ডেস্ক রিপোর্ট : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ট্রাকচালক বলে ধারণা করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার ভোরে গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা। এসআই মো. গোলাম মাওলা জানান, কালীগঞ্জের রাথুড়া এলাকায় গাজীপুর-নারায়ণগঞ্জ মহাসড়কে ড্রাম ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সামনে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ধারণা…
Read MoreCategory: অপরাধ
রাজধানীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট : রাজধানীর দারুস সালামের সিটি কলোনির একটি বস্তি ঘর থেকে নুরজাহান (৭২) নামে এক বৃদ্ধা নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে কখন, কিভাবে, কারা তাকে হত্যা করছে সেটা- নিশ্চিত হতে পারেনি পুলিশ। দারুস সালাম এসআই রবিন চন্দ মণ্ডল জানান, সিটি কলোনিতে ওই বস্তি ঘরে একাই থাকতেন বৃদ্ধা। শনিবার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে রাতে ঘুমাতে যান। কিন্তু সকালে আর ঘুম থেকে জাগেননি। বিকাল পর্যন্ত তিনি ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশী মনোয়ারা ও শরিফা তার ঘরে ঢুকে মৃত…
Read Moreফেনীতে গৃহবধূকে গলা কেটে হত্যা
ডেস্ক রিপোর্ট : ফেনীর দাগনভূঞাঁ উপজেলায় চুরি করার সময় বাধা পেয়ে ঝর্না আখতার (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসলাম উদ্দিন। নিহত ঝর্না ওই গ্রামের ছমির মুন্সি হাটের প্রবাসী ওয়ালী উল্লাহর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল চোর সিঁধ কেটে ঝর্নার ঘরে ঢোকে। এসময় ঝর্না চিৎকার করতে গেলে তারা ধারালো ছুরি দিয়ে ঝর্নার গলায় আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।…
Read Moreশাহজাদপুরে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ
ডেস্ক রিপোর্ট : রাজধানীর শাহজাদপুরের খিলবাড়ির টেক স্কুল রোড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১১টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী নদিরা বেগম (৫৫), তাদের দুই ছেলে মোরশেদ (২৬) ও জিহাদ (৩২)। অগ্নিদগ্ধ শহিদুল ইসলাম জানান, তারা খিলবাড়ির টেক স্কুল রোড গলির মতিন সাহেবের পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। রাতে মশা মারার ইলেকট্রিক ব্যাট অন করার সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে…
Read Moreদুই কেজি গাঁজাসহ আটক ব্যবসায়ীকে ৬ মাসের সাজা
ডেস্ক রিপোর্ট : কুমিল্লার চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে আজ রবিবার দুই কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে (২৫) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সুলতান শরীয়তপুরের বেদেরগঞ্জের পেড়াকান্দির আমজাদ হোসেনের ছেলে। বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকালে সুলতান মিয়াকে দুই কেজি গাঁজা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে সুলতানকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। মিতু/বিবি নিউজ/১৪০৬
Read Moreদিনাজপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্ট : দিনাজপুর সদর উপজেলার খানপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ মো. আশরাফুল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রবিবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আশরাফুল খানপুর এলাকার বাসিন্দা। দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আশরাফুল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মিতু/বিবি নিউজ/১৪০৩
Read Moreরাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট : রাজধানীর খিলক্ষেত ও বনানীতে পৃথকভাবে ট্রেনের ধাক্কা ও কাটা পড়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার সকালে পৃথক ওই দুটি দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া নেত্রকোনাগামী একটি ট্রেনের ধাক্কায় খিলক্ষেত রেল ক্রসিংয়ে মিলনা আক্তার (৩৫) নামে এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিলনা আক্তার নেত্রকোনা কলমাকান্দা উপজেলার খায়রুল মিয়ার স্ত্রী। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ…
Read Moreআশুলিয়া বাস উল্টে নিহত ১, আহত ২৫
ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ার পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি পরিবহনের অপর একটি বাসের সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, গাজীপুর থেকে আশুলিয়ার নবীনগরগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজারমিল নামক এলাকায় পৌছালে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লাগে। এসময় পলাশ পরিবহনের বাসটি মহাসড়কের উপর উল্টে যায়। এতে…
Read Moreলালমনিরহাটে ধর্ষণের শিকার শিশু
ডেস্ক রিপোর্ট : লালমনিরহাটে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শনিবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের গুরুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই শিশুকে উদ্ধার উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানান, ওই উপজেলার গুরুপাড়া এলাকার হাবিবুর রহমানের বখাটে ছেলে হারুন হোসেন (১৮) চকলেট দিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে হারুন পালিয়ে যায়। পরে শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে। পাটগ্রাম থানার ওসি অবনী…
Read Moreপাবনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
ডেস্ক রিপোর্ট : পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে শরিফ হোসেন (২৫) নামে এক সন্ত্রাসী নিহত ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার ভোর রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের সুতিরবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফ পাবনা সদর উপজেলার গাছপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মদ জানান, রবিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকায় সন্ত্রাসীরা বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। অভিযান শেষে পুলিশ সেখানে শরিফের মরদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ …
Read More