পতেঙ্গা সৈকতে তরুণীর বস্তাবন্দি লাশ

ডেস্ক রিপোর্ট:  চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত পরিচয়ে (২০) এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম। ওই তরুণী গৃহপরিচারিকা কিংবা পোশাক কর্মী বলে ধারণা করছে পুলিশ। তাকে গত রাতে গলায় কিছু পেঁচিয়ে খুন করে মরদেহ গাড়ি করে নিয়ে সৈকতে ফেলে গেছে বলে ধারণা করছে তারা।   মিতু/বিবি নিউজ/১৪৪৩

Read More

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় সাদী নামে এক কলেজছাত্র নিহত ও লুৎফুর রহমান মো. ফয়সাল নামে এক শিক্ষা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী উপজেলার চরিয়াকোণা এলাকায় মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কটিয়াদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাদী আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কটিয়াদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সদর উপজেলার সতাল এলাকায় মোটরসাইকেলের সাথে অটোরিকসার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী করিমগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা…

Read More

ময়মনসিংহে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট :  ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ঈমান আলীকে (৭৫) হত্যার দায়ে ছেলে আনোয়ার হোসেনকে (৪০) আজ দুপুরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ময়মনসিংহের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহরিয়ার কবির এ রায় দেন। জানা যায়, ২০১৩ সালের ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন ঈমান আলী (৭৫)। এ সময় আনোয়ার হোসেন তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় ঈমান আলীর আরেক ছেলে জবান আলী দু’দিন পর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদীসহ ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন…

Read More

ট্রেনে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার

ডেস্ক রিপোর্ট :  ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি ট্রেনে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ‘ক’ বগির ছাদের উপরে থাকা সাতটি পলিথিনের পুটলি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের এসি বগির ছাদের…

Read More

এবার জাদুকর শাহরুখ!

ডেস্ক রিপোর্ট : এবার ‘টিউবলাইট’ ছবিতে শাহরুখ থাকছেন জাদুকরের চরিত্রে।  সম্প্রতি শোনা যাচ্ছিল, ‘টিউবলাইট’-এর নায়ক সালমান হলেও শাহরুখকেও দেখা যাবে, তবে ক্যামিও চরিত্রে। যদিও বিষয়টি নিয়ে শাহরুখ ও ছবি নির্মাতারা এর আগে স্পষ্ট কিছুই জানায় নি। এবার জানা গেছে, ছবিতে থাকছেন শাহরুখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ক্যামিও চরিত্রে জাদুকরের অভিনয় করবেন তিনিই। ছবিটি পরিচালনা করছেন কবীর খান, সালমানের কেরিয়ারে অন্যতম বড় হিট ‘বজরঙ্গী ভাইজান’ দিয়েছেন যিনি। এর আগে ‘করণ অর্জুন’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’-এ একসঙ্গে দেখা যায় শাহরুখ-সালমানকে। তার ১৫ বছর পর শাহরুখের ‘ওম শান্তি ওম’-এ সালমানকে দেখা যায় ক্যামিও…

Read More

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :  রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এসব ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু বকর সিদ্দিক নিলয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত নিলয় পুরান ঢাকার গেন্ডারিয়া এসকে দাস রোড এলাকার শাহাদত আলীর ছেলে। জানা যায়, সন্ধ্যায় খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনে রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে…

Read More

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় সড়ক একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার কামিনী পেট্রোলপাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহতরা সবাই ওই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকারটি বরিশালের দিক থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। তিনি আরও বলেন, কামিনী পেট্রোল পাম্পের সামনে এসে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে…

Read More

কাঁঠালিয়ায় বোমা ফাঁটিয়ে বাড়িতে ডাকাতি

ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক বাড়িতে বোমা ফাঁটিয়ে ডাকাতি হয়েছে। ডাকাতদের এই হামলায় গৃহকর্তা অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সতীষ চন্দ্র মন্ডল ও তার স্ত্রী নিভা রানী মন্ডল আহত হয়েছেন। তারা পার্শবর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রবিবার গভীর রাতে কাঁঠালিয়া উপজেলার সৌলজালিয়া ইউনিয়নের বীনাপানি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। কাঁঠালিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) মো. জাহিদুল ইসলাম বলেন, “কয়েকটি পটকা ফাঁটিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। এটা ডাকাতি নয়, দস্যুতার ঘটনা উল্লেখ করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ” এদিকে আহত দম্পতি সাংবাদিকদের জানান, রাত ১টায় দিকে ৮/১০…

Read More

বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট : বেনাপোলের সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নারী, পুরুষ ও শিশুসহ নয় বাংলাদেশিকে আটক করেছে। সোমবার ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করা হয়। আটক এই নয় বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরত আসছিল বলে জানা গেছে। আটককৃত এই নয় বাংলাদেশিরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৫৫), সোবহান আলী (২৩), শাহাবুদ্দীন আহম্মেদ (২৫), ডলি বেগম (১৮), লিপি বেগম (৩২), বৃষ্টি বেগম(২৬) ও দুই শিশু। এআটককৃতদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও  নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। তারা প্রত্যেকে ভারতের বোম্বায় বিভিন্ন বাসা বাড়ি ও কারখানায়…

Read More

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর সিল বানাতে গিয়ে পীর আটক

ডেস্ক রিপোর্ট : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নকল সিল বানানোর অপরাধে আব্দুল মবিন চাপুইরী নামের এক পীরকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোড এলাকা থেকে সদর উপজেলার চাপুর দরবার শরীফের কথিত পীর আব্দুল মবিনকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ জানান, দুপুরে একটি দোকানে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির সিল বানানোর অর্ডার দেন আব্দুল মবিন। প্রতিষ্ঠানের মালিক আমাকে ফোনে বিষয়টি জানান। সিল বানানোর সঠিক কারণ বলতে না পারায় আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। হয়তো তিনি মন্ত্রীর…

Read More