ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ২২ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিলন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী বাস শিলন্দা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের ২২ যাত্রী আহত হন। সংবাদ পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, আহত ২২ জনের মধ্যে ১৭ জন হাসপাতালে…
Read MoreCategory: অপরাধ
স্বামীকে খুন করে থানায় স্ত্রী!
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মধ্য বাড্ডার আদর্শনগর এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামী ফজল শেখকে (৫০) খুন করে থানায় গিয়ে হাজির হয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জলিল। ঘাতক স্ত্রী চন্দন বাহারের বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে বড় স্ত্রী চন্দন বাহার সকালে ঘুমন্ত অবস্থায় তার স্বামী ফজলের মাথায় পাটার শিল দিয়ে মাথায় আঘাত করেন এবং লিঙ্গ কর্তন করেন। এরপর সোজা থানায় এসে পুলিশকে ঘটনার বর্ণনা দেন। পরে পুলিশ তার বাসায় গিয়ে ফজলকে অচেতন অবস্থায় উদ্ধার করে…
Read Moreরাজধানীতে ‘মানবপাচার চক্রের’ ১৫ সদস্য গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ‘আন্তর্জাতিক মানবপাচার ও জিম্মিকারী চক্রের’ ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। তবে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি বার্তায়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, ওই ১৫ জনের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভিসার ফটোকপি ও অর্থ জব্দ করা হয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করা…
Read Moreকুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকাশার ২ যাত্রী নিহত
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার ভেড়ামারায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বিজয় লাল (২৮) ও মাসুম লাল (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বুধবার রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আব্দুল জব্বার। নিহত বিজয় লাল বড় বাজার চৈতন্য পল্লীর ইন্দোলালের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনার পদে কর্মরত ছিলেন। অপরদিকে নিহত মাসুম লাল একই এলাকার মুন্না লালের ছেলে। তিনি কুষ্টিয়া ওজোপাডিকোতে ক্লিনার পদে কর্মরত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়,…
Read Moreকুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘চরমপন্থি’ নিহত
ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ আমিরুল ইসলাম আমির (৪২) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আমির চরমপন্থি সন্ত্রাসী সিরাজ বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড। বুধবার দিবাগত রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম। তিনি বলেন, রাতে ওই এলাকায় এক দল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে ‘বন্ধুকযুদ্ধ’…
Read Moreচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রিপোর্ট: চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই মোটর সাইকেল আরোহী। বুধবার দিবাগত রাতে ঢাকিরগাঁওয়ে কাজলী সিনেমা হলের সামনে মতলব-পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। নিহতরা হলেন ঢাকিরগাঁও এলাকার বাসিন্দা হামিদ ফকির (৮০) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী হৃদয় (১৫)। আহত ঢাকিরগাঁও গ্রামের আনোয়ার হোসেন মিস্ত্রির ছেলে শান্ত এবং আবুল হোসেনের ছেলে রাতুল। এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হৃদয়, শান্ত ও রাতুল বেপরোয়া গতিতে…
Read Moreগাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি সংঘর্ষে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শারমিন (২৯) নামের এক জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বাসের যাত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ওই স্থানে এসে…
Read Moreরাজধানীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে ওয়ারীর ধোলাইখাল চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে ট্রাকচাপায় তাঁরা নিহত হন। নিহতরা হলেন চাচা আলমগীর হোসেন (৪০) ও ভাতিজা আবদুর রহিম (১০)। দুর্ঘটনার সময় মোটরসাইকেলযোগে তাঁরা ইসলামপুর থেকে গেণ্ডারিয়ার বাসায় ফিরছিলেন। নিহতদের এক আত্মীয় মাহবুবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জানান, নিহত দুজন গেণ্ডারিয়ার দীননাথ সাহা রোডের ২৭/জে বাসায় থাকতেন। ইসলামপুর থেকে ডাক্তার দেখিয়ে দীননাথ সেন রোডের বাসায় মোটরসাইকেলযোগে ফেরার পথে ট্রাকের ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান চাচা আলমগীর ও ভাতিজা রহিম। সেখান থেকে উদ্ধার করে…
Read Moreফেনীতে বিদেশি মদসহ আটক ১
ডেস্ক রিপোর্ট: ফেনীতে বিদেশি মদসহ হেদায়েত উল্ল্যাহ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সোমবার সন্ধ্যায় ফেনী শহরতলীর শর্শদী বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় ৫২ বোতল হুইস্কি ও ৩৬ বোতল ভদকা জব্দ করা হয়। এছাড়া সিএনজি চালিত একটি অটোরিকশাও আটক করা হয়। হেদায়েত উল্ল্যাহ সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দ্বীন মোহাম্মদ ড্রাইভার বাড়ির নুরুল হকের ছেলে। ফেনী ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। …
Read Moreপিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মো. কাইউম (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মঠবাড়িয়া শহরের দক্ষিণ বন্দরের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. কাইউম বড়মাছুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাছির হাওলাদার বলেন, মঠবাড়িয়া থেকে বড়মাছুয়া যাওয়ার পথে দক্ষিণ বন্দর এলাকায় কইউমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার…
Read More