কোভাচিচকে কখনই ছাড়বে না রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ৩০ নভেম্বর : জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মিডফিল্ডার মাতেও কোভাচিচকে ছাড়ার কোন পরিকল্পনা মাদ্রিদের নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ক্লাবটির পরিচালক হোসে এ্যাঞ্জেল সানচেজ। সেপ্টেম্বরের পরে প্রথমবারের মত মঙ্গলবার ফুয়েনলাব্রাডার বিপক্ষে কোপা ডেল রে’র সাথে ড্র করা ম্যাচে খেলতে নেমেছিলেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। পেশীর ইনজুরির কারনে তিনি বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন। গত মৌসুমের শেষে ২৩ বছর বয়সী কোভাচিচের সানতিয়াগো বার্নাব্যু ছাড়ার গুজব শোনা গিয়েছিল। আগামী ট্রান্সফার উইন্ডোতে আবারো তার দলবদলের খবর শোনা যাচ্ছে। যদিও সানচেজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোভাচিচ বিক্রয়ের জন্য নয়। যদিও চলতি বছর তাকে দলে নিতে টটেনহ্যাম…

Read More

দুপুরে মাঠে নামছে চিটাগাং-রাজশাহী

ঢাকা, ২৯ নভেম্বর : বিপিএলের ৩৩তম ম্যাচে দুপুরে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস। বুধবার দুপুর ১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও মাছরাঙ্গা খেলাটি সরাসরি সম্প্রচার করবে। চিটাগং ভাইকিংস দেশি: সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক (বিজয়), শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত। বিদেশি: লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবীরা, মিসবাহ-উল-হক, নজিবউল্লাহ জাদরান, লুইস রিস। রাজশাহী কিংস দেশি খেলোয়াড়: মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান…

Read More

মাশরাফির ব্যাটে রংপুরের জয়

উত্তেজনা, নাটক, রোমাঞ্চ, ক্ষণে ক্ষণে ম্যাচের দৃশ্যপট বদলানো- টি-টোয়েন্টিতে এসবই তো খুঁজে বেড়ান দর্শকরা। সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে সবকিছুরই দেখা মিলেছে। নাটকীয়তা শেষে শেষ হাসি হেসেছে রংপুরই। সিলেটকে ৪ উইকেটে হারিয়ে শেষ চারের স্বপ্ন উজ্জ্বল করেছে মাশরাফি বিন মুর্তজার দল। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে নাটকীয় লড়াই শেষে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। রংপুরের জয়ে দারুণ ভূমিকা পালন…

Read More

আজ কুমিল্লার মুখোমুখি খুলনা

চট্টগ্রাম, ২৮ নভেম্বর : ছুটছে খুলনা টাইটানসের জয়রথ। মাঠের অসাধারণ পারফরম্যান্সে একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি। রাজশাহী কিংসের বিপক্ষে চলতি আসরের সর্বোচ্চ স্কোর গড়ে পেয়েছে বড় জয়। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে আজই মঙ্গলবার আবার মাঠে নামছে খুলনা। সামনে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দল দুটি। এর আগে দুপুরে চিটাগং ভাইকিংস নামবে রাজশাহী কিংসের বিপক্ষে। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কুমিল্লার মুখোমুখি হচ্ছে খুলনা। ৯ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট…

Read More

অবশেষে রিয়ালের অনুশীলনে ফিরলেন গ্যারেথ বেল

মাদ্রিদ, ২৮ নভেম্বর : প্রায় দুই মাস বিশ্রামে থেকে অবশেষে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরছেন ওয়েলসম্যান গ্যারেথ বেল। মঙ্গলবার কোপা ডেল’রেতে তৃতীয় সারির দল ফুয়েলেব্রাাড্রার বিপক্ষে ম্যাচেই ফিরে আসছেন বেল। যদিও বেলের ইনজুরি নিয়ে মাদ্রিদ কোচ জিনেদিন জিদান কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেননা। রিয়ালের বেলের চার বছরের ক্যারিয়ার প্রায় সময়ই ইনজুরির কারনে বাঁধাগ্রস্থ হয়েছে। বিশেষ করে গত বছর তিনি মাত্র চারটি ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। থাইয়ের ইনজুরি কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফেরা বেল সম্পর্কে জিদান বলেছেন, আমি চাই বেল পুরো সুস্থ হয়ে দলে ফিরে আসুক। কিন্তু আমি নিশ্চিত করে বলতে…

Read More

অধিনায়ক হিসেবে কোহলির বিশ্বরেকর্ড

নাগপুর, ২৭ নভেম্বর : অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতের বিরাট কোহলি। নাগপুরে শ্রীলংকার বিপক্ষে চলতি টেস্টে ডাবল-সেঞ্চুরি করে ২১৩ রানে আউট হন কোহলি। চলতি বছর টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাট মিলিয়ে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি। তাই দুই সাবেক অধিনায়ক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে পেছনে ফেলে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন কোহলি। ২০০৫ ও ২০০৬ সালে এক বছরে ৯টি করে সেঞ্চুরি করেছিলেন পন্টিং। আর ২০০৫ সালে এক বছরে ৯টি সেঞ্চুরি করেন স্মিথও। তবে চলতি…

Read More

বিপিএলের পয়েন্ট টেবিল

চট্টগ্রাম, ২৭ নভেম্বর : একদিন বিরতির পর আজ থেকে আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে। শীর্ষে থেকে চট্টগ্রামের দ্বিতীয় ও শেষ পর্ব শুরু করবে খুলনা টাইটান্স। দ্বিতীয়স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও তৃতীয়স্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। বিপিএলের পয়েন্ট টেবিল : দল ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট খুলনা টাইটান্স ৮ ৫ ২ ০ ১ ১১ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ৫ ২ ০ ০ ১০ ঢাকা ডায়নামাইটস ৮ ৪ ৩ ০ ১ ৯ রংপুর রাইডার্স ৮ ৪ ৪ ০ ০ ৮ সিলেট সিক্সার্স ৯ ৩…

Read More

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে বার্সা

ঢাকা, ২৩ নভেম্বর : এক ম্যাচ বাকি রেখে গ্রুপের সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। বুধবার রাতে ইউভেন্তুসের মাঠে গোলশূন্য ড্র হওয়ার পরেও দলটি ষোলোতে উঠেছে। বার্সেলোনা ম্যাচটি শুরু করেছিল দলের সবচেয়ে বড় তারকা লিওয়েন মেসিকে বেঞ্চে বসিয়ে। বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আক্রমণে তেমন একটা সুবিধা করতে পারেনি এরনেস্তো ভালভেরদের দল। ১৮তম মিনিটে পাওলো দিবালার শট ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২২তম মিনিটে রাকিতিচের ফ্রি-কিকে মাথা বা পা ছোঁয়াতে পারেননি ডি-বক্সে জটলায় থাকা কেউই। বল এক ড্রপ খেয়ে পোস্টে লেগে ফিরে। ম্যাড়মেড়ে প্রথমার্ধে উল্লেখযোগ্য ঘটনা আর ছিল…

Read More

রোনালদো-বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

ঢাকা, ২২ নভেম্বর : চ্যাম্পিয়নস লিগে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। গোল যেন অধরা হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ শিবিরের সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার কাছে। তবে গতকাল মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে দুইটি করে গোল করেছেন রোনালদো ও বেনজেমা। দীর্ঘদিন পর গোল পেয়ে যেন এক প্রকার সমালোচনার জবাব দিলেন রোনালদো। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ওই ম্যাচে রিয়ালের হয়ে বাকি দুটি গোল করেন লুকা মদ্রিচ ও নাচো ফার্নান্দেজ। দলের সেরা তারকাদের গোল পাওয়ার দিন ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদও। আগের চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল দলটি। চ্যাম্পিয়নস…

Read More

পেস দিয়ে ঘায়েল করতে চায় অস্ট্রেলিয়া

ব্রিজবেন, ২২ নভেম্বর : আগামীকাল ব্রিজবেনের গাব্বায় শুরু হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বিতা এ্যাশেজ সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজে কন্ডিশনের সঙ্গে অপরিচিত সফরকারী ইংল্যন্ডকে পেস আক্রমন দিয়ে ঘায়েল করতে চাইবে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন নবরূপের অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল নিয়ে অনেকেই সমালোচনা করেছেন, বিস্ময় প্রকাশ করেছেন। তবে দলে থাকা তিন পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সের বোলিং আক্রমন দিয়েই ২০১৩ সালে গাব্বা মাঠে মিচেল জনসনের ইতিহাসের পুনরাবৃত্তি আশা করছে অসিরা। পক্ষান্তরে এখনো পরীক্ষা মেলেনি ইংল্যান্ড ব্যাটিং লাইনআপেরও। তার উপড় দলটির জন্য বড় ধাক্কা…

Read More