একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন

২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে ছয়টি নতুন, চারটি সংশোধিত এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির দুইটি প্রকল্প রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। আজকের সভায় অনুমোদিত ১২টি প্রকল্প হলো- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রকল্প, কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু…

Read More

জুলাই আন্দোলনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : ফরিদা আখতার

স্টাফ রিপোর্টার, ২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে নিয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ গড়তে চাই। আজ রোববার সকালে সাভারে গণবিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান পুনর্জাগরণ : স্মৃতিচারণ ও আলোচনা অনুষ্ঠান-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, জুলাই যোদ্ধারা কখনোই ব্যক্তিগত স্বার্থের ইস্যুতে আন্দোলনে নামেননি। তারা দেশকে ভালোবেসেই আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের চিন্তা-চেতনা ছিল উচ্চস্তরের। তিনি বলেন, জুলাই মাস এমনিতেই আমাদের জন্য এক বেদনাবিধুর সময়। তারই মধ্যে মাইলস্টোন স্কুলে…

Read More

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস করতে চাচ্ছে: সাভারে প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, ২৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস যখন করতে চাচ্ছে এর মানে এই না যে এখন আমাদের মানবাধিকার অবস্থা খারাপ বলে আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ সকালে ঢাকার সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে গণবিশ্ববিদ্যালয়ের আয়োজনে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসময় আরও বলেন,বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে যেই ক্ষমতায় আসুক তারা সবাই প্রত্যেকে একটা যে আমাদের মানবাধিকার রক্ষার বিষয় আমরা খুবই সচেতন এবং…

Read More

বিমান দুর্ঘটনায় নিহত দু’জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে

২৪ জুলাই, ২০২৫(বিবিনিউজ): মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দু’জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

Read More

সংশোধিত অধ্যাদেশ জারি : সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

২৪ জুলাই, ২০২৫(বিবিনিউজ): সরকারি চাকরি আইন, ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে।২৩ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোন সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে, তাকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে…

Read More

জাবি উপাচার্য ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন

স্টাফ রিপোর্টার, ২৪ জুলাই, ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন-২০২৫ এ অংশগ্রহণের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। যুক্তরাষ্ট্র সফরে উপাচার্য ২৬ জুলাই ‘Teaching and Learning in Bangladesh Universities- Past and Future’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদান করবেন। সেমিনারে শিক্ষার্থীদের কর্মজীবন, উচ্চতর শিক্ষা ও গবেষণায় পেশাজীবি হতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো শিক্ষা ও এ্যাকাডেমিক দক্ষতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই সফরে উপাচার্য ২৩ জুলাই অ্যালামনাই মিটিং এবং ২৫-২৭ জুলাই পুনর্মিলনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উপাচার্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা জাহাঙ্গীরনগর…

Read More

২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম ও ১ লাখ ৪০ হাজার টন সার কিনবে সরকার

স্টাফ রিপোর্টার, ২৪ জুলাই, ২০২৫(বিবিনিউজ): বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে দেশে সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়া, কানাডা ও মরক্কো থেকে এক লাখ ৪০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮৯২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়—সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির…

Read More

১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

২৩ জুলাই, ২০২৫(বিবিনিউজ):বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারটি দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে অংশ নিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির তানিয়া রব, ১২–দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম,…

Read More

মাইলস্টোনের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে : আইন উপদেষ্টা

২৩ জুলাই, ২০২৫(বিবিনিউজ): মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, শিক্ষক, ও অভিভাবকদের সমন্বয়ে কলেজের কন্ট্রোল রুম খোলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আজ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও ক্লাসে উপস্থিতির যাবতীয় তথ্য এখানে পাওয়া যাবে। এ সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরা ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকস্মিকভাবে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়। ঘটনাস্থলেই অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী হতাহত হয়। ওই ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও…

Read More

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, আহত অর্ধশতাধিক

২১ জুলাই, ২০২৫(বিবিনিউজ):বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আজ বেলা পৌনে ৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান। এর আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের সামনে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন। কলেজের বিধ্বস্ত ভবন থেকে…

Read More