সাইবার অপরাধ নিয়ে সিসিএর গবেষণা :নারীরা বেশি হয়রানি ও পর্নোগ্রাফির শিকার, পুরুষেরা হ্যাকিংয়ের

১৩ আগস্ট ২০২২(বিবিনিইজ): দেশে যাঁরা সাইবার অপরাধের শিকার হচ্ছেন, তাঁদের মধ্যে নারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি হয়রানি ও পর্নোগ্রাফির শিকার হচ্ছেন। আর পুরুষেরা মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড হ্যাকিংয়ের শিকার বেশি হচ্ছেন। অনলাইনে পণ্য কিনতে গিয়ে পুরুষদের তুলনায় নারীরা বেশি প্রতারণার শিকার হচ্ছেন। স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) ‘বাংলাদেশ সাইবার অপরাধপ্রবণতা-২০২২’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গবেষণা বলছে, ৫০ দশমিক ২৭ শতাংশ মানুষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। ছবি বিকৃত করে অপপ্রচার, পর্নোগ্রাফি কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অনলাইনে-ফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে মানসিক হয়রানির ঘটনা ক্রমেই…

Read More

আজ ৫ থেকে ১১ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হবে

১১ আগস্ট ২০২২(বিবিনিউজ):দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হবে আজ। এদিন দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থী প্রথম টিকা নেবে। আর দ্বিতীয় ধাপে প্রথম ডোজ টিকা দেওয়া হবে আগামী ২৬ আগস্ট। জানা যায়, করোনা প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে গত ৩০ জুলাই। ওই দিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০…

Read More

পবিত্র আশুরা আজ

৯ আগস্ট ২০২২(বিবিনিউজ):আজ পবিত্র আশুরা। কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সাথে পালন করা হয়। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে নানা-কর্মসূচির মাধ্যমে এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হচ্ছে।পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে আজ সোমবার পৃথক বাণী প্রদান করেছেন।হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তাঁর…

Read More

স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার নেপথ্য ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

৮ আগস্ট ২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার নেপথ্য ভূমিকা তুলে ধরে বলেছেন, প্রধান রাজনৈতিক ইস্যুতে বঙ্গমাতার সিদ্ধান্ত দেশের স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে। তিনি ঐতিহাসিক ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলাকালীন প্যারোলে বঙ্গবন্ধুর মুক্তি প্রত্যাখ্যান এবং ৭ মার্চের ভাষণ প্রদানের প্রাক্কালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের সময়োচিত সিদ্ধান্ত ও পরামর্শের উল্লেখ করে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলোর ক্ষেত্রেও আমার মা যখন যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেটাই কিন্তু আমাদের স্বাধীনতা অর্জনে সবচেয়ে সহায়ক হয়েছে। যেহেতু আমার আব্বা মনে প্রাণে দেশের কাজ করতে পেরেছিলেন।’আজ সকালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা…

Read More

জ্বালানির বর্ধিত দাম প্রত্যাহার দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান

৭ আগস্ট ২০২২(বিবিনিউজ): জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন একদল মানুষ। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাতভর তাঁরা জাদুঘরের সামনে অবস্থান করেছেন। ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’ ব্যানারে সমবেত এই আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির কারণে গতকাল বাসভাড়া বাড়ানো হয়েছে ১৬ থেকে…

Read More

করোনার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নভেম্বরের পর বন্ধ

২৬ জুলাই ২০২২(বিবিনিউজ ): সরকার নভেম্বরের পর আর কোনো ব্যক্তিকে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেবে না। এরপর থেকে বুস্টার বা তৃতীয় ডোজের জন্য উপযুক্ত ব্যক্তিরাই টিকা পাবেন। এর বাইরে টিকা পাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের কাছে এখনো প্রায় দেড় কোটি টিকা মজুত আছে। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার ব্যবহারের মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ

২৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে বিদ্যুৎ ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ভার্চ্যুয়াল মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোকে সভা ও অনুষ্ঠান আয়োজন করতে বলা হয়েছে। একই সঙ্গে গাড়ির জ্বালানিসংক্রান্ত ব্যবহার ২০ শতাংশ কমাতে বলা হয়েছে। প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করতে হবে। গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা অধিদপ্তর বলছে, সভা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধান তা নিশ্চিত করবেন। গাড়ির জ্বালানির মাসিক প্রাপ্যতা…

Read More

পরীক্ষামূলক চালু হচ্ছে দুই বছরের প্রাক্‌-প্রাথমিক শিক্ষা, ৪ পেরোলেই ভর্তি

২৫ জুলাই ২০২২(বিবিনিউজ ):দেশের প্রাক্‌-প্রাথমিক শিক্ষা দুই বছর মেয়াদি করার সিদ্ধান্ত অবশেষে বাস্তবায়িত হতে যাচ্ছে। এ জন্য এই স্তরের নতুন শিক্ষাক্রমের অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। আগামী বছর প্রাথমিক স্তরের ৩ হাজার ২১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে দুই বছর মেয়াদি প্রাক্‌-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু হবে। এরপর ২০২৪ সালে তা সারা দেশের সব প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে চালুর পরিকল্পনা আছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক সদস্য এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক পরিচালক এসব তথ্য জানান। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোয় পাঁচ বছরের বেশি বয়সী শিশুরা এক বছর মেয়াদি প্রাক্‌-প্রাথমিক স্তরে পড়াশোনা করে…

Read More

বাংলাদেশের আপত্তির জেরে ফেসবুক থেকে পতাকার ছবি সরালো পাকিস্তান

২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ): বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের অনুরোধের পর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পাতা থেকে রবিবার এই ছবিটি সরিয়ে নেয় ঢাকার পাকিস্তান হাইকমিশন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পর ঢাকায় পাকিস্তানী হাইকমিশন তাদের ফেসবুক পাতার কাভার ফটো থেকে বাংলাদেশে ও পাকিস্তানের পতাকার সমন্বয়ে তৈরি একটি ইলাস্ট্রেশন সরিয়ে নিয়েছে। বাংলাদেশ সময় বেলা সাড়ে বারটার দিকে ছবিটি পরিবর্তন করে শুধু পাকিস্তানের পতাকা দেয়া হয়েছে কাভার ফটো হিসেবে। গত একুশে জুলাই তারা বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একটি আরেকটির সাথে জুড়ে দিয়ে একটি ছবি ফেসবুক পাতার কাভার ফটো হিসেবে প্রকাশ করে। পরে এ নিয়ে বাংলাদেশের বিভিন্ন…

Read More

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে প্রধানমন্ত্রীর চা পান করবো :ফখরুল

২৪ জুলাই ২০২২(বিবিনিউজ ):তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে বিএনপি প্রধানমন্ত্রীর চা পান করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে এ কথা জানান তিনি। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানিয়ে বলেন, ‌‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।’ গণতান্ত্রিক আন্দোলনে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চাইলেও বিএনপিকে বাধা দেওয়া হবে না উল্লেখ করে শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি তো বলে দিয়েছি,…

Read More