সিরাজগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের তাড়াশে শারমিন খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজন মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে মৃতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। সোমবার বেলা ১২টার দিকে পুলিশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রাম থেকে তার লাশটি করা হয়। শারমিন খাতুন ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রানী গ্রামের সাইদুর রহমানের মেয়ে। তাড়াশ থানার উপ-পরিদর্শক তোফায়েল হোসেন জানান, সকালে স্বামীর বাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মৃতের শরীরে ও…

Read More

কেরানীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট : ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) কেরানীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক এই মাদক ব্যবসায়ীর নাম মো. সোহেল (৩৫) ওরফে বল সোহেল। রবিবার দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলম টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার সকাল ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, “রবিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলম টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ…

Read More

রাজধানীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবু (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ভাই ইমরান জানান, তারা রায়েরবাগ পুনম সিনেমা হলের পাশে থাকেন। রায়েরবাগের হাসেম রোডের একটি জালি ব্যাগের কারখানায় কাজ করতেন বাবু। সন্ধ্যায় হাসেম রোডে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন…

Read More

বেনাপোলে হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

ডেস্ক রিপোর্ট :  যশোরের বেনাপোলে একটি আবাসিক হোটেল থেকে সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের রজনীগন্ধা আবাসিক হোটেলের ২২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে। হোটেল কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলাম ১৯ জানুয়ারি রাতে হোটেলের কক্ষ ভাড়া নেন। গতকাল রাতের খাবারের জন্য ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার গ্লাস ভাঙা হয় এবং ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়। বেনাপোল বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে…

Read More

রাজধানীতে ২ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট  :  পুরনো ঢাকায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্র সৈকতের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ শনিবার রাতে দুই ভবনের মাঝামাঝি স্থান থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঢাকা ফায়ার সদর দফতরের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির চাচা মানিক আলী জানান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সৈকত। গত ১৯ জানুয়ারি নিখোঁজ হয় সে। পরদিন নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘুড়ি উড়াতে গিয়ে ভবনের ছাদ থেকে সৈকত পড়ে গিয়ে নিখোঁজ হতে পারে বলে ধারণা…

Read More

সাভারে পোশাক কারখানায় আগুন আহত ১৫

ডেস্ক রিপোর্ট :সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ড এর আনলিমা টেক্সটাইল গার্মেন্টস এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকালে আনলিমা টেক্সটাইলের ডায়িং ফ্লোরে ষ্টানটার মেশিনে হঠাৎ করে আগুন লাগে। এসময় আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে এসময় ওই পোশাক কারখানায় তারাহুড়া করে নামতে গিয়ে অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে প্রাথমিক…

Read More

কেরানীগঞ্জে মাদকসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট :  কেরানীগঞ্জে ১শ’ পিস ইয়াবা ও ২শ’ পুরিয়া হেরোইনসহ নিলু (২৭) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার জনি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জনি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে নিলুকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা ও ২শ’ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় নিলুর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।   মিতু/বিবি নিউজ/১২৮২

Read More

ময়মনসিংহে বৃদ্ধকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট :  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের গৌরীপুরে আফাজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভাঙনামারি ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে আফাজ উদ্দিন তার ঘর ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে হাত-মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে গলা কেটে এবং পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তার লাশ বাড়ির পেছনে…

Read More

ক্রিকেটার আরাফাত সানী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : ক্রিকেটার আরাফাত সানীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর মোহাম্মদপুর থানায় আনা হয় তাকে। বিস্তারিত আসছে…     মিতু/বিবি নিউজ/১২৭৬

Read More

চট্টগ্রামে মাইক্রোবাস উল্টে আহত ৪

ডেস্ক রিপোর্ট :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে ৪ যাত্রী আহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে সীতাকুণ্ড বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।  আহতরা হলেন, আরিফ হোসেন, মনির, কবির ও মাহবুবুর রহমান। তারা সবাই গাজীপুরের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি (ঢাকামেট্রো-ঘ-১৩-৯৫১১) গাজীপুর থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ভোর ৫টার দিকে সীতাকুণ্ড বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিকভাবে উল্টে যাবার খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে একটি ঘটনাস্থলে যায়। এসময় দ্রুত আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন  …

Read More