লিওনেল মেসি ও নেইমারের প্রতি গোলের জন্য লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ১০ হাজার স্কুল পড়ুয়ার খাওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলো একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা। কিন্তু সমালোচনার মুখে তারা সেই কর্মসূচি থেকে সরে এসেছে। এতে মেসি ও নেইমারের উপর চাপ সৃষ্টি হবে বলে দাবি অনেকেরই। বেশ কিছু সমাজসেবী সংস্থা এমন ভাবনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়। তাদের বক্তব্য, আর্থিক ক্ষমতা থাকলে কেন এই সাহায্য শুধুই মেসি বা নেইমারের গোলের উপর নির্ভর করে থাকবে? ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ তিতেও এমন ভাবনার তীব্র প্রতিবাদ করে বলেছেন, এটা করলে মেসি ও নেইমার প্রচণ্ড…
Read MoreCategory: খেলা
খেলা
পাকিস্তানকে ৭ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা
টানা হারের বৃত্তে থাকা দেশের মেয়ে ক্রিকেটাররা দারুণ এক জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সোমবার মালেশিয়ার কুয়ালালামপুরে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা পাকিস্তানকে ৯৫ রানে আটকে ফেলে বাংলাদেশ। এই রান সংগ্রহ করতে ৫ উইকেট হারায় তারা। ১৭ ওভার ৫ বল মোকাবেলা করে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেয়েরা। ২৩ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার। বাংলাদেশের পক্ষে শামিমা সুলতানা ৩৩ বলে ৩১ রান, নিগার সুলতানা অপরাজিত ৩১ রান ও মাত্র ১৯ বল থেকে ২৩ রান করেন ফাহিমা খাতুন। ১টি…
Read Moreমেসিকে ইসরাইলে না খেলার আহ্বান, অন্যথায় জার্সি পোড়ানোর হুমকি
বিশ্বকাপের প্রস্তুতি নিতে বর্তমানে স্পেনের বার্সেলোনায় অবস্থান করছে হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনা দল। এখানে আট তারিখ পর্যন্ত অনুশীলন শেষে ইসরাইলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা তাদের। সেই ম্যাচ নিয়ে উত্তল হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। ফিলিস্তিনিরা কোনোভাবেই এই ম্যাচে মেসিকে দেখতে নারাজ। অন্যদিকে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেয়ার এই শেষ সুযোগ মেসিদের। এ অবস্থায় ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজুব হুমকি দিয়েছেন মেসি যদি ইসরাইলের মাটিতে খেলেন তাহলে তাঁর জার্সি ও ছবি পোড়ানো হবে। বিরোধপূর্ণ জেরুজালেমের মাটিতে এই ম্যাচটি খেললে প্রকারান্তরে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনকেই স্বীকৃতি দেয়া হবে বলে মনে করছেন…
Read Moreউরুগুয়ের বিশ্বকাপ দল সুয়ারেজ, কাভানির উপরই নির্ভরশীল
প্যারিস, ৩ জুন : আসন্ন রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে উরুগুয়ের জাতীয় দলের হেড কোচ ওস্কার তাবারেজ ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। বরাবরের মতোই এবারও দলের মূল ভরসার নাম লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানি। অভিজ্ঞ এই দুই স্ট্রাইকার একঝাঁক তরুণ উঠতি প্রতিভার সাথে বিশ্বকাপ দলে যোগ দিবেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলে জুভেন্টাসের রডরিগো বেনটানকার, সাম্পদোরিয়ার মিডফিল্ডার লুকাস টোরেইরা ও সেল্টা ভিগোর ম্যাক্সিমিলিয়ানো গোমেজ। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা, ডিফেন্ডার মার্টিন ক্যাসেরাস ও দিয়েগো গোডিন দলে নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলে আত্মবিশ্বাসী কোচ তাবারেজ। সব মিলিয়ে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ১১জন খেলোয়াড় এবারের…
Read Moreভারতে দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়লেন সাকিব
দেরাদুনে অবস্থানরত দলের সঙ্গে যোগ দিতে দেশ ছেড়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুসহ তিনি ভারতের উদ্দেশে দেশ ত্যাগ করেন। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানকে ছাড়াই মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারত রওনা হন দলের অন্য সদস্যরা। সেখানে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ৩, ৫ ও ৭ জুন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতে সময় নেবে দুই সপ্তাহেরও কম। মুস্তাফিজ তাই সিরিজ থেকেই ছিটকে পড়েন। সাকিব…
Read Moreনির্বাচনে আসছেন সাকিবও
আগামী নির্বাচনে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (২৯ মে) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ইঙ্গিত দেন। এ সময় তিনি বলেন, মাশরাফি ও সাকিব ভালো মানুষ। দেশের জন্য এদের অবদান অনেক। তারা যদি কোনো দলের প্রার্থী হন সবাই তাদের ভোট দেবেন। একনেকে ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০২ কোটি টাকা। প্রকল্পটি মাগুরা…
Read Moreআমরা বিশ্বকাপে সেরা কিংবা ফেবারিট নই : মেসি
বুয়েন্স আয়ার্স, ২৯ মে : আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে তার সতীর্থদের বাস্তবতাকে মেনে নেবার আহবান জানিয়ে বলেছেন, রাশিয়ায় সব দলই ভাল। এখানে আর্জেন্টিনা সেরা কিংবা ফেবারিট হিসেবে যাচ্ছেনা। আর্জেন্টাইন ক্যানাল ১৩’র সাথে এক সাক্ষাতকারে মেসি আরো বলেছেন কেন ইউরোপীয়ান ক্লাব হিসেবে বার্সেলোনাই তার একমাত্র পছন্দ। তিনি বলেন, ‘সকলের জানতে হবে রাশিয়ায় আমরা ফেবারিট হিসেবে যাচ্ছিনা। কিন্তু আমাদের দলে দারুন কয়েকজন খেলোয়াড় আছে যাদের ওপর আস্থা রাখা যায়। যেকোন চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। আর্জেন্টিনারও বিশ^কাপ জয়ের সম্ভাবনা আছে, আমার সেই বিশ^াস আছে। আমাদেও খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ ও প্রতিভাবান। তবে আমরা…
Read Moreওয়াটসনের ঝড়ো শতকে চ্যাম্পিয়ন চেন্নাই
দীর্ঘ প্রায় দেড় মাসের বেশি সময় ধরে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে হায়দরাবাদকে ৮উকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল চেন্নাই। মুম্বাইর ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে শেন ওয়াটসনের ঝড়ো শতকে হায়দরাবাদের দেয়া ১৭৯ রানের লক্ষ্য সহজে পার হয়ে যায় চেন্নাই। এখন পর্যন্ত ৭বার ফাইনাল খেলে তৃতীয়বারের মতো শিরপা ঘরে তুললো চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের দেয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভার শেষেও ম্যাচের পাল্লা ছিল সানরাইজার্সের দিকে। চেন্নাইয়ের সংগ্রহ ছিলো ১ উইকেটে ৩৫ রান। এর পর সুরেশ রায়নাকে নিয়ে ম্যাচের রং বদলে দিয়েছেন ওয়াটসন। দুজনে ১১৭ রানের জুটি গড়েছেন মাত্র…
Read Moreকলকাতাকে হারিয়ে ফাইনালে সাকিবের হায়দারাবাদ
কলকাতা, ২৭ মে : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরের ফাইনাল উঠেছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দারাবাদ। শুক্রবার রাতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে হায়দারাবাদ ১৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ফাইনালে হায়দারাবাদের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। নিজেদের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় কলকাতা। উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ১৮ দশমিক ১ ওভার শেষে হায়দারাবাদের সংগ্রহ গিয়ে দাড়ায় ৭ উইকেটে ১৩৮ রান। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন আফগানিস্তানের রশিদ খান। ২টি…
Read Moreপ্রত্যাশার চাইতে বেশি উন্নতি নেইমারের
নেইমারের পায়ের চোটের পর প্রত্যাশার চাইতে দ্রুতগতিতে উন্নতি করছেন। অন্তত ব্রাজিলের ফিটনেস কোচ ফ্যাবিও মহাসেরেদজিয়ান তেমনটাই মনে করেন। নেইমার বিশ্বকাপে ভালো ফর্মে থাকবেন বলেও দৃঢ়বিশ্বাস তার। ব্রাজিল ১৭ জুন সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে। নেইমারকে সে খেলায় পাওয়াই হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য। ফ্যাবিও বলেন, ‘নেইমার প্রত্যাশার চাইতে অনেক ভালোভাবে সেরে উঠছেন। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত তিনি আরো একটি মাস গ্রুপের সঙ্গে অনুশীলন করবেন। সে তৈরি হয়ে উঠবে। সে ইতোমধ্যেই বল নিয়ে অনুশীলন করছে। ড্রিবলিং করছে এবং এখন আমরা তাকে নিয়ে পরবর্তী পর্যায়ের অনুশীলনের চেষ্টা চালাচ্ছি।’…
Read More