ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের হাতীবান্ধায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সারেজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সারেজা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টিঅ্যান্ডটি পাড়ার শহর উদ্দিনের স্ত্রী। এর আগে বিকেল ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা আরডিআরএস মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলেন সারেজা বেগম। পথে আরডিআরএস মোড়ে এলে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে তার। এ অবস্থায় স্থানীয়রা সারেজাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য…
Read MoreCategory: অপরাধ
ফেনীতে কভার্ডভ্যান চাপায় গৃহবধূ নিহত
ডেস্ক রিপোর্ট : ফেনীর সদর উপজেলায় কভার্ডভ্যানের চাপায় মোমেনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার রাতে সদর হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা আক্তার সদরের পশ্চিম সোনাপুর গ্রামের মজুমদার বাড়ির গোলাম মর্তুজার স্ত্রী। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাস্তা পারাপারের সময় একটি কভার্ডভ্যান চাপা দিলে মোমেনা আহত হন। পরে গুরুত্বর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‘ মিতু/বিবি নিউজ/১৩৯০
Read Moreটাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় উত্তরবঙ্গগামী দুই ট্রাকের সংঘর্ষে আবুল হোসেন নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি বলেন, উত্তরবঙ্গগামী দুটি ট্রাক শিবপুর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান। নিহত ট্রাক চালক আবুল হোসেন দিনাজপুরের বাসিন্দা। তার মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিতু/বিবি নিউজ/১৩৭৬
Read Moreরাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী ও হাতিলঝিল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বর্ষা (১৯) ও আব্দুল্লাহ আল মামুন (৪৬) নামের দুইজন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে আধ ঘণ্টার ব্যবধানে দুর্ঘটনা দুটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী চৌরাস্তায় অজ্ঞাত একটি যানবাহান ধাক্কা দেয় বর্ষাকে। খবর পেয়ে রাস্তার পাশ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, তেজগাঁও থানার কুনিপাড়া সংলগ্ন হাতিরঝিলে নিয়ন্ত্রণে হারিয়ে আব্দুল্লাহ আল মামুন আহত হন। বুধবার দিবাগত রাত ১টার দিকে পথচারীরা তাকে উদ্ধার ঢাকা…
Read Moreবরগুনায় ইয়াবাসহ আটক ১
ডেস্ক রিপোর্ট : বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামে ১৪০০ পিস ইয়াবাসহ সুমন সিকদার (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় তার কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা, তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে। মিতু/বিবি নিউজ/১৩৭১
Read Moreহবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উলুকান্তি এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। মিতু/বিবি নিউজ/১৩৭০
Read Moreসিরাজগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ ৩ ডাকাত আটক
ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের বেলকুচিতে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে। বুধবার ভোররাতের দিকে বেলকুচি উপজেলার রানধুনীবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার চর বিহারী গ্রামের মৃত পাষান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতী গ্রামের মৃত জুড়ান আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু (৪২) ও পাইকপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আঃ রাজ্জাক (৪৫)। র্যাব-১২ উপ-পরিচালক মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রানধুনীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ডাকাতকে…
Read Moreছাদ থেকে ইট পড়ে শিশু আহত
ডেস্ক রিপোর্ট : ঢাকার ধামরাইয়ে একটি পোশাক কারখানার ছাদ থেকে ইট পড়ে সিয়াম ইসলাম (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল রাতে ধামরাইয়ের বালিথা এলাকায় একে এইচ গার্মেন্টস-এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির বাবা আব্দুল ছাত্তার জানান তার ছেলে সিয়াম ইসলাম বালিথা এলাকায় নানা দুদু মিয়ার বাড়িতে থেকে স্থানীয় শিশির আইডিয়াল স্কুলে প্রথম শ্রেণীতে পড়াশুনা করেন। পরে গতকাল রাতে তার ছেলে বাড়ির পাশে একটি যায়গায় ফ্রোম নিয়ে খেলা করছিলো। এসময় একে এইচ গার্মেন্টস এর নির্মাণাধীন একতলা ভবনের ছাদ থেকে মাটিতে ইট ফেলে দেয়…
Read Moreরাজধানীতে বাস চাপায় হেলপার নিহত
ডেস্ক রিপোর্ট : রাজধানীর বাড্ডা এলাকার শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় কবির খান (৫০) নামের এক হেলপার নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কবির যাত্রীবাহী তুরাগ পরিবহনের বাসের হেলপার হিসাবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তুরাগ বাসের গেটে দাঁড়ানো ছিলেন কবির। টঙ্গী থেকে সায়দাবাদগামী বাসটি বাড্ডা শাহজাদপুর এলাকায় পৌঁছালে পাশ দিয়ে অপর একটি তুরাগ বাস গেটে দাঁড়ানো থাকা কবিরকে চাপা দেয়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢামেকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ…
Read Moreনরসিংদীতে বাসচালককে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট : নরসিংদীতে আলামিন মিয়া (৩২) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত আলামিন কাউরিয়াপাড়া এলাকার ইমান আলীর ছেলে। তিনি নরসিংদী পরিবহনের যাত্রীবাহী বাসের চালক হিসেবে চাকরি করতেন। জানা যায়, এক সপ্তাহ আগে বাসভাড়া নিয়ে কাউরিয়াপাড়া এলাকার রানা বাহিনীর এক সদস্যের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রানা বাহিনীর সদস্যরা আলামিনকে পিটিয়ে আহত করে। সর্বশেষ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রানা বাহিনীর প্রধান রানা ঝগড়ার বিষয়টি…
Read More