১২ জুন ২০২২(বিবিনিউজ): স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ২৫ জুন। এদিন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিকে, পদ্মা সেতু উদ্বোধনের দিন এসএসসি ও সমমানের পরীক্ষা হওয়ায় ২৫ জুনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুন। রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।শিক্ষামন্ত্রী বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা এক দিন এগিয়ে আনা হয়েছে। ওই পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, পরীক্ষায় জালিয়াতি…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সাভারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার,১১ জুন ২০২২(বিবিনিউজ): হযরত মোহাম্মদ(সাঃ) ও হযরত আয়শা সিদ্দিকা (রাঃ)কে অবমাননা করা প্রতিবাদে ঢাকার সাভারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ। ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তর, উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতাসহ কয়েকটি ইসলামীক সংগঠনের ব্যানারেশুক্রবার জুম্মার নামাজের পর মুসল্লিরা বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়। এখানে প্রতিবাদ সমবেশে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে।
Read Moreজাবিতে ১৪ টি স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন
স্টাফ রিপোর্টার,১১ জুন ২০২২(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ১৪ টি স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আট’শ কোটি টাকা ব্যায়ে ১৪ টি স্থাপনার কাজ ২০২৪ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। স্থাপনার মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন,লাইব্রেরি,গেষ্ট হাউজ,আবাসিক টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা। বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসব স্থাপনার নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.নুরুল আলম। এর আগে সেখানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করেন উপাচার্য। এদিকে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে বিশ^বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের জন্য ৬টি আবাসিক হল নির্মাণ করা হয়েছে। খুব শীঘ্রই নব নির্মিত এই…
Read Moreসংসদে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ
৯ জুন ২০২২(বিবিনিউজ): বিশ্ব অর্থনীতির অস্থির পরিস্থিতি ও মূল্যস্ফীতির মত চ্যালেঞ্জকে সামনে রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেন। এটি দেশের ৫১তম এবং আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট।অর্থমন্ত্রী মুস্তফা কামাল এমন সময়ে তার চতুর্থ বাজেট পেশ করতে যাচ্ছেন যখন বিশ্ব অর্থনীতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং একইসাথে কোভিড-১৯ মহামারি থেকে অর্থনীতির পুনরুদ্ধার গতিও মন্থর।বুধবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবারের বাজেটে প্রাধিকার পাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। ‘কোভিডের অভিঘাত…
Read Moreচিকিৎসকদের সেবার ব্রত নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
৬ জুন ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চিকিৎসকদের সেবা প্রদানের ব্রত নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এটি কেবল একটি পেশা নয়, সেবার ব্রত নিয়েই আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘এটাকে শুধু একটা পেশা হিসেবে নয়। আপনারা মানুষের সেবা করেন এবং আমি চাই সেবার ব্রত নিয়েই আপনারা মানুষের পাশে থাকবেন।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং ১৪তম সমাবর্তন ২০২২-এর প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন।শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।প্রধানমন্ত্রী বলেন,…
Read Moreআগুন এখনো জ্বলছে
৬ জুন ২০২২(বিবিনিউজ):চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার ৩৬ ঘণ্টা পার হয়েছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস বলছে, জ্বলন্ত কনটেইনারগুলোর পাশে একটি কনটেইনারে রাসায়নিক থাকতে পারে। এ কারণে সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা। তাদের মূল লক্ষ্য এখন রাসায়নিক কনটেইনারটি নিয়ন্ত্রণে আনা। আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে, তা নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। গত শনিবার রাত ৯টার দিকে ডিপোতে আগুন লাগে। আজ সোমবার সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেনাবাহিনীও উদ্ধারকাজে সহযোগিতা করছে। ছয় থেকে সাতটি কনটেইনারের ভেতর আগুন জ্বলছে…
Read Moreপরিবেশ রক্ষায় টেকসই উন্নয়ন অর্জনে প্রকৃতিভিত্তিকি সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৫ জুন ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষায় টেকসই উন্নয়ন অর্জনে প্রকৃতিভিত্তিকি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, ‘পরিবেশেরে সঙ্গে সমন্বয় না করলে উন্নয়ন কখনোই টেকসই হবে না। সুতরাং, আমাদের এটি মাথায় রেখে প্রকৃতি-ভিত্তিক সমাধানের দিকে যেতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ‘বিশ^ পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২২’ এবং ‘জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন।শেখ হাসিনা…
Read Moreসীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে দমকল কর্মীসহ অন্তত ১৫ জন নিহত
৫ জুন ২০২২(বিবিনিউজ): বাংলাদেশে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচজন দমকল কর্মীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। মোঃ মাইন উদ্দিন জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।তিনি জানিয়েছেন, এই ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশসহ দুইশ জনের মতো মানুষ। সেখানে একটু পরপর কন্টেইনার বিস্ফারণ হচ্ছে বলে আগুন নেভাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন নেভাতে আশপাশের বিভিন্ন…
Read Moreপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার,০৪ জুন ২০২২(বিবিনিউজ): আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সাভার বাজার বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read Moreকেন্দ্রে গেলেই মিলবে বুস্টার ডোজ, চলবে ১০ জুন পর্যন্ত
০৪ জুন ২০২২(বিবিনিউজ):রাজধানীসহ সারাদেশে আজ (৪ জুন) শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ সপ্তাহ। চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার জনকে দেয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। যাদের বয়স ১৮ বা তার বেশি এবং দ্বিতীয় ডোজ প্রাপ্তির ৪ মাস অতিবাহিত হয়েছে তারা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন। এজন্য নিকটস্থ কেন্দ্র অথবা বাংলাদেশের যে কোনো কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের সনদ দেখিয়ে নেয়া যাবে বুস্টার ডোজ। এক্ষেত্রে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। স্থায়ী কেন্দ্রের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল জেলা হাসপাতাল উপজেলা হাসপাতালগুলোতে…
Read More