১৪৫ টাকা মজুরির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঢাকা-সিলেট মহাসড়কে চা-শ্রমিকেরা

২১ আগস্ট ২০২২(বিবিনিউজ): এবার চা-শ্রমিকরা ১৪৫ টাকা নতুন মজুরি নির্ধারণের পর বেঁকে বসেছেন। মজুরি বৃদ্ধির সমঝোতা না মেনে ৩০০ টাকা দৈনিক মজুরি না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চা শ্রমিকেরা। এর আগে অষ্টম দিনের মতো চলা ধর্মঘট শনিবার বিকেলে শ্রম অধিদপ্তরের সঙ্গে বৈঠকে বসেন চা শ্রমিক ইউনিয়নের নেতারা। এসময় সরকারের পক্ষ থেকে ১৪৫ টাকা মজুরির প্রস্তাব দেয়া হলেও তা মেনে নেন চা শ্রমিক নেতারা। রোববার থেকে পুরোদমে কাজে ফিরবেন বলেও ঘোষণা দেন তারা। অন্যদিকে বৈঠকের পরপরই শ্রীমঙ্গলে শ্রম দপ্তরের সামনেই বিক্ষোভ করেন স্থানীয় চা শ্রমিকরা। পরে রাত ৯টায় শতাধিক…

Read More

বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

২০ আগস্ট ২০২২(বিবিনিইজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠীর সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, ২০০৪ সালের ২১ আগস্টেও গ্রেনেড হামলার ঘটনা ছিল তারই ধারাবাহিকতা। সেই ষড়যন্ত্র এখনও চলছে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র এখনও নানাভাবে সোচ্চার আছে। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির যে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করে ২০৪১ সালের…

Read More

‘দরজা খুলে দিলে টের পাবেন’, বিএনপিকে সেতুমন্ত্রী

২০ আগস্ট ২০২২(বিবিনিইজ): বিএনপির অনেক নেতা এখনো আওয়ামী লীগে যোগদান করার জন্য অপেক্ষা করে আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দরজা খুলে দিলে টের পাবেন’ বিএনপি থেকে কত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করতে লম্বা লাইন ধরে আছে। দরজা খুলে দিলে তখন টের পাবেন। শনিবার রাজধানীর বিএমএ অডিটোরিয়াম জাতীয় শোক দিবসে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে যখন আটক ছিলেন এবং তাকে ফাঁসি দেওয়া হবে বলে…

Read More

জন্মনিবন্ধনে মা-বাবার সনদ আর লাগবে না

১৫ আগস্ট ২০২২(বিবিনিইজ):এখন থেকে জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ আর লাগবে না। মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলক করে নিয়ম কার্যকরের দেড় বছরের বেশি সময় পর তা তুলে দেওয়া হলো। ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’ বলছে, ২৭ জুলাই থেকে জন্মনিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার জন্মসনদ চাওয়া হচ্ছে না। এতে বিয়ে বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা কিংবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই এবং পথশিশুদের জন্মনিবন্ধন করতে যে জটিলতা ছিল, তা কাটবে বলে মনে করছেন ভোগান্তির শিকার মানুষেরা। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় বলছে, এখন থেকে হাসপাতালে জন্ম নেওয়ার পর দেওয়া ছাড়পত্র বা টিকার…

Read More

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৫ আগস্ট ২০২২(বিবিনিইজ): ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আজ সোমবার পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে কিছু বিপথগামী সেনাসদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করেন। বিপথগামী সেনাসদস্যদের হাতে বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর সুসজ্জিত…

Read More

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সাভারে পালিত হলো জাতীয় শোক দিবস

স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট ২০২২(বিবিনিইজ): নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সাভারে পালিত হয়েছে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলার হলরুমে ও সাভার পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা…

Read More

‘এক–দুই মাস’ ধৈর্য ধরতে বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪ আগস্ট ২০২২(বিবিনিউজ):দাম বাড়িয়ে জনজীবন অতিষ্ঠ করতে কেউ চায় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, জ্বালানি তেলে টানা ছয় মাস ভর্তুকি দেওয়া হয়েছে। আর না পারায় বাধ্য হয়ে দাম সমন্বয় করা হয়েছে, বাড়ানো হয়নি। এক-দুই মাস ধৈর্য ধরুন, সহনীয় হোন। বিশ্ববাজারে কমলেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আজ রোববার ‘বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি: অস্থির বিশ্ববাজার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন নসরুল হামিদ। তিনি বলেন, বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। সমুদ্র কেন অনুসন্ধান হয়নি, কেন গ্যাসে উৎপাদন বাড়েনি।…

Read More

১০ টাকার চাল ১৫ টাকায় বিক্রি হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে

১৪ আগস্ট ২০২২(বিবিনিউজ):আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি হবে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এ চাল বিক্রি হবে। এ কর্মসূচির আওতায় আগে ১০ টাকা দরে প্রতি কেজি চাল পাওয়া যেত। গত বাজেটে এর দাম বাড়িয়ে ১৫ টাকা কেজি করা হয়। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যবান্ধব কর্মসূচিতে চাল বিক্রির ঘোষণা দেন। তিনি জানান, সেই সঙ্গে খোলাবাজারে (ওএমএস) বিক্রির জন্য চালের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। এতে চার থেকে পাঁচ কোটি মানুষ উপকৃত হবে বলে মনে করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, দেশজুড়ে ২ হাজার…

Read More

আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন : জিএম কাদের

১৩ আগস্ট ২০২২(বিবিনিইজ):জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের এমপি-মন্ত্রী আর আওয়ামী লীগ কর্মীরাই বেহেস্তে আছেন। কারণ সরকার সমর্থকরা সীমাহীন দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় গড়েছে। তাদের কোনো অভাব নেই। প্রতি বছর তারা হাজারও কোটি টাকা বিদেশে পাচার করছে। নিজেদের দলের লোকদের বাঁচাতেই দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না সরকার। শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জিএম কাদের। জিএম কাদের আরও বলেন, অর্থনৈতিক সংকটে দেশের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে সীমাহীন কষ্টে আছে সবাই। দুর্নীতিবাজ আর লুটেরা কখনোই সাধারণ…

Read More

‘বেহেশতে আছি’ বলার ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩ আগস্ট ২০২২(বিবিনিইজ):‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই মন্তব্যের জেরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। গতকাল করা তার এই মন্তব্য সংবাদমাধ্যমের শীর্ষে জায়গা করে নেয়। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রীতিমতো ভাইরাল হয় বিষয়টি। এরই প্রেক্ষিতে আজ শনিবার ‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ড. মোমেন। শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ অনেক ভালো আছে। আমরা সুখে আছি, বেহেশতে আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে; একটি পক্ষ এমন প্যানিক ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে।…

Read More