২১ জুলাই, ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি আজ সোমবার এক শোক বার্তায় বলেন, ‘বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।’ তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতালসহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকার দুর্ঘটনার কারণ…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
শ্রমিকদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে: সাভারে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার, ১৯ জুলাই, ২০২৫(বিবিনিউজ):অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের সকল যৌক্তিক দাবি ও চাহিদাসমূহ পুরণের জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি শনিবার বিকালে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫ উদযাপনে ঢাকা জেলার সাভার উপজেলায় রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদদের স্মরণে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, “শ্রম আইন ২০০৬ অনুযায়ী শ্রমিকদের অসন্তোষ দূর করতে আমরা কাজ করছি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে নিয়ে…
Read Moreজুলাই গণঅভ্যুত্থান দিবস : গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা
১৮ জুলাই, ২০২৫(বিবিনিউজ): ১৮ জুলাই ২০২৪ এ ইন্টারনেট শাট ডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার থেকে (১৮ জুলাই, ২০২৫) ৫ দিন মেয়াদে দেশের সব গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। ১৮ জুলাই বিনা মূল্যে গ্রাহকদের ১ জিবি ইন্টারনেট দেওয়া যায় কি-না, সে বিষয়ে বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরকে একটি প্রস্তাব দেয়। দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনা মূল্যে ৫ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা ফ্রি দিচ্ছে। বিটিআরসি’র নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার…
Read Moreদেশে খুন গুম বেড়েছে, মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে : রিজভী
১৮ জুলাই, ২০২৫(বিবিনিউজ):বিএনপি বড় একটি রাজনৈতিক দল এই দলে কিছু বেড়া ভেঙ্গে দুষ্কৃতিকারী ঢুকতে পারে তবে আমরা সজাগ রয়েছি কেউ যদি আওয়ামী লীগকে বিএনপিতে নেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার ঢাকার সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসায় বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে তিনি মন্তব্য করেন। এসময় তিনি আরো বলেন দেশে খুন গুম বেড়েছে মানুষের মাঝে উদ্বেগ বেড়েছে দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচিত…
Read Moreসাভারে নানা আয়োজনে পালিত হলো এটিএন বাংলার ২৯ বছরে পদার্পন উপলক্ষে নানা অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৫(বিবিনিউজ): নানা আয়োজনে ঢাকার সাভারের আশুলিয়ায় পালিত হলো দেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৯ বছরে পদার্পন উপলক্ষে নানা অনুষ্ঠান। এ উপলক্ষে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় সেখানে র্যালি শেষে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এসময় তাকে সম্মাননা স্বারক তুলে দেন এটিএন বাংলার প্রতিনিধি শেখ বাশার। এসময় এটিএন বাংলার…
Read Moreশেখ হাসিনা চব্বিশের জুলাই আন্দোলন নির্মূলে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন
৯ জুলাই, ২০২৫(বিবিনিউজ): শেখ হাসিনা ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলন নির্মূলে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন।তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, গত গ্রীষ্মে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। চব্বিশের ৫ আগস্ট রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ীতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে বলে বিবিসি আই এর অনুসন্ধানি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল, যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা…
Read Moreশিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা পালনের নির্দেশ
৯ জুলাই, ২০২৫(বিবিনিউজ): শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা, ২০২৫ আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ৭ জুলাই বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণী পাঠানো হয়েছে। এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য অংশটুকু পালনের জন্য বলা হয়েছে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিটি গঠন করা…
Read Moreবাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা আজ শুরু হচ্ছে
৯ জুলাই, ২০২৫(বিবিনিউজ): যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দ্বিতীয় দফার আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর)। এই আলোচনা আজ ৯ জুলাই শুরু হয়ে ১১ জুলাই পর্যন্ত চলবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প গত ৭ জুলাই ১৪টি দেশের সরকার প্রধানের কাছে চিঠি পাঠানোর পর বাংলাদেশ নতুন দফায় আলোচনা শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন, যিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে সরাসরি আলোচনায় অংশ নেবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। এছাড়া বাণিজ্য সচিব এবং…
Read More১০ জুলাই দুপুর ২টায় এসএসসি’র ফল প্রকাশ
৮ জুলাই, ২০২৫(বিবিনিউজ): চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই দুপুর ২টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে…
Read Moreনির্বাচন যত দেরি হবে, তত বাংলাদেশ পিছিয়ে যাবে: মির্জা ফখরুল
৭ জুলাই, ২০২৫(বিবিনিউজ): নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের মানুষের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতি কী? মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপিকে যেন মানুষ ভালোবাসে। বলে, “হ্যাঁ, বিএনপি ছাড়া আমাদের কোনো উপায় নাই।” এই জিনিসটাকে আমাদের তৈরি করতে হবে। সেই জন্য ত্যাগ স্বীকার করতে হবে।’ আজ সোমবার দুপুরে সিলেট নগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির ব্যবস্থাপনায় এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন…
Read More