ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জ পৌর এলাকার পহাসেনপুর বাগানবাড়ী মহল্লায় নীলিমা খাতুন জিমি (২২) এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশ হোসেনপুর বাগানবাড়ী মহল্লার মনিরুল ইসলামের ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করেন। কলেজ ছাত্রী নীলিমা তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকার বাসিন্দা ও তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, মনিরুলের ভাড়া বাসায় ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে দুপুরের দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মিতু/বিবি নিউজ/১৩৩৯
