সিডনি, ৫ মে : বল টেম্পারিং-এর দায়ে নিজ দেশের ক্রিকেট বোর্ড কর্তৃক ১ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। একই অভিযোগে তৎকালীন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও ১ বছর ও তরুন ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। তাদের এমন কু-কীর্তিতে মন ভেঙ্গেছে ক্রিকেটপ্রেমিদের। তবে সবার আস্থা ফেরাতে পণ করেছেন স্মিথ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টগ্রামে প্রেমিকা ড্যানি উইলিসের সাথে ছবি দিয়ে একটি পোস্টে স্মিথ বলেন, ‘পুনরায় সবার আস্থা ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।’ গত মার্চে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিং করেন ব্যানক্রফট। পরবর্তীতে এ…
Read MoreCategory: খেলা
খেলা
‘বিশ্বকাপে আরও ভালো করতে পারি’
বিশ্বকাপ এখনো একবছর দূরে। তবে সূচি ঘোষণার পর থেকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের ভাবনা ঠিকই ডাল-পালা গজিয়েছে ক্রিকেটারদের মনে। ১৯৯২ সালের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী ১০ দলের সবাই সবার বিরুদ্ধে খেলবে। তাই বাংলাদেশও বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। যা বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের আশা, আগামী বিশ্বকাপে অতীতের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ দল। এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বিশ্বকাপে ভালো করার সামর্থ্য রয়েছে টাইগারদের। গত মঙ্গলবার কল্যাণপুরের পাইকপাড়ায় চাইল্ড ও ওল্ড এইড কেয়ার হোম…
Read Moreটেস্টে প্রথমবারের মতো ৮ নম্বরে বাংলাদেশ
দীর্ঘদিন ধরে টেস্ট র্যাঙ্কিংয়ে নয় নম্বরে ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এবার টাইগাররা টেস্ট র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে ওঠে এসেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। আইসিসির টুইটার পেজে নতুন র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার সঙ্গে সংস্থাটির পেজে উল্লেখ করা হয়, টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষেই ভারত, ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে ৮-এ ওঠল বাংলাদেশ। নতুন র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫। অপরদিকে ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা।
Read Moreলা লিগা শিরোপা পুনরুদ্ধার বার্সেলোনার
লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করলো বার্সেলোনা। রবিবার রাতে দেপোর্তিভোকে তাদেরই মাঠে ৪-২ গোলের জয় পেয়েছে এরনেস্তো ভালভারদের দল। ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন ব্রাজিল তারকা ফিলিপ কুতিনহো। সেই এগিয়ে থাকার স্বাদ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ৩৮তম মিনিটে সুয়ারেজের পাঠানো বল দুরূহ কোণ থেকে প্রতিপক্ষের জালে জড়ান মেসি। এর দুই মিনিট পরেই ব্যবধান কমায় দেপোর্তিভো। লুকাস পেরেসের নীচু শট সহজেই পরাজিত করে টের স্টেগানকে। ৬৪তম মিনিটে ম্যাচে সমতা টেনে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসায় দেপোর্তিভো। দারুণ এক পাসিং আক্রমণে গোলটি করেন তুরস্কের মিডফিল্ডার এমরে…
Read Moreসাভারে অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস কাপ ক্রীকেট টুর্ণামেন্ট ২০১৮
গতকাল শনিবার বিকেলে রেডিওকলোনী কল্যাণ সমিতির আয়োজনে সাভার রেডিওকলোনী স্কুল মাঠে এ ক্রীকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীকেট টুর্ণামেন্ট বার্তা বিভাগকে হারিয়ে ধামরাই মহাশক্তি প্রেরণ কেন্দ্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল। অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বলেন বর্তমান সরকার খেলাধুলা বান্ধব সরকার তাই খেলা ধুলায় সরকার অনেক উন্নতি করেছে। খেলা ধুলা মানুষের মনকে সবসময় সতেজ রাখে বলেও জানান তিনি। ৬ এপ্রিল ৮ টি দলকে নিয়ে ক্রীকেট টুর্ণামেন্টটি শুরু…
Read Moreস্ত্রীকে নিয়ে সুখের সংসারে রুবেল হ্যাপি!
মডেল নানজিন আখতার হ্যাপী এখন অতীত তার জীবনে। সব ভুলে নতুন করে গড়ে তুলতে চাইছেন নিজেকে। বাংলাদেশের ক্রিকেট-তারকা রুবেল হোসেন এখন অনেকটাই পরিণত। নতুন স্ত্রী-কে নিয়ে সুখের সংসার তার। রুবেলের স্ত্রী-র নাম ইসরাত জাহান দোলা। বাগেরহাটের এই সুন্দরীর সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন রুবেল। বেশ কিছুদিন আগেই ইসরাত জাহানের সঙ্গে বিয়ে হয়েছে রুবেলের। শনিবার স্ত্রী-র সঙ্গেই রুবেল দুটো সেলফি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার স্ত্রী’। পরে ভালবাসার সাইন-ও দিয়েছেন। তবে ছবিতে বোঝা যায়নি রুবেল ও তাঁর স্ত্রী বাগেরহাটে রয়েছেন না কি ঢাকা-তে। তিনি খোলসাও করেননি। রুবেল ছবি পোস্ট…
Read Moreবায়ার্নের মাঠে জয় নিয়েই ফিরলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মাঠ থেকে জয় নিয়েই ফিরলো রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে ফাইনালের পথে এক পা এগিয়ে থাকলো জিনেদিন জিদানের দল। টানা ১১ ম্যাচ পর গতকাল গোল বঞ্চিত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মার্সেলো ও মার্কো আসেনসিওর গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টানা দুইবারের চ্যাম্পিয়নরা। ২৮তম মিনিটে আচমকা এক আক্রৃমণে এগিয়ে যায় স্বাগতিকরা। গোল করে দলকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার জসুয়া কিমিচ। ৪৪তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ডান দিক থেকে কারভাহালের উঁচু করে বাড়ানো বলে রোনালদো বাইসাইকেল কিকের চেষ্টায় ব্যর্থ হলে পেয়ে যান মার্সেলো। ডি-বক্সের বাইরে…
Read Moreসাকিবের অনন্য অর্জন
মাত্র একটা উইকেটের অপেক্ষা ছিল। গত দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর গতকাল প্রথম ওভারেই সেই উইকেটটি তুলে নিলেন সাকিব আল হাসান। সঙ্গে সঙ্গে বিশ্বের মাত্র দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের বিরল ক্লাবে প্রবেশ করে ফেললেন বাংলাদেশি এই তারকা। বিশ্বে এই কীর্তি আর আছে কেবল ডোয়াইন ব্রাভোর। সাকিবের রেকর্ড করার ম্যাচে অবিশ্বাস্য এক জয় পেয়েছে তার দল সানরাইজার্স হায়দারাবাদ। মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে তারা ৩১ রানে। আগে ব্যাট করা হায়দারাবাদ করেছিলো ১১৮ রান। জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় মুম্বাই। জবাব দিতে নেমে…
Read Moreচোট পেয়েছেন মাহমুদউল্লাহও
মাহমুদউল্লাহর চোটটা অবশ্য নতুন নয়। গোড়ালির ব্যথা নিয়েই বেশ কয়েক মাস খেলছিলেন। বিসিএলের গত রাউন্ডে খেলার সময় ব্যথাটা বেড়েছে। তাই চিকিৎসকের পরামর্শে খেলছেন না বিসিএলের শেষ রাউন্ডে। জুনের শুরুতে আফগানিস্তান ও শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের কথা মাথায় আগাম সতর্কতা হিসেবে চিকিৎসকের পরামর্শেই ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে মাঠে নামছেন না তিনি। আগামী ১৩ মে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আশা করছেন ক্যাম্পে শুরু থেকেই থাকবেন মাহমুদউল্লাহ। দেবাশীষ চৌধুরী বলেন, ‘গোড়ালিতে আগেই ব্যথা ছিল। ও সেটা ম্যানেজ শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি ও বিসিএলে আগের রাউন্ডে খেলেছে। তবে…
Read Moreরাইডুর ব্যাটিং নৈপুণ্যে চতুর্থ জয়ে শীর্ষে চেন্নাই
আম্বাতি রাইডুর ঝড়ো ব্যাটিং-এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরে চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো চেন্নাই সুপার কিংস। আজ দিনের প্রথম ও টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে চেন্নাই ৪ রানে হারিয়েছে সাকিবের দল সানরাইজার্স হায়দারাবাদকে। নিজেদের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় হায়াদারাবাদ। দুই ওপেনার অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন ৯ ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস ১১ রান করে ফিরলে দলের হাল ধরেন সুরেশ রায়না ও রাইডু। উইকেটে সেট হতে সময় নিলেও পরবর্তীতে দ্রুতগতিতে রান তুলেছেন তারা। শেষ পর্যন্ত ৫৭ বলে ১১২ রান যোগ করে বিচ্ছিন্ন হন রায়না ও…
Read More