৮ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমে যাচ্ছে সময় ও নম্বর। ২০২২ সালের এই দুই পাবলিক পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দেড় ঘণ্টায়। আর পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে ৫০ নম্বর। গত বছর এসএসসি-এইচএসসিতে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া না হলেও এই বছর ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার আগে বসতে হবে টেস্ট পরীক্ষায়। সম্প্রতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠান-সংক্রান্ত ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক,…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ঢাবির ভর্তিতে থাকছে না ‘ঘ’ ইউনিট, আসন কমবে ১০১৫
৭ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): আগামী ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আলাদা করে অনুষ্ঠিত হবে না। বরং খ-ইউনিটের অধীনেই কলা, আইন, ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখন থেকে মোট চারটি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় চলতি বছর থেকে ভর্তি পরীক্ষার জন্য পুনঃনির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানবলেন, ‘এটি…
Read Moreকওমী মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু
৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়েছ।আজ রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় শিক্ষার্থীদের টিকাদান শুরুর সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ও অধিদপ্তরের করোনার টিকাবিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক উপস্থিত ছিলেন।প্রথম দিন টিকা দেয়া হবে ১ হাজার ২০০ শিক্ষার্থীকে। এদের ফাইজারের টিকা দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়।জানা গেছে, ঢাকাসহ দেশের কওমি মাদ্রাসায় টিকা কেন্দ্র করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী এই টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর।দুই মাস আগে ১২ থেকে…
Read Moreদেশে করোনার ১০ কোটি প্রথম ডোজ টিকার মাইলফলক ছোঁয়ার অপেক্ষা
৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ) ):দেশে করোনার গণটিকাদান শুরু হয়েছিল গত বছরের ৭ ফেব্রুয়ারি। ঠিক এক বছরের মাথায় দেশে প্রথম ডোজ টিকাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটি ছাড়ানোর দ্বারপ্রান্তে৷ আজ রোববারই টিকাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১০ কোটির মাইলফলক ছাড়াবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতির সাম্প্রতিক চিত্র তুলে ধরা হয় আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে। সেখানে করোনার টিকার তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম। বুলেটিনে জানানো হয়, দেশে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৯ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। আজ এ সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে। আর এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা…
Read Moreসার্চ কমিটির সদস্যদের আইনি কাঠামোর মধ্যে দায়িত্ব পালন করতে হবে :সেতু মন্ত্রী
৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক) ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটির সদস্যদের আইনি কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রয়েছে।আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি এই অনুসন্ধান কমিটির সুপারিশ করা তালিকা থেকে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হচ্ছে।নির্বাচন…
Read Moreসুরসম্রাজ্ঞীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
৬ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ডেস্ক) ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, এই সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তিনি আরও বলেন, লতা মঙ্গেশকর তাঁর কর্মের মধ্য দিয়ে চিরদিন এ অঞ্চলের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী লতা মঙ্গেশকরের বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। লতা মঙ্গেশকরের বয়স হয়েছিল ৯২ বছর।
Read Moreসাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যু তে গভীর শোক প্রকাশ করেছেন।রাষ্ট্রপতি এক শোক বার্তায় বলেন, পীর হাবিবুর রহমানের মৃত্যুতে দেশের গণমাধ্যমে এক অপূরণীয় ক্ষতি হলো।তিনি আরও বলেন, দেশে সাংবাদিকতার উন্নয়ন ও প্রসারে তার ভূমিকা সংবাদিকরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।রাষ্ট্রপতি মরহুম পীর হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Read Moreসাংবাদিক হাবিবুর রহমান আর নেই
৫ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই। আজ শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত বছরের অক্টোবরে মুম্বাইয়ের জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। কিন্তু গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হন। এরপর বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা.…
Read More২৪ ঘন্টায় করোনায় মৃত্যূ ৩০, আক্রান্ত ৯ হাজার ৫২ জন
৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২ জন। এই সময়ে মারা গেছেন ৩০ জন। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ২ দশমিক ৯১ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৫ দশমিক ৮৬ শতাংশ। আজ তা কমে হয়েছে ২২ দশমিক ৯৫ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আজ ৩০ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।গত ২৪ ঘন্টায়…
Read More২৪ বিশিষ্ট নাগরিক পাচ্ছেন একুশে পদক
৩ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ জন বিশিষ্ট নাগরিককে চলতি বছর একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।এ বছর ভাষা আন্দোলনে ২ জন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ৪ জন, শিল্পকলায় ৭ জন, ভাষা ও সাহিত্যে ২ জন, সমাজসেবায় ২ জন, গবেষণায় ৪ জন একুশে পদক পাচ্ছেন। এ ছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় ১ জন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।এ বছর যারা একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন এরা হলেন- ‘ভাষা আন্দোলন’ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি…
Read More