কিশোরগঞ্জ, ৪ অক্টোবর : কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহাগ নামে একজন নিহত হয়েছেন। তবে তার আগে পুলিশের হাতে গ্রেপ্তার হন সোহাগ। পুলিশের দাবি, নিহত সোহাগ ডাকাত দলের সদস্য। বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত সোহাগ ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এএসআই হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভৈরব…
Read MoreCategory: অপরাধ
ভোলায় মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলে আটক
ভোলা, ৩ অক্টোবর : সদর উপজেলা ও চরফ্যাসন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার ভোর রাতে চরফ্যাসনের বুড়া গৌরাঙ্গ নদী থেকে ৩ জন ও রাতে সদরের মেঘনা থেকে ৬ জনকে আটক করা হয়েছে। চরফ্যাসন উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বাসস’কে বলেন, উপজেলার চরমানিকা এলাকার বুড়া গৌরাঙ্গ নদী থেকে আটকরা হলো ডেসু মাঝি (৪৫), খলিলুর রহমান (৬০) ও মো. সিডু (১০)। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রাতে সদরের মেঘনা নদীর ইলিশা পয়েন্ট থেকে ৪জন জেলে…
Read Moreছয় বছরের শিশুকে নির্মমভাবে হত্যা
শিশুটির বয়স ছয় বছর। নাম জারিয়া। বাবা-মায়ের সঙ্গে থাকত মাতুয়াইলের দরবেশ রোডের একটি বাড়িতে। তাদের পাশের কক্ষেই থাকতো রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। প্রতিবেশী রফিকুল ইসলাম বিভিন্ন সময় শিশুটিকে আদর করত। সেই রফিকুলই নির্মমভাবে শিশুটিকে হত্যা করেছে। রবিবার রাতে রফিকুলের ঘরের পাশের সানসেট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তখন শিশুটির মুখের ভেতরে গুজে দেওয়া গামছা এবং ওড়না ছিল। পুলিশের ধারণা, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। রবিবার সকাল থেকেই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে পুলিশের সহায়তায় রফিকুল ইসলামের ঘরের পাশে সানসেট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রতিবেশী রফিকুল…
Read Moreচুয়াডাঙ্গায় নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা, ২ অক্টোবর : চুয়াডাঙ্গা সদর উপজেলায় মাছের খামারের এক নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে খাসপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত রিপন সরকার (২৭) ওই গ্রামের মোতালেব সরকারের ছেলে। সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, রিপন একই গ্রামের মোস্তফা মণ্ডলেরর মাছের পুকুর পাহারাদারের চাকরি করতেন। পাহারা শেষে তিনি ভোরের দিকে বাড়ি ফিরতেন। রবিবার রাতে পাহারা শেষে বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সোমবার সকালে গ্রামের একটি ডোবায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় ময়নাতদন্ত ও হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। এলাকাবাসীর…
Read Moreগাজীপুরে পেট্রোল বোমাসহ তিন জামায়াত নেতা গ্রেফতার
গাজীপুর, ২ অক্টোবর : গাজীপুরে পেট্রোল বোমা ও জিহাদী বইসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- গাজীপুর মহানগর জামায়ায়তের সেক্রেটারি মুহাম্মদ হোসেন আলী (৪০), ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ বদরুদ্দীন (৫০) ও ফরিদপুর সিটি কলেজ শাখা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ওয়াহাব আলী (৪২)। তাদের কাছ থেকে ১১টি পেট্রোল বোমা, পাঁচটি হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়। গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শনিবার সন্ধ্যা…
Read Moreসখীপুরে তিন বছরের শিশু অপহৃত
টাঙ্গাইলের সখীপুরে সিনহা নামের তিন বছরের এক মেয়েশিশু অপহরণের শিকার হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী আতিয়াপাড়া গ্রাম থেকে শিশুটি অপহৃত হয়। এ ঘটনায় শিশুটির চাচা রেজাউল করিম শনিবার রাতে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে থাকা পোল্ট্রি মুরগী খামারের কর্মচারী আল আমীন হোসেন পাশের একটি দোকান থেকে ‘মজা’ কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে করে নিয়ে যায়। অনেক দেরিতেও শিশুটিকে নিয়ে বাড়িতে ফিরে না আসায় সকলের সন্দেহ হয়। শিশুটির চাচা রেজাউল করিম জানান, সিনহার বাবা…
Read Moreটাঙ্গাইল থেকে ডেকে এনে ঢাকায় কিশোরীকে ধর্ষণ
ঢাকায় শাকিল নামে এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় ছিল টাঙ্গাইলের এক কিশোরীর। সে ওই যুবকের ডাকে সাড়া দিয়ে রাজধানীর বাড্ডায় আসে। গত বৃহস্পতিবার কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সঙ্গে থাকা শুরু করে শাকিল। এরপর ধর্ষণ করে অসুস্থ মেয়েটিকে মিরপুরে ফেলে রেখে পালিয়ে যায় ওই যুবক। রাতে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরীকে উদ্ধারকারী মিরপুর-১ নম্বর সেকশনের নিরাপত্তাকর্মী জীবন মিয়া জানান, শুক্রবার রাতে ১০টার দিকে ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে লোকজনের সহায়তায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী…
Read Moreচকরিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোন থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের পিনখালী নামক এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশে তৈরি ৪টি ওয়ান শুটারগান, ৬টি একনলা বন্দুক ও তিনটি কাটা রাইফেল। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিলখালী এলাকার আব্দুস সালামের ছেলে আয়ুব আলী (২১), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আয়াজ (২২) ও আবুল কাসেমের ছেলে আব্দুল হামিদ (২৫)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন।
Read Moreচাকরির প্রলোভনে তরুণীকে গণধর্ষণ!
ঢাকা, ৩০ সেপ্টেম্বর : চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় এনে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে মিরপুরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন শাহআলী মাজারের নিরাপত্তা কর্মী জীবন। তিনি জানান জানান, রাত ৯টার দিকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে যান। এসময় মেয়েটি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। মেয়েটির বরাত দিয়ে তিনি আরো জানান, শাকিল নামে এক ব্যক্তি চাকরির প্রলোভন…
Read Moreমুরাদনগরে ১৩ কেজি গাজাঁসহ আটক ১
মুরাদনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি গাজাঁসহ আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী আবুল কালাম কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত আ. মাশুক মিয়ার ছেলে। মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজার এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক হয়ে রামচন্দ্রপুরে একটি মাদকের চালান যাচ্ছে এমন খবরের ভিত্তিতে মুরাদনগর থানার এএসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। করিমপুর বাজারের মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশিকালে ১৩ কেজি গাজাঁসহ ব্যবসায়ী আবুল কালামকে আটক করে…
Read More