১১ই সেপ্টেম্বর জাকসু নির্বাচন

স্টাফ রিপোর্টার,১১ আগস্ট ২০২৫(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেটে হলে এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. ‌এ. কে. এম. রাশিদুল আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী এবং ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাসহ সকল আবাসিক হলের প্রাধ্যক্ষ ও রিটার্নিং অফিসারগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২১ টি হলের প্রাধ্যক্ষ তাঁদের হলের রিটার্নিং অফিসারদের পরিচয় করিয়ে দেন এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ স্ব‌ স্ব হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনারগণ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related posts

Leave a Comment