গাজীপুরে কারখানায় আগুন

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।     মিতু/বিবি নিউজ/১৩৩৩

Read More

বেনাপোল সীমান্তে ফেনসিডিলের চালান জব্দ

ডেস্ক রিপোর্ট : যশোরের বেনাপোল সীমান্তের দৌলতপুর মাঠ থেকে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে পাচার করে আনা এ ফেনসিডিল জব্দ করা হলেও কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।  সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেনসিডিলের এ চালানটি জব্দ করে।  বিজিবি’র দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস সামাদ জানান, রাতে মাদক পাচারকারীরা সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান নিয়ে এপারে আসছে-এমন খবর পেয়ে সীমান্তে জনবল বৃদ্ধি করে বিজিবি। গভীররাতে মাদক পাচারকারীরা বস্তা মাথায় নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। এসময় বিজিবি তাদের ধাওয়া…

Read More

পঞ্চগড়ে সড়কে মা-ছেলে নিহত

ডেস্ক রিপোর্ট :  পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের দশমাইল এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক নারী ও তাঁর ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই নারীর স্বামী।  সোমবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো জেলার বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের পুঠিমারী গ্রামের জয়ন্তী রানী (২৮) ও তাঁর ছেলে নারায়ণ (১)। আহত হয়েছেন জয়ন্তীর স্বামী সীতেন্দ্রনাথ বর্মণ (৩৮)। তিনি পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাঠকর্মী। তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, স্ত্রী ও ছেলেকে নিয়ে তেঁতুলিয়া থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফিরছিলেন সীতেন্দ্রনাথ। পথে সদর…

Read More

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে আহত ৩

ডেস্ক রিপোর্ট :  সিলেটে লালদিঘীর পাড় হোটেল আল আমিনে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন যুবক আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, লালদিঘীর পাড় ঐশি অ্যাড অ্যান্ড সাইনের কর্মচারী রিপন দাস, কবির আহমদ ও আনছার আলী। বর্তমানে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোটেল আল আমিনের সাইনবোর্ড লাগাতে পাঁচতলা ভবনের ওপরে কাজ করছিলেন তিনজন। এক পর্যায়ে ১১ হাজার ভল্টেজের তারে স্পৃষ্ট হয়ে দু’জন ভবনের নিচে পড়ে যান এবং অপর একজন উপরে ঝুলে থাকেন। এ সময় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে খবর…

Read More

রাজধানীতে গৃহবধূর আত্নহত্যা

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় আয়শা রহমান (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহাজাহানপুর শান্তিবাগ এলাকার ৭ তলার বাড়ির ৫ তলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।  নিহত আয়শার স্বামী নিল্লুর রহমান জানান, আয়শা সবার অগোচরে বাসার দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে মুম‍ূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় আয়শাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে…

Read More

গোপালগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট:  গোপালগঞ্জের কাশিয়ানীতে রত্না বেগম (২৫)  নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রত্না বেগম মফিকুর শেখের স্ত্রী। তার ১১ মাস বয়সের একটি  সন্তান রয়েছে। সোমবার রাত ৯টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলি নুর এ তথ্য জানান। স্থানীয়রা জানায়, হত্যাকাণ্ডের সময় বাড়িতে ওই শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। রাতে স্বামী বাড়ি ফিরে এসে এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।      …

Read More

রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :  রাজধানীর তুরাগে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তুরাগ ১৫ নং সেক্টরের লেক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খুদা জানান, “ইতোমধ্যেই মরদেহে পচন ধরছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ঘটনাটি হত্যা না অন্য কিছু তা জানতে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ”   মিতু/বিবি নিউজ/১৩১২

Read More

ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :  ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে আনোয়ারা খাতুন(৩৫) নামে এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।   আজ সোমবার সকালে উপজেলার বলুহর ভাটামতলা নামক স্থানে ঘটনাটি ঘটেছে। মৃত আনোয়ারা বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামের মনু মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলুহর ভাটামতলা ট্রেন লাইন পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জেআরপি পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।     মিতু/বিবি নিউজ/১৩১০

Read More

মামলাই নেই, অথচ পরোয়ানায় গ্রেফতার!

ডেস্ক রিপোর্ট :  ভুয়া গ্রেফতারি পরোয়ানায় আটক, কারাবাস ও হয়রানির সংখ্যা দিন দিন বাড়ছে। থানায় নেই কোন মামলা, তবুও নির্দিষ্ট আদালতের সিল সম্বলিত গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির পুলিশ! ধরে নিয়ে আসা হচ্ছে থানায়। শুধু তাই নয়, এমন পরোয়ানার ভিত্তিতে হাজতবাসও ঘটছে অহরহ। সম্প্রতি এমন কয়েকটি ভুয়া পরোয়ানায় আসামি খালাসের ঘটনায় বিষয়টি সামনে আসে। ঢাকার আদালতের একটি পরোয়ানার কথা বলে নোয়াখালীর বেগমগঞ্জের উত্তর হাজিপুরের ক্ষুদ্র ব‌্যবসায়ী মাহবুবুর রহমানকে সম্প্রতি ধরে আনে পুলিশ। তাকে বলা হয় তিনি ২০১১ সালে রাজধানীর তুরাগ থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি। গত ৬…

Read More

সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ১

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারীর নাম রামকৃষ্ণ রায় (৫৫)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বিষটি নিশ্চিত করে জানান, “রামকৃষ্ণ রায় সকালে হেঁটে ঝাউডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ”     মিতু/বিবি নিউজ/১৩০৭

Read More