সেন্ট পিটার্সবার্গ(রাশিয়া), ২৭ জুন : অধিনায়ক লিওনেল মেসি ও মার্কোস রোহোর গোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত রাতে আর্জেন্টিনা ২-১ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে। এই জয়ে ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠলো মেসির আর্জেন্টিনা। এই গ্রুপে দিনের অন্য ম্যাচে ক্রেয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। এই জয়ে ৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে নাইজেরিয়া তৃতীয় ও ১ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড চতুর্থ হলো। সমীকরনের বোঝা মাথায় নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা। গ্রুপ পর্বের…
Read MoreCategory: খেলা
খেলা
টিভির পর্দায় আজকের খেলা
বিশ্বকাপ ফুটবল: ডেনমার্ক-ফ্রান্স সরাসরি রাত ৮টা। অস্ট্রেলিয়া-পেরু সরাসরি রাত ৮টা। নাইজেরিয়া-আর্জেন্টিনা সরাসরি রাত ১২টা। আইসল্যান্ড-ক্রোয়েশিয়া সরাসরি রাত ১২টা। খেলাগুলো দেখতে চোখ রাখুন- বিটিভি, মাছরাঙা, ও নাগরিক টিভিতে। বাংলাদেশ ছাড়াও খেলাগুলো দেখা যাবে- ভারত: সনি টেন ১ ও ২ রাশিয়া: আইটিভি যুক্তরাষ্ট্র: ফক্স ও ফক্স স্পোর্টস ১ স্পেন: টেলিমন্ডো ও এনবিসি ইউনিভারসো অস্ট্রেলিয়া: এসবিএস, অপটাস স্পোর্টস ব্রাজিল: গ্লোবো, স্পোর্টস টিভি, ফক্স স্পোর্টস টিভিতে। ক্রিকেট: ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট, চতুর্থ দিন সরাসরি রাত ১২টা। খেলাটি দেখা যাবে সনি ইএসপিএন ও সনি ইএসপিএন এইচডি চ্যানেলে।
Read Moreনিশ্চিত জয় হাতছাড়া করে ড্র করে শেষ ষোলোতে পর্তুগাল
সারানস্ক (রাশিয়া), ২৬ জুন : লিড নিয়ে তা ধরে রাখতে পারেনি পর্তুগাল। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে গোল করে পর্তুগালের সাথে ১-১ ব্যবধানে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি ড্র করলো ইরান। ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ফলে ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে উঠলো পর্তুগাল। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোতে লড়বে পর্তুগাল। সোচিতে আগামী ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি উরুগুয়ে ও পর্তুগাল। ২ খেলায় ১ জয় ও ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর পথে টিকে ছিলো পর্তুগাল। শেষ ষোলোর পথে টিকে ছিলো…
Read Moreদু’বার এগিয়ে যাওয়ার পরও জাপানের সাথে ড্র করলো সেনেগাল
একাটেরিনবুর্গ (রাশিয়া), ২৫ জুন : ফুটবল বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে জাপান ও সেনেগালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দু’বার পিছিয়ে পড়েও দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচটি ড্র করে জাপান। এই ড্র’তে ২ খেলায় ৪ করে পয়েন্ট দু’দলের। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলো উভয় দলই। একাটেরিনবার্গে শুরু থেকেই ম্যাচের লাগাম নেয়ার চেষ্টা করে জাপান। কিন্তু ১১ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে শট নেন লিভারপুলের স্ট্রাইকার সেনেগালের সাদিও মানে। শর্টটি জাপানের গোলরক্ষকের হাত গলে ফস্কে গোলে প্রবেশ করলে ১-০ গোলে এগিয়ে যায় সেনেগাল। এরপর লীড বাড়ানোর লক্ষ্যে একের পর এক আক্রমণ রচনা করে দলটি। প্রতি আক্রমন…
Read Moreএবার ব্রাজিল দলেও অন্তঃকলহের খবর
আর্জেন্টাইন দলে কোচ-খেলোয়াড়দের মনোমালিন্যের খবর ইতিমধ্যেই সবার জানা হয়ে গেছে। এবার ব্রাজিল দলেও অন্তঃকলহের খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে দলটির অন্যতম ভরসা নেইমারের আচরণে খুব কষ্ট পেয়েছে রক্ষণভাগের অন্যতম স্তম্ভ থিয়াগো সিলভা। নেইমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে সিলভা বলেছেন, ও মাঠে আমাকে অপমান করেছে। নেইমারের আচরণে খুব দুঃখ পেয়েছি আমি। ব্রাজিলের এক টিভি চ্যানেলকে সিলভা জানিয়েছেন, ৮৩ মিনিটের মাথায় রেফারির নির্দেশে খেলা শুরু করার জন্য তিনি বিপক্ষের পায়ে বল তুলে দিতেই তাঁকে নাকি খুবই অপমানজনক ভাষায় আক্রমণ করেন নেইমার। সিলভা বলেন, কোস্টা রিকার ফুটবলারদের বল ছেড়ে দিয়েছিলাম বলে নেইমার খুব…
Read Moreশেষ মুহূর্তের গোলে রক্ষা জার্মানির
ইনজুরি টাইমের গোলে শেষ রক্ষা হলো জার্মানির। শনিবার রাতে সুইডেনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই সুবাদে প্রথম রাউন্ড থেকে বিদায়ের শঙ্কা থেকে রক্ষা হলো জোয়াকিম লো’র শিষ্যদের। মেক্সিকোর বিপক্ষে হার দিয়ে শুরু করা জার্মানি এখন শেষ রাউন্ডে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে হারালেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে শেষ ষোলো। খেলার ৩২ মিনিটে ওলা তোইভোনেনের গোলে এগিয়ে যায় সুইডেন। এগিয়ে গিয়ে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক কৌশল নেয় দলটি। কিন্তু সেই কৌশল তাদের জন্য বুমেরাং হয়ে যায়। জার্মানির একের পর এক আক্রমণে তারা বিধ্বস্ত হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে মার্কো…
Read Moreওয়েস্ট ইন্ডিজ গেল বাংলাদেশ দল
প্রায় দেড় মাসের লম্বা সফর। খেলা হবে তিন ফরম্যাটে। গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, গতকাল রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের টেস্ট দলের সদস্যরা। ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে নিউইয়র্ক যাবে বাংলাদেশ দল। নিউইয়র্কে একদিন বিরতি শেষে অ্যান্টিগায় যাবেন ক্রিকেটাররা। নিউইয়র্ক থেকেই দলের সঙ্গে যোগ দিবেন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সিরিজের প্রস্তুতিতে দলের সঙ্গে ছিলেন না তিনি। ছুটিতে যুক্তরাষ্ট্রে ছিলেন এই অলরাউন্ডার। এদিকে এই সফরে দলের ম্যানেজারের দায়িত্বে থাকছেন না খালেদ মাহমুদ…
Read Moreকোস্টারিকাকে ২ গোলে হারালো ব্রাজিল
স্পোর্টস ডেস্ক, বিবি নিউজ : অতিরিক্ত সময়ে কৌতিনিয়ো ও নেইমারের গোলে জয় পেল ব্রাজিল। পুরো খেলাজুড়ে মুহুর্মুহু আক্রমণ করেও গোলের দেখা পায়নি নেইমাররা। কোস্টারিকাকে ২ গোলে হারিয়ে এগিয়ে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। গোলের জন্য মরিয়া হয়ে খেলা নেইমারদের সাফল্য পেতে যে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তা কেউ আচ করতে পারেননি। অবশেষে তাই হল। ৯০ মিনিটে অসাধার খেলেও গোলে অপেক্ষায় থাকা ব্রাজিল অতিরিক্ত ৮ মিনিটে পেল দুই গোল। খেলার শুরুতে ব্রাজিল কিছুটা ছন্দপতনে থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে গুছিয়ে খেলছেন নেইমার-জেসুসরা। কোস্টারিকার জালে মুহুর্মুহু আক্রমণ চালিয়েছেন নেইমাররা। তবে একের…
Read Moreবাংলাদেশের পতাকা ও দেশের মানুষের ভালোবাসা ফেসবুকে তুলে ধরলেন মেসি
মস্কো (রাশিয়া), ২১ জুন : পৃথিবীর আনাচে-কানাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কোটি-কোটি ভক্ত রয়েছে। এমন খবর মেসির ‘না’ জানার কথা নয়। জানেন বলেই, পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তদের নিয়ে একটি ভিডিও তৈরি করেছে মেসির অফিসিয়াল পেইজটি। সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসির অফিসিয়াল পেইজে আপলোডও করা হয়েছে। তবে অবাক করা ব্যাপার হলো ঐ ভিডিওতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ও দেশের মানুষের ভালোবাসা-পাগলামিগুলো তুলে ধরা হয়েছে। মেসির ভিডিওতে আর্জেন্টিনার পতাকার সাথে বাংলাদেশের লাল সবুজ পতাকা দেখা গিয়েছে। আরও দেখা যায় মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে ফুটবলপ্রেমিদের উন্মাদনার চিত্র। ভিডিও’র বেশি সময়…
Read Moreবিকেলে দেশে ফিরছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন মেয়েরা
আজ সোমবার বিকেলে ঢাকায় ফিরছে টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিকেল ৫টা ৫০ মিনিটে ইউএস বাংলা ফ্লাইটযোগে মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখবে সালমা-রুমানারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার একটি হোটেলে চলে যাবে বাংলাদেশ দল। সেখানে তাদের অভ্যর্থনা জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সপ্তম টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত রবিবারের ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারায় শক্তিশালী ভারতকে। টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ভারত। জবাবে…
Read More