ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশানে ছুরিকাঘাতে আহত এক ব্যক্তি মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম মাঈন উদ্দিন (৪৫)। গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার রাত আড়াইটার দিকে কালাচাঁদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন মাঈন উদ্দিন। তবে তার স্বজনরা বিষয়টি গোপন রেখে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসানেয়। মঙ্গলবার রাত ১০ টার দিকে ঐ হাসপাতালে মাঈন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বিষয়টি জানাজানি হয়। তাকে ছুরিকাঘাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে পূর্ব শত্রুুতার জেরও থাকতে পারে বলে ওসি মন্তব্য করেন। মিতু/বিবি নিউজ/১৩৬১
Read MoreCategory: অপরাধ
২৮টি বিয়ে, ২৫তম স্ত্রীর মামলায় ২৭তম স্ত্রীর বাড়ি থেকে আটক!
ডেস্ক রিপোর্ট: অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিলেন বরগুনার ৪৬ বছরের ইয়াসিন ব্যাপারি। এরই মধ্যে একের পর এক ২৮টা বিয়ে সেরে ফেলেছেন তিনি। প্রায় প্রত্যেক স্ত্রী-ই একবার বা একাধিক বার তাঁর সন্তানের মাও হয়েছেন। কিন্তু দুরন্ত গতিতে এক বিয়ে থেকে আর এক বিয়ের দিকে এগোতে থাকা ইয়াসিন ব্যাপারির পথ কেউই আটকাতে পারেননি। অবশেষে পা কাটল পচা শামুকে। ২৫তম স্ত্রীয়ের দায়ের করা যৌতুকের মামলায় ২৭তম স্ত্রীয়ের বাড়ি থেকে গত সোমবার গ্রেফতার হলেন ইয়াসিন। বরগুনার তালতলী উপজেলার গেন্ডামারা গ্রামের জয়নাল আকনের বাড়ি থেকে পুলিশ ইয়াসিনকে গ্রেফতার করেছে। তালতলি থানার ওসি কমলেশ হালদার বলেছেন, ‘‘ইয়াসিন তথ্য…
Read Moreবেনাপোল সীমান্ত থেকে প্রায় ৪ লাখ টাকা উদ্ধার
ডেস্ক রিপোর্ট : যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা তিন লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা। আজ সকাল ৭টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এ টাকা উদ্ধার করা হয়। পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় জানান, সকালে বিজিবি সদস্যরা পুটখালী চরের মাঠে টহল দেওয়ার সময় দুই যুবককে সীমান্ত এলাকা দিয়ে সাইকেল চালিয়ে পুটখালী বাজারের দিকে আসতে দেখে। এসময় বিজিবি সদস্যরা ওই যুবকদের গতিরোধ করলে তারা সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সাইকেলে থাকা একটি প্যাকেট থেকে তিন লাখ ৯০…
Read Moreবরিশালে বিদেশি মদসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট : বরিশালে বিপুল পরিমান দেশি ও বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে বরিশাল নগরীর দপদপিয়া ব্রিজের টোলঘরের সামনে চেকপোষ্ট বসিয়ে মদসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন, বরগুনা জেলার ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরিচন্না এলাকার মৃত মীর মুনসুর আলীর ছেলে মো. ছগির হোসেন মীর (৫৮), বরগুনার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. রিপন মিয়া (৩২) ও বরগুনা সদরের চরকলোনী এলাকার আছমত আলীর ছেলে মো. কামাল হোসেন (৩৫)। বরিশাল মহানগর ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. ফরহাদ সরদার…
Read Moreলিটন হত্যার আসামিসহ গ্রেফতার ৭ , গাড়ি চালক ও কাজের ছেলেকে জিজ্ঞাসাবাদ অব্যাহত
ডেস্ক রিপোর্ট : সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার এক আসামিসহ হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে জামাত-বিএনপির ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এ নিয়ে গত ৪ দিনে পুলিশি অভিযানে ৫৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। অপরদিকে এমপির গাড়ি চালক ফোরকান এবং কাজের ছেলে ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ১৬ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকায় সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী শুন্য হয়ে পড়েছে। এমপি লিটন হত্যা মামলায় পুলিশ ২৫ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোন প্রকার তথ্য প্রকাশ করেনি।…
Read Moreবাঁশখালীতে গলা-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গলা ও পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পালগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালিবিল থেকে লাশটি উদ্ধার করা হয়। বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে কালীপুর ইউনিয়নের পালেগ্রামের একটি মাঠ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে শুধুমাত্র একটি জিন্সের প্যান্ট ছিল এবং গলা ও পা দড়ি দিয়ে বাধা ছিল। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান…
Read Moreসংসদ সদস্যকে হত্যার হুমকি, যুবলীগ কর্মী আটক
ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে ফেইসবুকে কটুক্তি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আহসান হাবীব জুয়েল (৩০) নামে এক যুবলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর কানু এলাকায় এ ঘটনা ঘটে। আটক আহসান হাবীব জুয়েল ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। এঘটনায় রাতেই ছাত্রলীগ নেতা কাইয়ুম আহমেদ পান্না বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। পান্না জানান, আহসান হাবীব জুয়েল বহুলী ইউনিয়ন ছাত্রলীগ নামে ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে কটুক্তি…
Read Moreসিরাজগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জ পৌর এলাকার পহাসেনপুর বাগানবাড়ী মহল্লায় নীলিমা খাতুন জিমি (২২) এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশ হোসেনপুর বাগানবাড়ী মহল্লার মনিরুল ইসলামের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করেন। কলেজ ছাত্রী নীলিমা তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকার বাসিন্দা ও তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী। সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, মনিরুলের ভাড়া বাসায় ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে দুপুরের দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো…
Read Moreহরিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও আজ দুপুরে গরুবাহী নসিমন উল্টে ২ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার মশালডাঙ্গী গ্রামের ইদ্রিস আলী (৬৮) ও মেদেনী সাগর এলাকার বাবলু (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় গরু ব্যবসায়ীরা নসিমনে করে গরু নিয়ে হরিপুর উপজেলার যাদুরানী হাটে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলে ইদ্রিস আলী ও বাবলুর মৃত্যু হয়। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ সড়ক দুর্ঘটনায় ২জন নিহতের সত্যতা স্বীকার করেছেন। মিতু/বিবি নিউজ/১৩৩৮
Read Moreগাজীপুরে নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
ডেস্ক রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জাঝড় এলাকায় হামিদা বেগম (৫৬) নামে এক নারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে নিজের বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়। নিহত হামিদা সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাঝড় এলাকার রুহুল আমীনের স্ত্রী। পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ার জন্য ভোরে অজু করতে উঠানে টিউবওয়েলের কাছে যান হামিদা। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা কেউ ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হামিদার মেয়ে হাসি আক্তারসহ বাড়ির ও আশপাশের লোকজন এসে…
Read More