অবশেষে স্পোর্টিং উইকেট বানানোর প্রস্তুতি নিচ্ছে বিসিবি

ঢাকা, ৪ নভেম্বর : দক্ষিণ আফ্রিকার তিক্ত অভিজ্ঞতায় এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বাংলাদেশের উইকেটগুলোর পরিবর্তন আনার চিন্তা-ভাবনা শুরু করেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি। ঘরের মাঠে সব সময় ফ্ল্যাট কিংবা টার্নিং উইকেটে খেলে থাকে বাংলাদেশের ক্রিকেটাররা। এখানে তাই সফলতা পেলেও বিদেশ সফরে গিয়ে ধুঁকতে হয় মাশরাফি-মুস্তাফিজদের। যেটি হারে হারে টের পেয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে টাইগার ক্রিকেটারদের একবারেই পাড়া মহল্লার কেরোয়াড় বানিয়ে তিন সংস্করণেই হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক প্রোটিয়ারা। বিষয়টি অনুধাবন করে এবার স্পোর্টিং উইকেট বানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। খুব শিগগিরই দেশের বেশ কিছু ভেন্যুতে স্পোর্টিং উইকেট নির্মিত হবে…

Read More

৩১ বছরের বন্ধ্যাত্ব ঘোচাতে চান এন্ডারসন

ব্রিসবেন, ১ নভেম্বর : দীর্ঘ ৩১ বছর ধরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চান ইংল্যান্ডের সেরা পেস বোলারা জেমস এন্ডারসন। আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই জিততে মরিয়া তিনি। এন্ডারসন বলেন, ‘৩১ বছর হয়ে গেল ব্রিসবেনে আমরা জিততে পারিনি। তাই আসন্ন অ্যাশেজের প্রথম টেস্ট জয় করে ব্রিসবেনে দীর্ঘদিন জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই।’ ব্রিসবেনের ভেন্যুতে ইংল্যান্ডের রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত এই ভেন্যুতে ২০টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। জয় পেয়েছে মাত্র ৪টিতে। হেরেছে ১১টিতে, ড্র করেছে ৫টিতে। এখানে ইংল্যান্ডের সর্বশেষ জয় ১৯৮৬…

Read More

মিলারের রেকর্ড গড়া ম্যাচে ৮৩ রানে জিতলো দক্ষিণ আফ্রিকা

পচেফস্ট্রুম, ৩০ অক্টোবর : ডেভিড মিলারের বিশ্বরেকর্ড গড়া ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ৮৩ রানে জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে প্রোটিয়ারা। মিলার মাত্র ৩৫ বলে টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। শেষ পর্যন্ত ৩৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন মিলার। পচেফস্ট্রুমে টস জিতে এ ম্যাচে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দলপতি সাকিবের হাত ধরে শুরুটা ভালো করেছিলো টাইগাররা। দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৭ রানে পৌছাতেই ২ উইকেট তুলে নেন সাকিব। ওপেনার মাঙ্গালিসো মোসলে ৫…

Read More

সফরের শেষ ম্যাচে জয় চায় বাংলাদেশ

পচেফস্ট্রুম, ২৯ অক্টোবর : টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর দক্ষিণ আফ্রিকার কাছে টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হারের স্বাদ পায় বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। আজ টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে, তথা চলতি সফরে শেষবারের মত খেলতে নামবে বাংলাদেশ। তাই জয় দিয়ে সফর শেষ করাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে লজ্জার হারের ক্ষত নিয়ে দুই…

Read More

নেইমার এক ম্যাচের জন্য নিষিদ্ধ

প্যারিস, ২৮ অক্টোবর : মার্সেইয়ের ম্যাচে লাল কার্ড পাওয়া নেইমারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল তার বিপক্ষে এ নিষিদ্ধাদেশ দেয়া হয়। গত সপ্তাহে অনুষ্ঠিত লীগ ওয়োনের ওই ম্যাচে মাসেইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই নিষিদ্ধাদেশের কারণে মারিও বালোতেল্লির দল নিসের বিপক্ষে লীগ ম্যাচে অংশ নিতে পারবেন না ব্রাজিলীয় সুপার স্টার। রোববার মার্সেইয়ে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে যাওয়া মার্সেইয়ের বিপক্ষে সমতাসুচক গোল করেন নেইমার। এরপর অবশ্য ফের ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল মার্সেই। দ্বিতীয় দফায় পিএসজিকে সমতায় ফিরিয়ে মান বাঁচান এডিনসন…

Read More

পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হলেন রোনাল্ডো

লন্ডন, ২৪ অক্টোবর : পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যদিও ভবিষ্যতে আরো দুইবার এই পুরস্কার পাবার আশাবাদ ব্যক্ত করেছেন এই পর্তুগীজ তারকা। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস ট্রফি জয় করা রিয়াল মাদ্রিদের অন্যতম সফল খেলোয়াড় ছিলেন রোনাল্ডো। সে কারনেই প্রথমবারের মত লন্ডনে অনুষ্ঠিত এই এ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনাল্ডোর পাশাপাশি অধিকাংশ পুরস্কারেই ছিল রিয়ালের আধিপত্য। রিয়াল মাদ্রিদে ও পর্তুগালের হয়ে ২০১৬-১৭ মৌসুমে রোনাল্ডো ৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল। এর মধ্যে রয়েছে গত ৩ জুন কার্ডিফে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ৪-১ গোলের…

Read More

এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি তুলে নিলেন নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। সেঞ্চুরি করতে তিনি মাত্র ৬৮ বল খরচ করেন। এর আগে সাব্বিরের বল বাউন্ডারিতে পাঠিয়ে ৩৪ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন। এটি তার বাংলাদেশের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। পার্লে হাশিম আমলা ও কুইন্টন ডি ককের দারুণ সূচনার পর জোড়া আঘাত আনেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি এক ওভারেরই দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। দলীয় ৯০ ও ব্যক্তিগত ৪৬ রানে আউট হন ডি কক। একই ওভারের শেষ বলে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হন অধিনায়ক ফাফ…

Read More

মোস্তাফিজের পরিবর্তে শফিউল

প্রিটোরিয়া, ১৭ অক্টোবর : প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনের ফুটবল খেলতে গিয়ে চোট পান বাংলাদেশের প্রধান পেস ভরসা মোস্তাফিজুর রহমান। প্রথমে তেমন গুরুতর মনে না হলেও চিকিৎসককে দেখানোর পর পুরো আফ্রিকা সফরই শেষ হয়ে যায় তার। আর তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাওয়া পেসার শফিউল ইসলাম। শফিউল ইনজুরিতে পড়েছিল এই আফ্রিকা সফরেই। সফরে প্রথম টেস্ট খেলার পর কাঁধের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি শফিউলের। আর ওয়ানডে দলে না থাকায় দেশে ফিরে আসেন এই পেসার। তবে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পা মচকে যাওয়ায় ওয়ানডে সিরিজ আর…

Read More

বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

কিম্বার্লি, ১৬অক্টোবর : ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে সবচেয়ে কম ম্যাচে অংশ নিয়ে ৫ হাজার রান ও ২শ’ উইকেট শিকারের মালিক হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান। এমন কীর্তিতে সাকিব বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হলেও ম্যাচ বিবেচনায় সবার উপরে তিনিই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ২৯ রান করার পথে এই বিশ্বরেকর্ডের মালিক হন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে সাকিবের ওয়ানডে পরিসংখ্যান ছিলো- ১৭৭ ম্যাচে ৪৯৮৩ রান ও ২২৪ উইকেট। ২শ’ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছেন তিনি। তাই ব্যাট হাতে আর ১৭ রান করলেই ৫…

Read More

আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই : মাশরাফি

ঢাকা, ১৫অক্টোবর : ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না। যদি এমন ভাবনা থাকে, নিজেদের দিনে আমরা ওদের হারাতে পারব, আমার মনে হয় তাহলে আমরা সুযোগই পাব না। ব্যাটিং-বোলিং যাই করি এখান থেকে বের হয়ে আসার একমাত্র পথ হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলা।’ শনিবার দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা। ‘সবার একটু দ্বিধায় থাকা স্বাভাবিক। তবে এটা চিন্তা করে খেলতে নামলে, খেলাটা আরও কঠিন হয়ে যাবে। আমি মনে ভালো করি, যদি আগের সব ভুলে গিয়ে নতুন উদ্যম নিয়ে যদি শতভাগ দিয়ে ওদের সঙ্গে…

Read More