ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছে। রবিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইল থেকে আরকিট এলিগেন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে বাসটি কবিরপুরে পৌঁছালে পেছন থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান যাত্রীবাহী বাসটিকে ধাকা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই বাসের ছাদে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। এদিকে ওই সড়ক দুর্ঘটনা দেখতে ঘটনাস্থলে আসেন স্থানীয় পাওয়ার গিডের এক আনসার সদস্য। পরে তিনি মহাসড়কে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী…
Read MoreCategory: অপরাধ
মাদ্রাসার কিশোর ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে আহত করেছে শিক্ষক
ডেস্ক রিপোর্ট : সাভারে একটি মাদ্রাসায় ক্লাসে অনুপস্থিত থাকায় এক কিশোর মাদ্রাসা ছাত্রকে নির্মম ভাবে পিটিয়ে আহত করেছে এক শিক্ষক। আজ শনিবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় এঘটনা ঘটে। আহত ওই ছাত্রের পরিবারের সদস্যরা জানায় মোগড়াকান্দা এলাকার সফুর উদ্দিন আহমেদের ছেলে মোরছালিন মিয়া (১৪) হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় কিতাব বিভাগে পড়াশুনা করেন। পরে গতকাল শুক্রবার ওই ছাত্র মাদ্রাসায় অজ্ঞাত কারনে অনুপস্থিত থাকেন। আজ সকালে ওই ছাত্র মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষক আব্দুল কাসেম তাকে নির্মম ভাবে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ওই ছাত্রের…
Read Moreলালমনিরহাটে টায়ার থেকে দুই কেজি গাঁজা উদ্ধার, আটক ১
ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটে গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ একটি বাইসাইকেলের টায়ারের ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করেছে। এ ঘটনায় সামছুল হক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে পুলিশ। সামছুল হক কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলমতি গ্রামের চান মামুদের ছেলে। শনিবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার হরিণ চওড়া তিস্তা চরাঞ্চলের মাঝের চড় এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়। লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বিষয়টি নিশ্চত করেছেন। লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) আফাজুল ইসলাম জানান, “বাইসাইকেলের দুই চাকার টায়ারের ভেতর গাঁজা নিয়ে রংপুরে পাচার করা হচ্ছে এমন…
Read Moreদিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
ডেস্ক রিপোর্ট : শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাহেব আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার এলএসডি গুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৩২) নামে অপর আরোহী আহত হয়েছেন। নিহত সাহেব আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী এলাকার বাসিন্দা এবং আহত রফিকুল ইসলাম একই এলাকার সামসুদ্দিনের ছেলে। বীরগঞ্জ থানার এসআই মোঃ মশিউর রহমান জানান, সাহেব আলী ও রফিকুল শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে সৈয়দপুরে ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার সময় তারা বীরগঞ্জ এলএসডি গুদামের কাছে…
Read Moreরাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : রাজধানীর শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় একটি বাসা থেকে নিলুফা ইসলাম নিতু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিলুফা লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বাড়ইতলা গ্রামের মো. রাকিব হাসানের স্ত্রী। শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শনিবার (২১ জানুয়ারি) সকালে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এক বছর আগে তাদের বিয়ে হয় বলে জানান মৃতের মামা জাফর হোসেন। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, পারিবারিক কলহের জের ধরে রাত ১২টার দিকে তার শোবার ঘরে সিলিং ফ্যানের…
Read Moreবান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
ডেস্ক রিপোর্ট : বান্দরবানে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় জেলা সদরের গুংগুরু পাড়া এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের ধোপাছড়ি এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজের খামারবাড়ী থেকে কাজ শেষে বান্দরবান সদরে ফেরার পথে গুংগুরু এলাকায় বিপরীত দিক হতে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থাকা তিন আরোহী গুরুতর আহত হন। আহত তিনজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে…
Read Moreপাবনায় অটোবাইক চালককে গলা কেটে হত্যা
ডেস্ক রিপোর্ট : পাবনা সদর উপজেলার আতাইকুলায় মনিরুল ইসলাম ওরফে বাটুল (২২) নামের এক অটোবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার উগ্রগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গস্খামের আব্দুর রহিম তুকাইয়ের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় গ্যারেজ থেকে ব্যাটারীচালিত অটোবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন মনিরুল ইসলাম বাটুল। বাড়ি না ফেরায় রাতে তাকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কিন্তু তার সন্ধান মেলেনি। শনিবার সকালে আতাইকুলার উগ্রগর গ্রামের রাস্তার পাশে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের…
Read Moreগাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের পূর্বচান্দনা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, সকালে ওই নারী পূর্বচান্দনা এলাকায় জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে রেললাইন পার হচ্ছিল। এসময় জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। …
Read Moreছয় দিনের কন্যা শিশুকে গলা টিপে হত্যা করেছে মা
ডেস্ক রিপোর্ট: সাভারে ছয় দিনের এক কন্যা শিশুকে গলা টিপে হত্যা করেছে মা। আজ বৃহস্পতিবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় গত ছয়দিন আগে ব্যাংক কলোনী এলাকার গৌরাঙ্গা দাসের স্ত্রী অঞ্জনা একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে পারিবারিক কলহ নিয়ে আজ সকালে ওই নারীর সাথে তার স্বামীর প্রচন্ড ঝগড়া হয়। পরে দুপুরে নিজ ভাড়া বাড়িতে ওই কন্যা সন্তানকে তার মা গলা টিপে হত্যা করে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা ওই শিশুর লাশ উদ্ধার করেছে। ওই দম্পতির আরও তিনটি মেয়ে সন্তান রয়েছে। এলাকাবাসীর ধারনা অভাবের তারনায়…
Read Moreসাভারে ভোররাতে বাসে ডাকাতি, আহত ১০
ডেস্ক রিপোর্ট: সাভারে রজনীগন্ধ নামে একটি যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৪টার দিকে ওই বাসটিতে ২ ঘণ্টাব্যাপি এই ডাকাতি চলে। এসময় ডাকাতদের হামলায় হেলপার ও চালকসহ বাসের ১০ জন আহত হয়েছেন। আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসের আহত কয়েকজন যাত্রী জানান, ভোর ৪টার দিকে হঠাৎ করে বাসের মধ্যে যাত্রীবেশে থাকা একদল ডাকাত হেলপার ও চালককে ধরে বাসের পেছনের দিকে নিয়ে বেঁধে রাখে এবং তাদের একজন বাস চালায়। এসময় যাত্রীরা প্রতিবাদ করলে শুরু হয় নির্যাতন। এরপর বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেটসহ প্রায়…
Read More