে নাই। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। আমাদের আর্থিক ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সবাই উদ্যোক্তা হয়ে উঠতে পারে।’ তিনি বলেন, এখনকার প্রজন্ম…
Read Moreজাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ নবনির্বাচিত নেতৃবৃন্দকে উপাচার্যের অভিনন্দন
স্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ বিজয়ী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উপাচার্য তাঁর এক অভিনন্দন বার্তায় বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, জাকসু নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা এই বিশ্ববিদ্যালয়ে পূরণ হলো। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দায়িত্ব পালন করবে-এটাই আমার প্রত্যাশা।’উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৩৩ বছর পর জাকসু পেয়েছে,…
Read Moreজাকসু নির্বাচনে ২৫ পদে জয়ী হলেন যারা
১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে (ভিপি) আবদুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) ফেরদৌস আল হাসান ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস-নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা বিজয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, জাকসুর কেন্দ্রীয় সংসদে শীর্ষ ৪টি পদের মধ্যে ৩টিসহ মোট ২৫টি মধ্যে ২১টি পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা…
Read Moreজাবিতে আগামীকাল ক্লাস-পরীক্ষা বন্ধ
১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ ঘোষণা করেছে, বিশ্ববিদ্যালয়টিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মানসিক ও শারীরিক ক্লান্তি বিবেচনায় ১৪ সেপ্টেম্বর (রোববার) সব একাডেমিক ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। জাবি রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এছাড়া, সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত। সার্বিক…
Read Moreচিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক মৌমিতা
১৩ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): নিজ জেলা পাবনার আরিফপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা।শুক্রবার রাত সাড়ে আটটায় নিজ মহল্লা কাচারিপাড়া জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা শেষে রাত ৯টায় পাবনা সদর উপজেলার আরিফপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।রাত ৭টা ৪০ মিনিটে তার মরদেহ বহনকারী এম্বুলেন্স নিজ বাড়িতে পৌঁছায়। এসময় শোকের ছায়া নেমে আসে তার পরিবারে। বাবা-মা ও আত্নীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। পরিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ে রেজিস্ট্রি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার। পরিবারের আশা ছিল…
Read Moreজাকসু’র নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রভাষকের মৃত্যু
১২ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন জান্নাতুল ফেরদৌস। ভোটগণনার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ওই শিক্ষক প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন। আমি সেখানে রিটার্নিং অফিসার ছিলাম। তিনি আরও বলেন, ‘সকালে ভোট গণনাকালে তিনি (জান্নাতুল ফেরদৌস) হঠাৎ গেইটের সামনে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে তখনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু…
Read Moreকারচুপিসহ নানা অভিযোগে জাকসু নির্বাচন বর্জন ছাত্রদলের
১১ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটায় মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। এ সময় জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখীসহ ছাত্রদল মনোনীত অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বৈশাখী বলেন, তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেয়নি। ভোটার লিস্টে ভোটারদের ছবি নেই। ২১ নং হলে মব সৃষ্টি করা হয়। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীকে গায়ে হাত তোলা…
Read Moreকাতারে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানালো বাংলাদেশ
১০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): কাতারে ইসরাইলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ধরনের কর্মকাণ্ড কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালারও পরিপন্থী।’ বিবৃতিতে বলা হয়েছে, এই বেআইনি ও উস্কানিমূলক হামলার ঘটনায় বাংলাদেশ কাতারের সরকার ও জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট অংশীদারদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। ঢাকা বলেছে, ‘এই…
Read Moreডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
১০ সেপ্টেম্বর, ২০২৫(বিবিনিউজ): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়াও এই প্যানেল ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতে জয় লাভ করেছে। ভিপি পদে শিবিরের মো. আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৩ ভোট, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট, বৈষম্যবিরোধী ছাত্র সংসদের আবদুল…
Read More