প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

৬আগস্ট, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্সটেন্স। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি ‘জেনারেশন জেড’-এর নেতৃত্বে ঘটে যাওয়া ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রশংসায় নিজে গাওয়া একটি গানের কথা ও ভিডিও প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Read More

স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ধামরাইয়ে বিজয় শোভাযাত্রা ও র‍্যালি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো

স্টাফ রিপোর্টার,৫ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): স্বৈরাচার সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পৃথক দুটি কর্মসূচিতে বিজয় শোভাযাত্রা ও র‍্যালি করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যা জনগণ ও বিএনপির যৌথ বিজয়। এদিকে দুপুরে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে কচমচ থেকে একটি বিজয় র‍্যালি এলাকা থেকে বের হয়, যা ধামরাই থানা রোডে গিয়ে শেষ হয়। সাবেক ছাত্রদল-যুবদল নেতারা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ…

Read More

ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা

৫ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একটি দিন, যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। ৫ আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। তিনি বলেন, ‘মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদি সরকার। তারা নির্বিচারে গুলি করেছে, গ্রেপ্তার করেছে, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য লুকাতে চেয়েছে, রাতের অন্ধকারে এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদের আটক…

Read More

জাবিতে হাসিনার পলায়ন ও পতন দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার,৫ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শেখ হাসিনার পলায়ন ও পতন দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রা উদ্বোধনকালে বলেছেন, ১৯৭১, ১৯৯০ এর পরে ২০২৪ এসেছে আমাদের চারিত্রিক দুর্বলতার কারণে। প্রত্যেকের আত্মজিজ্ঞাসার জায়গায় নিজে কী করছেন, তা প্রশ্ন করতে হবে। উপাচার্য বলেন, মানুষের ত্রুটি থাকবে কিন্তু ত্রুটি থেকে মুক্ত হওয়ার অঙ্গীকার থাকা জরুরি। উপাচার্য বলেন, ২০২৪ এর অর্জন ধরে রাখতে বৈচিত্রের নামে বিভাজন তৈরির বৈশিষ্ট্য থেকে বের হয়ে আসতে হবে। আমরা হামলাকারীদের ন্যায্য বিচারের চেষ্টা করেছি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচার চলমান রয়েছে। যারা নির্দোষ প্রমাণিত…

Read More

৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

৪ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরাবরের মতোই সরকার সতর্ক আছে। সরকারের বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলছে, যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আর যেসব অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি, সেসব খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ তিনি আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কোনো কারণ নেই। মহান আল্লাহর রহমতে…

Read More

নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার

৩ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার নৌবাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমডোর, কমান্ডার হতে ক্যাপ্টেন ও লেঃ কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমডোর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লীডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ের সামরিক কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত এ পর্ষদ, সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য…

Read More

সাংবাদিকদের জন্য নবম ওয়েজবর্ডের বাস্তবায়ন এই সরকারের আমলেই করা হবে : তথ্য উপদেষ্টা মাহফুজ

৩ আগস্ট, ২০২৫(বিবিনিউজ): সাংবাদিকদের জন্য নবম ওয়েজবর্ডের বাস্তবায়ন এই সরকারের আমলেই করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।  তিনি আজ রোববার  বিকেলে তথ্য ভবনে জুলাই গণ অভ্যূত্থানে শহীদ সাংবাদিক পরিবার  ও আহত সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, বারবার প্রাণ না দিয়ে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা ও ১২টি সাংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য চেষ্টা করছে বর্তমান অন্তবর্তী সরকার। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যূত্থানে যেমন সাহসী সাংবাদিক ছিল তেমনি কিছু শকুনও ছিল যারা গণভবনে গিয়ে তোষামোদি করেছে। অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের…

Read More

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

৩১ জুলাই, ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, সভায় ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

Read More

সাভারের আশুলিয়ায় বিএনপির জনসভা ও এনসিপির পদযাত্রা আজ, নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার, ৩০ জুলাই, ২০২৫(বিবিনিউজ):আজ ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীপুওে দারুল ইহসান মাদ্রাসায় মাঠে জুলাই-আগষ্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের স্বরণে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র শ্রমিক জনতার সম্মানে ঢাকা জেলা বিএনপির উদ্দ্যোগে এক স্বরণসভা অনুষ্ঠিত হচ্ছে।এ বিশাল জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশুলিয়ায় জুলাই আগষ্টে নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য শুনবেন এবং লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করবেন। সকাল থেকেই আশুলিয়ায় আব্দুল গফুর মিয়া চেয়ারম্যানের,ধামরাইয়ে বিএনপির নেতা তমিজ উদ্দিনের,যুবদল নেতা মুরাদের,সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার মাইনুল ইসলাম বিল্টু এবং সাবেক এমপি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবুর নেতৃত্বসহ অংগ সংগঠনের অন্যান্য…

Read More

ফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল কনফারেন্সে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আমন্ত্রণ

২৯ জুলাই ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআআই৯) নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো। এই কনফারেন্সে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আশা প্রকাশ…

Read More