ভুটানকে হারিয়ে ফাইনালের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে টানা দ্বিতীয় জয়ে ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে স্বাগতিকরা জিতেছে ৩-০ গোলে। বাংলাদেশের পক্ষে আঁখি একাই জোড়া গোল করেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের মেয়েরা। তবে আক্রমণাত্মক বাংলাদেশের বিপক্ষে রক্ষণব্যুহ শক্তভাবেই সামাল দেয়ার চেষ্টা করেছে ভুটান। ১২ মিনিটে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায়। কর্নার কিকে মার্জিয়ার দেয়া বল ডিফেন্ডার আঁখি খাতুন মাথা ছূঁয়ে পাঠিয়ে দেন ভুটানের জালে। বিরতির আগে এই এক গোলেই এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আরও দুই গোল করে লাল-সবুজের দল। ৫৬ মিনিটে ফের মার্জিয়ার…

Read More

পার্থ, ১৮ ডিসেম্বর : চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিক অস্ট্রেলিয়া। একইসঙ্গে সিরিজ জয়ের স্বপ্নও দেখতে শুরু করে দিয়েছে প্রথম দুই টেস্ট জয়ী অসিরা। পার্থে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০৩ রানের জবাবে অধিনায়ক স্টিভেন স্মিথের ২৩৯ ও মিচেল মার্শের ১৮১ রানের সুবাদে ৯ উইকেটে ৬৬২ রান তুলে ইনিংস ঘোষনা করে অসিরা। ফলে প্রথম ইনিংস থেকে ২৫৯ রানের বড় লিড পায় স্বাগতিকরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ১৩২ রান করেছে ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে টেস্টের পঞ্চম ও শেষ দিনে…

Read More

রোনালদো চমকে ফের বিশ্বচ্যাম্পিয়ন রিয়াল

মহাদেশীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ক্লাবগুলো নিয়ে আয়োজিত মর্যাদার আসর ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো দলটি। শনিবার রাতে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাব গ্রেমিওকে ১-০ গোলে হারায় রিয়াল। বল দখলের রাখার পাশাপাশি খেলায় আক্রমণাত্মক ছিল রিয়ালই। এরপরও দলটিকে জয়সূচক একমাত্র গোলের জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে খেলার ৫৩ মিনিট পর্যন্ত। ডি-বক্সের পাঁচ গজ দূরে রোনালদোকে ফাউল করায় ফ্রি কিক পায় রিয়াল। সেই সুযোগে পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী পর্তুগিজ তারকা নেন ফ্রিকিক। রক্ষণব্যুহ ভেঙে সেই শট…

Read More

এক ওভারে ছয় ছক্কা জাদেজার

নয়াদিল্লী, ১৬ ডিসেম্বর : জেলা পর্যায়ে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়লেন ভারতের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার আন্তঃজেলা টুর্নামেন্টে প্রতিপক্ষ আমরেলির বিপক্ষে খেলতে এক ওভারে ছয় ছক্কা মারেন জামনগরের হয়ে খেলতে নামা জাদেজা। ওপেনার হিসেবে খেলতে নেমে শেষ পর্যন্ত ১৫টি চার এবং ১০টি ছক্কায় ৬৯ বলে ১৫৪ রান করেন জাদেজা। জাদেজা বিধ্বংসী ইনিংসের কল্যাণে আমরেলিকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারায় জামনগর।

Read More

মালান-বেয়ারস্টোর সেঞ্চুরির জবাব দিচ্ছেন স্মিথ

পার্থ, ১৬ডিসেম্বর  : ডেভিড মালানের পর পার্থ টেস্টে পসঞ্চুরি করলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। মালান-বেয়ারস্টোর জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ টেস্টের প্রথম ইনিংসে ৪০৩ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে অধিনায়ক স্টিভেন স্মিথ ও উসমান খাজার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩ উইকেটে ২০৩ রান করে অস্ট্রেলিয়া। তাই ৭ উইকেট হাতে নিয়ে এখনো ২০০ রানে পিছিয়ে অসিরা। খাজা ৫০ রানে থামলেও ৯২ রানে অপরাজিত আছেন স্মিথ। মালানের অপরাজিত ১১০ ও বেয়ারস্টোর অপরাজিত ৭৫ রানের সুবাদে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০৫ রান করেছিলো ইংল্যান্ড। দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে…

Read More

রংপুরকে হারিয়ে কোয়ালিফাইয়ার-১এ কুমিল্লার প্রতিপক্ষ ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্বে লিগের সপ্তম এবং টুর্নামেন্টের ৪১তম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৩ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। এই জয়ে লিগ পর্বে সবগুলো অর্থাৎ ১২ ম্যাচ শেষে ৭ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে কোয়ালিফাইয়ার-১ খেলবে ঢাকা। সেখানে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারন লিগ পর্বের সবগুলো ম্যাচ শেষ হবার আগেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত করে রেখেছে কুমিল্লা। আর এলিমিনেটরের ম্যাচ খেলবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরে লিগ পর্বে নিজেদের শেষ ও…

Read More

জয় দিয়ে বিপিএল শেষ করলো চিটাগং

ঢাকা, ৫ ডিসেম্বর : জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর শেষ করলো চিটাগং ভাইকিংস। ঢাকায় দ্বিতীয় ও শেষ পর্বে লিগের ষষ্ঠ এবং টুর্নামেন্টের ৪০তম ম্যাচে গতবারের রানার-আপ রাজশাহী কিংসকে ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে চিটাগং। এই জয়ের পরও লিগ পর্বের সবগুলো ম্যাচ অর্থাৎ ১২ খেলায় অংশ নিয়ে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিপিএল শেষ করলো চিটাগং। অন্য দিকে ১২ ম্যাচে অংশ নিয়ে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে থেকে বিপিএল শেষ করলো রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম…

Read More

উইকেট নিয়ে সমালোচনা, তামিমকে ডেকেছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরুর পর উইকেট নিয়ে সমালোচনা করেন তামিম ইকবাল। এই সমালোচনার ধরন পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বাংলাদেশের টেস্ট সহ-অধিনায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ককে তলব করে চিঠি পাঠিয়েছে বোর্ড। চিঠি পাঠানো নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। তামিম ইকবালও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিসিবি ও তামিমের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একটি সূত্র চিঠি পাঠানোর খবর নিশ্চিত করেছে। ঢাকায় দ্বিতীয় দফায় বিপিএল শুরুর পর প্রথম ম্যাচটিই ছিল লো স্কোরিং। ম্যাচ শেষে উভয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও…

Read More

দুপুরে মুখোমুখি কুমিল্লা-রংপুর

ঢাকা, ২ ডিসেম্বর : চট্টগ্রাম পর্বের পর আজ বিপিএলের পঞ্চম আসরের শেষের শুরু হচ্ছে ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হাইভোল্টেজ এই ম্যাচটি দুপুর ১টা থেকে সরাসরি সম্প্রচার করবে মাছারাঙা ও গাজী টিভি। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রাহশাহী কিংস। ৯ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা। ইতিমধ্যে তারা শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে তারকাবহুল দল নিয়ে এখনো শেষ চার নিশ্চিত হয়নি রংপুরের। ৯ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট…

Read More

কুমিল্লার কাছে আবারো হারল ঢাকা

চট্টগ্রাম, ৩০ নভেম্বর : কুমিল্লা ও ঢাকার ম্যাচকে ঘিরে ছিল উত্তেজনা। শেষ মুখোমুখিতে শেষ প্রান্তে গিয়ে কুমিল্লার জয় নিশ্চিত হয়। বুধবার ঢাকার জন্য ম্যাচটি ছিল প্রতিশোধ নেওয়ার ম্যাচ। কিন্তু পারল না বর্তমান চ্যাম্পিয়নরা। দুইবার মুখোমুখি হয়ে দুইবারই সাকিবের মুখের হাসি ম্লান করে দিয়ে জয় উৎসব করল তামিমের কুমিল্লা। সাকিবের আমন্ত্রণে ব্যাট করতে নেমে তামিমের দল ৬ উইকেটে করে ১৬৭ রান। জবাবে ১৫৫ রানের বেশি করতে পারেনি ঢাকা। সাকিবের দলের ১২ রানের পরাজয়ে টুর্নামেন্টে সপ্তম জয় পায় কুমিল্লা। টস হেরে ব্যাটিং করতে নেমে আবারো কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল।…

Read More