রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রংপুরের কাউনিয়ায় এক অটোচালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।বুধবার রাত সাড়ে ৯টার দিকে মদামোদন এলাকায় এ ঘটনা ঘটে। কাউনিয়া থানা সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার নাচনিয়া এলাকার আব্দুল মালেকের শারীরিক প্রতিবন্ধী ছেলে মমিনুল ইসলাম (২৬) অন্যান্য দিনের মতো বুধবার তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। সাতমাথা থেকে সাহেবগঞ্জ যাবার পথে মদামোদন এলাকায় রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কথা কাটাকটির এক পর্যায়ে তারা মমিনুলকে গলা কেটে হত্যা করে। পরে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পথচারীরা রাস্তায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।…

Read More

বরিশালে ইয়াবাসহ আটক ৪

বরিশাল, ২৭ সেপ্টেম্বর : বরিশাল নগরে পৃথক তিনটি অভিযানে দুই সহোদরসহ চারজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৩শ’ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বরিশাল নগরের কাশিপুর পোস্ট অফিস বাজারে অভিযান চালানো হয়। এ সময় মো. বাবু রাঢ়ী ও মো. সোহাগ রাঢ়ীকে দু’শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শের-ই-বাংলা সড়কের চৌহুমপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন বাপ্পিকে ১৫৫ পিস…

Read More

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও, ২৫ সেপ্টেম্বর : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় গরু ব্যবসায়ীরা জানায়, রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে রাজ্জাক বাংলাদেশ সীমান্ত ডাবরির বিপরীতে ভারতের ১৭১-ফুলবাড়ি শ্রীপুর সীমান্তে অবৈধভাবে গরু আনতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সৈন্যরা লক্ষ্য করে রাজ্জাককে গুলি ছোড়ে। এ সময় আব্দুর রাজ্জাক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফের সদস্যরা রাজ্জাককে ভারতীয় ক্যাম্পে নিয়ে যান। এ বিষয়ে ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে.…

Read More

যশোরে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

যশোর, ২৫ সেপ্টেম্বর : যশোরের ঝিকরগাছায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার বাঁকড়া এলাকার দিকদানা মাঠে এ ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং প্রাক্তন ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা খোসালনগর গ্রামের তুফান গোলদারের ছেলে। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিকদার মতিয়ার রহমান জানান, বাঁকড়া বাজারে যাওয়ার জন্য সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সিদ্দিকুর রহমান। বাঁকড়া এলাকার দিকদানা মাঠে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।…

Read More

রাখাইনে হিন্দুদের গণকবরের সন্ধান

২৫ সেপ্টেম্বর : মিয়ানমারের রাখাইনে হিন্দু ধর্মাবলম্বী রোহিঙ্গাদের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। মিয়নমারের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ওই গণকবরে কেবলমাত্র হিন্দুদের মৃতদেহ পাওয়া গেছে। সেনাবাহিনীর দাবি, রোহিঙ্গা মুসলিম জঙ্গিরা ওই হিন্দুদের হত্যা করছে। মিয়ানমারের সেনাবাহিনীর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতি থেকে জানা গেছে, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে মোট আটাশটি মৃতদেহ বের করে এনেছে, এদের সবাই হিন্দু ধর্মাবলম্বী, বেশীরভাগই মহিলা। যদিও ওই এলাকায় চলাচল নিয়ন্ত্রিত থাকার কারণে সেনাবাহিনীর এই অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি। রাখাইনে গত পঁচিশে…

Read More

শাহজালালে বিমানের সিটে আড়াই কোটি টাকার সোনা

ঢাকা, ২৫ সেপ্টেম্বর : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা বিমানের সিটের নিচে আড়াই কোটি টাকার ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। বাংলাদেশ ইউএস বাংলার কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটের সিটের নিচে লুকায়িত অবস্থায় রোববার রাতে ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার বিকেলে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের পূর্বেই বিশেষ নজরদারি বজায় রাখে। পরবর্তীকালে বিমানটি অবতরণের পরে…

Read More

ভিপি সাইফুলের মুক্তির দাবিতে বগুড়ায় হরতাল চলছে

বগুড়া, ২৩ সেপ্টেম্বর : ভিপি সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শনিবার সকাল থেকে বগুড়ায় আধা বেলা হরতাল চলছে। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এই হরতালের ডাক দেন। এদিকে ভিপি সাইফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে নয়দিনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার জেলা বিএনপির বিক্ষোভ, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় অর্ধদিবস হরতাল, রবিবার মানববন্ধন, সোমবার শহর যুবদল, মঙ্গলবার স্বেচ্ছাসেবকদল, বুধবার ছাত্রদল, বৃহস্পতিবার শ্রমিকদল, শুক্রবার মহিলা দল, শনিবার জেলার প্রত্যেক উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এ সময়ের…

Read More

পদ্মা অয়েলের এমডি গ্রেপ্তার

বিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : অর্থ আত্মসাতের মামলায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল খায়েরকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান, তিন কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।       দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৪১

Read More

পাবনায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা, ২০ সেপ্টেম্বর : পাবনার আটঘরিয়ায় আবু দাউদ (৪৫) নামের এক ইউপি ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি সাবেক ইউপি সদস্য ছিলেন। মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দাউদ উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত লতিফ মুন্সীর ছেলে। তিনি ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন। আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার সময় দাউদ শিবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর গ্রামের ব্রিজের কাছে পৌঁছামাত্র আগে থেকে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাকে এলোপাথাড়ীভাবে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী…

Read More

ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পোশাকশ্রমিকের

ঢাকা, ১৮ সেপ্টেম্বর : রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী পোশাকশ্রমিক। গতকাল রেবিবার রাতে আশুলিয়া থানায় ইয়ারপুরের ইউপি সদস্য আবু তাহের মৃধার বিরুদ্ধে অভিযোগটি করেন ওই নারী পোশাকশ্রমিক। অভিযোগে ওই নারী শ্রমিক উল্লেখ করেন, আশুলিয়ার ইয়ারপুরের ইউপি সদস্য আবু তাহের মৃধার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। পাঁচ মাস আগে তিনি মৃধার বাড়ি থেকে অন্য ভাড়া বাসায় যান। এর কয়েক দিন পর থেকে ইউপি সদস্য তাঁকে নানা কুপ্রস্তাব দিতে থাকেন। পরে গত শনিবার…

Read More