মুখ খুললেন ডি কক

২৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):পরশু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার একাদশ দেখে চমকে উঠেছিলেন সবাই। দলের সেরা ব্যাটসম্যান কুইন্টন ডি কক নেই দলে! প্রথমে বলা হয়েছিল ‘ব্যক্তিগত কারণে’ মাঠে নামেননি ডি কক। পরে জানা গেছে, ম্যাচের আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাতে সবাইকে হাঁটু গেড়ে বসার নির্দেষ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তা মানতে রাজি হননি বলেই ম্যাচে ছিলেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ডি ককের এ অবস্থান নিয়ে সমালোচনা উঠছে। অনেকেই তাঁকে বর্ণবাদী তকমা দিয়ে দিচ্ছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে শোনা গেছে। এ ব্যাপারে…

Read More

সেনাবাহিনী ফুটবল প্রতিযোগীতায় ঢাকা লগ এরিয়া চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার,২৬ অক্টোবর ২০২১(বিবিনিউজ):ফুটবল একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা। এ খেলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। সেনাবাহিনী ক্রীড়া নৈপুন্যে অধিক পারদর্শী বলে মন্তব্য করেছেন সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল শাহীনুল হক। আজ সাভার সেনানিবাসের মাঠে সেনাবাহিনী ফুটবল প্রতিযোগীতা ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। গত ১৭ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ১৫টি ফরমেশনে এই প্রতিযোগীতা শুরু হয়। ফাইনাল টুর্নামেন্টে ঢাকা লগ এরিয়া সাভারের নবম পদাতিক ডিভিশনকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে বিবেচিত হয়েছেন নবম পদাতিক ডিভিশনের রঞ্জু শিকদার ও…

Read More

রেকর্ড জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

২১ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘বি’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে টাইগাররা।‘বি’ গ্রুপে ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। তাদের রান রেট ১ দশমিক ৭৩৩। তবে কিছুক্ষণ পর এই গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ঐ ম্যাচে ওমানকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে স্কটিশরাই। তখন গ্রুপ রানার্স আপ হবে বাংলাদেশ।এছাড়া এ ম্যাচ আজ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ডও গড়লো বাংলাদেশ। টাইগারদের এর আগের বড় জয়টি…

Read More

বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা

২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): সাকিব আল হাসানের অলরাউন্ড এবং মোহাম্মদ নাইমের ব্যাটিং নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ জুটির সাথে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানকে মঙ্গলবার ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ।বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার মোহাম্মদ নাইম দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে হারের স্বাদ নেয় ওমান। এই গ্রুপে ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ করে পয়েন্ট…

Read More

টাইগারদের ব্যাটিং ব্যর্থতা, আলোচনায় সাকিবের সেই মন্তব্য

১৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):কিছু দিন আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা হোম সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সে সময় টাইগারদের পারফরম্যান্স নিয়ে যতটা কথা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনায় ছিল হোম অব ক্রিকেটের মন্থর পিচ নিয়ে। জয় পেলেও ওই সব হোম সিরিজে ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মুখেও ছিল একই সুর। সেসময় সাকিব টাইগার ব্যাটসম্যানদের পরামর্শ দিয়েছিলেন শেষ দুইটা সিরিজে (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) তাদের পারফরমেন্স ভুলে যেতে। সে সময় রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব।তখন সাকিব বলেন, “এই নয়-দশটা ম্যাচ যারা খেলেছে, সবাই অফ…

Read More

পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের

১৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):পর্দা উঠল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে ম্যাচের আগে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সম্পূর্ণ মেয়েদের গড়া এক ব্যান্ড দলের পারফরম্যান্স ছিল এ অনুষ্ঠানের মূল অংশ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের পর এবারই সবচেয়ে দীর্ঘ বিরতি দিয়ে হচ্ছে এ সংস্করণের বিশ্ব আসর। সর্বশেষ ২০১৬ সালে ভারতে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারও খাতা-কলমে আয়োজক তারাই। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ২০২০ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়।…

Read More

ইতিহাসের দ্বারপ্রান্তে সাকিব আল হাসান

১৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): আজ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস সৃস্টি করতে পারেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ১০ উইকেট পেলেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন সাকিব ।বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন আফ্রিদি।আর ২৫ ম্যাচে সাকিবের শিকারে আছে ৩০ উইকেট। তাই আফ্রিদিকে টপকে যেতে ১০ উইকেট প্রয়োজন সাকিবের। তার বোলিং গড় ১৯ দশমিক ৫৩। আর ইকোনমি রেট ৬ দশমিক ৮৪।বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সপ্তমস্থানে আছেন সাকিব।…

Read More

আইপিএলে কে কোন পুরস্কার পেলেন

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ডেস্ক): অবশেষে শেষ হলো আইপিএলের ১৪তম সংস্করণ। এবারের আইপিএল হয়েছে করোনাভাইরাসের চোখ রাঙানির মধ্যে ভারত ও সংযুক্ত আরব আমিরাতে। করোনার কারণে খেলার মাঝ পথেই ভারতে শুরু হওয়া আইপিএল স্থগিত করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতে সফল সমাপ্তি হয় আইপিএল-২০২১। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৬৫ রান তুলতে সক্ষম হয় সাকিবের কলকাতা। এদিকে, খেলা শেষে জানা গেল ব্যক্তিগত অজর্নের বিষয়টিও।ফাইনালের সেরা খেলোয়াড় প্রোটিয়া তারকা…

Read More

শ্রীলংকাকে হারিয়ে সাফ ফুটবলে শুভ সূচনা বাংলাদেশের

১ অক্টোবর ২০২১ (বিবিনিউজ): শ্রীলংকাকে হারিয়ে সাফ ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের রাজধানি মালির ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া তপু বর্মন।বাংলাদেশী সমর্থকের উপস্থিতিতে মালির স্টেডিয়ামটিই যেন এখ খন্ড বাংলাদেশে পরিণত হয়েছিল আজ। লাল সবুজের সমর্থনে এ সময় বিপুল সংখ্যক বাংলাদেশী স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে মালদ্বীপের স্টেডিয়াম। দর্শকদের ওই সমর্থন ব্যর্থ হতে দেয়নি জামাল ভুঁইয়ার দল। জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।ম্যাচের ৯ম মিনিটেই গোলের সুযোগ…

Read More

ব্যাটিং করা হলো না তামিমের

২৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): আজ থেকে শুরু হয়েছে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)।বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ইপিএলে খেলছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে আজ মাঠে নামেন তিনি। কিন্তু বৃষ্টির কারনে ব্যাটিং করা হলো না তামিমের। সেই সাথে বৃষ্টির কারনে ভাইরাহাওয়ার গ্লাডিয়েটর্স ও পোখারা রাইনোসের ম্যাচটি পরিত্যক্ত হয়।ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পোখারা। প্রথম ২৫ বলে ১২ রান তুলে ৫ উইকেট হারায় পোখারা। এরপর ১০ দশমিক ১ ওভার শেষে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এ সময় ৭ উইকেটে ৬৫ রান তুলেছিলো পোখারা। বৃষ্টি…

Read More