দিয়া ইসলাম , ঢাকা , ২১ নভেম্বর : টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে দ্বিতীয় জয়ের মুখ দেখলো রংপুর রাইডার্স। টুর্নামেন্টের ২২তম ও দিনের দ্বিতীয় ম্যাচে আজ সিলেট সিক্সার্সকে ৭ রানে হারিয়েছে মাশরাফির রংপুর। ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠলো রংপুর। আর ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকলো সিলেট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন সিলেটের অধিনায়ক নাসির হোসেন। প্রথম ব্যাট হাতে নামার সুযোগটা ভালোভাবে কাজে লাগান টি-২০ ক্রিকেটের…
Read MoreCategory: খেলা
খেলা
শীর্ষে থেকেই আজ কুমিল্লার মুখোমুখি ঢাকা; জয়ের ধারায় ফেরার লক্ষ্য রংপুর ও সিলেটের
ঢাকা, ২০ নভেম্বর : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ঢাকা পর্বে তৃতীয়বারের মত একদিনের বিরতি শেষে আজ আবারো শুরু হচ্ছে মাঠের লড়াই। চট্টগ্রাম পর্বের আগে ঢাকা পর্বে আগামী দু’দিন চারটি ম্যাচ রয়েছে। আজ দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৬টায় লড়বে সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স। এবারের মৌসুমে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ঢাকা। যেখানে চারটি জয় তুলে নিয়েছে সাকিব-আফ্রিদি-পোলার্ডরা। সিলেটে পর্বে হার দিয়ে শুরু করলেও, পরবর্তীতে ঘুরে দাড়িয়েছে ঢাকা। বর্তমানে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে…
Read Moreরাজশাহীকে ২০২ রানের লক্ষ্য দিল ঢাকা
রাজশাহী কিংসকে ২০২ রানের লক্ষ্য দিল ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার দিনের প্রথম ম্যাচে টস জিতে ঢাকাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। লুইস-পোলার্ড ঝড়ে সাত উইকেটে ২০১ রান করে ঢাকা। ব্যাটিংয়ে নেমে দুই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ব্যাটে ঝড় তোলেন এভিন লুইস ও কাইরন পোলার্ড। ওপেনিংয়ে লুইস ৩৮ বল থেকে ১০ চার ও এক ছক্কার মারে করেন ৬৫ রান। মাঝের ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে শেষ দিকে কাইরন পোলার্ড ২৫ বল থেকে ৫ চার ও তিন ছক্কার মারে ৫২ রান করেন। সেই সুবাদে দুশ’ পার করে ঢাকা। অন্য ব্যাটসম্যানদের…
Read Moreশ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
ঢাকা, ১৮ নভেম্বর : আগামী বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এর কিছুদিন পর মার্চে শ্রীলঙ্কার মাটিতে ভারতকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলতে পারে সাকিব-তামিমরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এরই মধ্যে ঘোষণা দিয়েছে এমন একটি সিরিজ আয়োজনের। এসএলসি এক বিবৃতিতে জানিয়েছে, এই সিরিজ শুরু হবে আগামী ৮ থেকে ২০ মার্চ। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষেই এই সিরিজ আয়োজন করতে যাচ্ছে। সিরিজের নাম দেওয়া হয়েছে ‘নিদাহাস ট্রফি’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কা এবং ভারতের…
Read Moreচিটাগং ভাইকিংসকে ৫ উইকেটে হারালো খুলনা
ঢাকা, ১৭ নভেম্বর : দক্ষিণ আফ্রিকান রিলি রোসৌ এবং অধিনায়ক মাহমুদুল্লার ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টে আজ দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইটান্স। জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা মোটেই ভাল করতে পারেনি খুলনা। দলীয় ১৫ রানেই উইকেট হারায় খুলনা। ব্যক্তিগত ১ এবং দলীয় ১৫ রানে ক্লিঞ্জার আউট হলেও রোসৌর মারমুখি ব্যাটিংয়ে জয়ের পথেই থাকে টাইটান্স। তিন নম্বরে নামা ধিমান ঘোষ মাত্র চার রানে ফিরে গেলেও দমে যাননি রোসৌ। তবে সপ্তম ওভারের পঞ্চম বলে হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান…
Read Moreবৃষ্টিতে বিলম্বিত খুলনা-সিলেট ম্যাচ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির খুলনা টাইটান্স বনাম সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ শুরুতে বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে। বিপিএলের চলতি আসরের ১৫তম এই ম্যাচ দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল। সিলেট সিক্সার্স এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে। যার তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দলটি। অপরদিকে চার ম্যাচের দুটিতে জিতে এরপরই অবস্থান খুলনা টাইটান্সের।
Read Moreইজেরিয়ার কাছে ৪ গোল খেল আর্জেন্টিনা!
ঢাকা, ১৫ নভেম্বর : শক্তিমত্তায় বহু পিছিয়ে প্রতিপক্ষ নাইজেরিয়া। তাদের বিপক্ষে সহজেই জয় পাওয়ার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। রেকর্ডও তাই বলে। এর আগে সাতবারের লড়াইয়ে ছয়বারই জিতেছিল আর্জেন্টিনা। অথচ রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সেই দলটির কাছেই ধরাশায়ী হয়েছে আর্জেন্টিনা, হেরে গেছে ৪-২ গোলে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে রাশিয়ার ক্রসনাধারের স্টেডিয়ামে লড়াইয়ে নামে দুই দল। মেসিকে ছাড়া এ ম্যাচে আর্জেন্টিনার শুরুটাও বেশ ভালো হয়েছিল। ম্যাচে ২৭ মিনিটে ইভের ভানেগার গোলে এগিয়ে যায় তারা। ব্যবধান দ্বিগুণ করতেও খুব একটা সময় লাগেনি, ৩৬ মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর দারুণ গোলে ব্যবধান ২-০ করে…
Read Moreআফ্রিদির অলরাউন্ড নৈপুন্যে দাপুটে জয় ঢাকার
ঢাকা, ১২ নভেম্বর : পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির অলরাউন্ডার নৈপুন্যে পর এভিন লুইসের ব্যাটিং ঝলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের দশম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট সিক্সার্সকে। এই নিয়ে ৩ খেলায় দ্বিতীয় জয়ের স্বাদ পেল ঢাকা। আর পঞ্চম ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ নিলো সিলেট। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সিলেট। ৫৩ রান তুলতেই নবম উইকেট হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় তারা। প্রথমবারের মত এবারের বিপিএলে খেলতে নামা আফ্রিদি ও…
Read Moreউল্টো ‘স্যরি’ বললেন মাশরাফি
ঢাকা, ৯ নভেম্বর : কেন তিনি এত বড়, কি কারণে সবাই তাকে এত পছন্দ করেন, ক্রিকেটার-অধিনায়ক মাশরাফির চেয়েও যে মানুষ মাশরাফি আরো বড় তার আরো একটি জ্বলন্ত প্রমাণ মিললো বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রংপুর রাইডার্স আর চিটাগং ভাইকিংসের মধ্যে বিপিএলের ম্যাচ চলাকালীন অনুজপ্রতিম শুভাশিস রায়ের সাথে মাঠে ঘটে যাওয়া ঘটনায় তার ওপর দোষ না চাপিয়ে, উল্টো নিজেই ‘স্যরি’ বললেন মাশরাফি। বিপিএলের মাঠের খেলায় চিটাগংয়ের কাছে হেরে যায় রংপুর। ম্যাচ চলাকালীন এক পর্যায়ে রংপুরের ব্যাটসম্যান মাশরাফির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় চিটাগংয়ের বোলার শুভাশিস রায়ের। ঘটনাচক্রে শুভাশিস তেড়ে যান মাশরাফির…
Read Moreসেভিয়াকে হারিয়ে জয়ে ফিরল বার্সা
ঢাকা, ৫ নভেম্বর : গত সপ্তাহ চ্যাম্পিয়ন্স লিগে হোঁচট খাওয়ার চার দিন পর জয়ের পথে ফিরেছে বার্সেলোনা। লা লিগায় পাকো আলকাসেরের জোড়া গোলে সেভিয়াকে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল। শনিবার রাতে কাম্প নউয়ে ২-১ গোলে জিতেছে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। অতিথিদের একমাত্র গোলটি করেন পিসারো। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অলিম্পিয়াকোসের মাঠে গোলশূন্য ড্র করেছিল বার্সেলোনা। প্রথম ১০ মিনিটে পাওয়া বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে ঘরের মাঠে বার্সেলোনার শুরুটা হতে পারতো দুর্দান্ত। তৃতীয় মিনিটে দুজনকে কাটিয়ে ছয় গজ বক্সের বাঁ-দিক থেকে মেসির নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।…
Read More