ঢাকা, ১৬ সেপ্টেম্বর : ঢাকার অদূরে সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ইলা আক্তার (১৪) নামের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে কয়েকজন বখাটে। শুক্রবার দিবাগত গভীর রাতে সাভারের ব্যাংক কলোলি এলাকার আহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বখাটে আমিনুলকে আটক করে। আহত ইলা আক্তার সাভারের সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ শনিবার সকালে সাভার মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে। ইলা ওই এলাকার শিপন রহমানের মেয়ে এবং মর্ডান কিন্ডার গার্ডেন স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। বারবার প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় একই এলাকার বখাটে আমিনুল ইসলাম (২০) ও…
Read MoreCategory: অপরাধ
সীমান্তে মিয়ানমারের ৪ গুপ্তচর আটক
বিবি নিউজ ,কক্সবাজার, ১৪ সেপ্টেম্বর : বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মিয়ানমার সেনাবাহিনীর ৪ গুপ্তচরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার ১৩ সেপ্টেম্বর বিকালে উপজেলা সদর সংলগ্ন ফুলতলি ঢেঁকুবুনিয়া ৪৮নং পিলারের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই রোহিঙ্গ্যা নাগরিক। নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সুত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরে আশ্রিত রোহিঙ্গ্যা শরণার্থীদের সাথে মিশে তারা মিয়ানমার সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ তথ্যাদি পাঠানোর কাজে নিয়োজিত ছিল। আটককৃতরা হচ্ছে, আনোয়ার হোসেন (৪০), জাফর আলম (৪৫), আজমল হোসেন (৩৮) এবং কালু মিয়া (৫৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের মংডু শহরের ফকিরাবাজার আমতলি গ্রামের বাসিন্দা বলে…
Read Moreমাজারে ২ নারীকে গলা কেটে হত্যা
বিবি নিউজ ,মুন্সীগঞ্জ, ১৩ সেপ্টেম্বর : মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার বারেক ল্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে মাজারে খাদেম এসে গলা কাটা অবস্থায় দুই নারীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধারে কাজ করছে পুলিশ। নিহতরা হলেন- আমেনা বেগম(৬০) এবং তাইজুন খাতুন(৪৮)। মাজারের খাদেম ম. মাসুদ খান জানান, রাতে আমেনা বেগম(৬০) এবং তাইজুন খাতুন(৪৮) মাজারের ভিতর থাকে। সকাল এসে মাজারে ভিতরে তাদের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। মুন্সীগঞ্জ সদর থানার…
Read Moreগণধর্ষণের পর কিশোরীর লাশ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বিবি নিউজ , নেত্রকোনা, ১৩ সেপ্টেম্বর : নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের কিশোরী পান্না আক্তারকে গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মামলার প্রধান আসামি মামুন আকন্দ ও জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক উপসম্পাদক কৌশিক সরকার অপু। বিভিন্ন সামাজিক সংগঠনের বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও আন্দোলনের চাপে ঘটনার সাতদিন পর অবশেষে রবিবার নেত্রকোনা মডেল থানায় মামলা করতে পারেন তার মা। মামলার দুদিন পর পুলিশ সোমবার গভীর রাতে প্রধান আসামি মামুন আকন্দকে জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে বোন লিজার বাড়ি থেকে গ্রেপ্তার করে। অপর আসামি কৌশিক সরকার…
Read Moreশাহজালালে স্বর্ণমুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
বিবি নিউজ , ঢাকা, ১৩ সেপ্টেম্ব : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ভারতীয় নাগরিককে ২৫০ পিস স্বর্ণমুদ্রাসহ আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। যাত্রীর নাম রমজান আলী (৪৭)। সে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বেরাকপুরের বাসিন্দা। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল আজ দুপুরে তাকে আটক করে। আটক ব্যক্তি আবুধাবি-চ্ট্টগ্রাম-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি০২৮ যোগে চট্টগ্রাম থেকে আসছিল।আটক স্বর্ণমুদ্রার ওজন ১.৬৬৩ কেজি। আটক স্বর্ণের মূল্য প্রায় ৮৩লক্ষ ১৫ হাজার টাকা। ওই যাত্রী অভ্যন্তরীণ যাত্রী হিসাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বিমানে আরোহন করে কেডস এর ভিতর…
Read Moreচট্টগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
বিবি নিউজ , চট্টগ্রাম, ১২ সেপ্টেম্বর : চট্টগ্রামের রাউজানে অভিযান পরিচালনা করে জেলা ছাত্রলীগ নেতাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন রাউজান থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের উত্তর দিকে সিরাজ মার্কেট নামে পরিচিত রুহুল আমিনের তিনতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কদলপুর ইউনিয়নের মৃত শফিউল আলমের পুত্র, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিন (২৭), ঊনসত্তরপাড়া গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের পুত্র মোহাম্মদ কফিল উদ্দিন (২৮) ও নোয়াপাড়া ইউনিয়নের হাজী…
Read Moreশাহজালালে প্রায় সোয়া দুই কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক
বিবি নিউজ , ঢাকা, ১২ সেপ্টেম্ব : হযরত শাহজালাল আন্তর্জাাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া দুই কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রোববার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা ওই যাত্রী ২১ টি স্বর্ণেরপাত নিয়ে আসে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত ২১ টি স্বর্ণপাতের ওজন দুই কেজি ২২৮গ্রাম। এসব স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। আটককৃত যাত্রীর নাম জিন্নাত মাহমুদ শামীম (৪১)।তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। বাবার নাম আব্দুল খালেক বেপারি। ড.…
Read Moreসাটুরিয়ায় ভুল অপারেশনে প্রসুতির মৃত্যু : লাশের দাম ১ লাখ ১০ হাজার টাকা
স্টাফ রিপোর্টার, বিবি নিউজ সার্ভিস : ভুল অপারেশনে প্রসুতি মৃত্যুর পর তা ১ লাখ ১০ হাজার টাকায় দফা-রফা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে সাটুরিয়া ডায়গনষ্টিক সেন্টার এন্ড নার্সিং হোমে। গোপনে মামলা থেকে বাঁচতে নিহতের আত্বীয়-স্বজনদের মাধ্যমে এ আপোষ করা হয়েছে বলে সূত্র জানায়। নিহত প্রসুতি আইরিনের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা রোডের ইউপি ভবন সংলগ্ন পাড়ায়। জানাগেছে, গত বুধবার সাটুরিয়া ডায়গনষ্টিক সেন্টার ও নার্সিং হোমে সন্তান প্রসবের জন্য আইরিন নামে এক গৃহবধুর অপারেশন শুরু হয়। ভুল অপারেশনের কারনে প্রায় দেড় ঘন্টা আইরিনের শরীর থেকে রক্ত ঝড়তে থাকে। এ সময়…
Read Moreবীরগঞ্জে পুলিশের বিশেষ অপারেশন ব্লক রেইড প্রথম দিনে মাদকদ্রব্য সহ ৫ জনকে গ্রেফতার
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে পুলিশের বিশেষ অপারেশন ব্লক রেইড অভিযানের উদ্বোধন। প্রথম দিনে মাদকদ্রব্য সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন এর পরিকল্পনায় এবং ওসি আবু আককাছ আহমেদ ও তদন্ত ওসি মোহছেউল গণির নেতৃত্বে গত শনিবার দুপুরে আকর্শিক ভাবে পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে পৌর শহরের বাজার এলাকা ঘিরে ফেলে। পৌর শহরের বাজার এলাকা অভিযান চালিয়ে হিরোইন, ইয়াবা, ফেন্সিডিল এবং গাঁজাসহ পৌরশহরের মাদক ব্যবসায়ী সোহেল (৩০), জুয়েল (২৫), সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের লালু সেন বেপারীর ছেলে বুদু (২২) সাতোর ইউনিয়নের…
Read Moreকালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আজিজুর রহমান (৬০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ শহরের নতুন ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান ওই উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত রহিম উদ্দিন বিশ্বাসের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে আজিজুর রহমান মোটর সাইকেল যোগে কালীগঞ্জ বাজার থেকে বাড়ী ফিরছিল। পথে কালীগঞ্জ বাজারের নতুন ব্রীজ এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক…
Read More