১৫ জুন ২০২১(বিবিনিউজ):রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব।গতকাল সোমবার মধ্যরাতে র্যাব অভিযান চালিয়ে ‘রক কিং’ নামের কিশোর গ্যাংয়ের ওই পাঁচ সদস্যকে আটক করে। র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস আজ বলেন, রক কিং গ্যাংয়ের প্রধান সৈকত। তাঁর নেতৃত্বেই কিশোর গ্যাংয়ের সদস্যরা শনিরআখড়া এলাকায় তৎপরতা চালিয়ে আসছিল। র্যাব সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে একটি প্রাইভেট কারের পেছনে পেছনে একটি মোটরসাইকেল যাচ্ছিল। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি থেকে অনবরত হর্ন দেওয়া হচ্ছিল। পরে প্রাইভেট কারের সামনে এসে আরোহীদের হেনস্তা করেন মোটরসাইকেলে থাকা…
Read MoreCategory: অপরাধ
ঢাকার ধামরাইয়ে স্কুল শিক্ষিকাসহ ২ গৃহবধূর লাশ উদ্ধার
১৪ জুন ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একদিনে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার লাশ দুটি উদ্ধার করে থানা পুলিশ। জানা গেছে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাগুজিপাড়া মহল্লার নুর নাহার (৩২) ‘গলায় ফাঁস দিয়ে’ ও উপজেলার আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের আলেয়া বেগম গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে মারা গেছেন। তবে তাদের মৃত্যুর রহস্য রয়েছে। নুর নাহার পৌরসভার বেজিরটেক এলাকার নুর হাসানের মেয়ে। তার মৃত্যুর ঘটনায় স্বামী খোকন ও স্বামীর ছোট ভাই রাসেল পলাতক রয়েছেন। নুর নাহার দুই সন্তানের মা।নুর নাহারের…
Read Moreসাভারে আলোচিত জোড়া খুনের প্রধান আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,১৪ জুন ২০২১(বিবিনিউজ):সাভারে জোড়া খুনের প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক হত্যাকারীর নাম শাহাজালাল (২৩)।পুলিশ জানায়,গেল ১১ জুন সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় নিজ ভাড়া বাড়ি থেকে ডেকে নিয়ে ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় নিয়ে স্কুল ছাত্র নাজমুল হোসেন ও তার খালাতো ভাই রায়হান মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃওরা। পরে খবর পেয়ে পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহতদের পরিবার সেই দিনেই সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করলে আজ…
Read Moreধর্ষন চেষ্টার অভিযোগে নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে নায়িকা পরীমনির মামলা
স্টাফ রিপোর্টার,১৪ জুন ২০২১(বিবিনিউজ):ধর্ষণ চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন আলোচিত চিত্র নায়িকা পরীমনি। দুই জনের নাম উল্লেখ করে আরও চারজন অজ্ঞাত আসামীদের নামে তিনি মামলাটি দায়ের করেন।দুপুরে মামলার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম। জানা যায় গত নয় জুন রাতে চিত্রনায়িকা পরীমনি রাতে সাভারের বিরুলিয়ার তুরাগ নদীর তীরে অবস্থিত ঢাকা বোট ক্লাবে এক ব্যক্তির সাথে যান। সেময় তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির উদ্দিন নামের এক ব্যক্তি। পরে গতকাল তিনি ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এ বিষয়ে নিজের ফেসবুকে…
Read Moreসাভারে দুর্বওদের হামলায় নিহত ২
১১ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারে দুর্বওদের হামলায় নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন বরিশাল জেলার গৌরনদী থানার পশিচম শেওড়া উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রায়হান ও অপরজন একই এলাকার নেছার মোল্ল্যার ছেলে নাজমুল। এরা একে অপরের খালাতো ভাই। এর মধ্যে রায়হান হেমায়েতপুরের যাদুরচর এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় আল নাছির ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলো। অপরজন গত কয়েকদিন আগে তার খালার বাসায় বেড়াতে এসেছিলো। গতকাল রাতে তারা যাদুরচর এলাকার ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বাসায়।এলাকাবাসী জানায়,ভোর রাতে ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকার একটি চকে ওই দুই…
Read Moreরাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫
১০ জুন ২০২১(বিবিনিউজ ):রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৯৬ পিস ইয়াবা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৪১ কেজি ৩৪৫ গ্রাম গাঁজা, ০৩ বোতল ফেন্সিডিল ও ০৫ লিটার দেশি মদ জব্দ করা হয়। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি রুজু হয়েছে।
Read Moreসাভারের ব্যবসায়ীকে গাজীপুরে পুড়িয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
০৯ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের ব্যবসায়ী আহসান হাবিবকে গাজীপুরে পুড়িয়ে হত্যা মামলায় প্রধান আসামি নুরুন নবী রনিকে সোমবার রাতে কালিয়াকৈর থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার আসামি সিআইডির জিজ্ঞাসাবাদে বলেছেন, পাওনা ২০ লাখ টাকা চাইতে গেলে আহসান হাবিবকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। হত্যাকা-ে নুরুন নবীর আরও সহযোগী অংশ নেয়। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক মাস আগে পোশাক ব্যবসায়ী আহসান হাবীবের অজ্ঞাতনামা হিসেবে মৃত্যু হয়। পাঁচ দিন পর ১২ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ শনাক্ত করেন স্বজনেরা।…
Read Moreপৃথক ঘটনায় সাভারে ৩ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,৯ জুন ২০২১(বিবিনিউজ ): সাভার ও আশুলিয়া থেকে দুই নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের ব্যাংক টাউন,আশুলিয়ার জিরানী ও শ্রীপুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়,সকালে সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি পাঁচতলা বাড়ির কক্ষে এক নারীর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে আশুলিয়ার শ্রীপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ ও জিরানীর মাজাররোড এলাকার একটি বাড়ি থেকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত…
Read Moreসাভারের আশুলিয়ায় ২ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,৮ জুন ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দিসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।আশুলিয়ার বিশমাইল ও এনায়েতপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ বলছে, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে একটি সবজি খেতে অজ্ঞাত চল্লিশ বছর বসয়ী এক যুবকের বস্তাবন্দি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবককে ঘাড় মটকিয়ে দুর্বৃওরা হত্যা করে লাশ গুম করার জন্য বস্তাবন্দি করে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।অপরদিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল…
Read Moreসাভারের আশুলিয়ায় ঝুটের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আটক ৩
স্টাফ রিপোর্টার,৮ জুন ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় ঝুটের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো দুর্গাপুর এলাকার কাদের সরকার,জহির ও সাইফুল ইসলাম।পুলিশ বলছে,আশুলিয়ার আমতলা এলাকার চেইন এ্যারেলন্স কারখানায় ঝুটের ব্যবসা করে আসছিলো একরামুল নামের এক ব্যবসায়ী। পরে গেল বৃহস্পতিবার নতুন করে ওই গার্মেন্টস এর ঝুট ব্যবসা দখল করতে মরিয়া হয়ে ওঠেন দুর্গাপুর এলাকার মোহাম্মদ আলী ও কাদের সরকার। পরে বৃহস্পতিবার কারখানা থেকে ঝুটের গাড়ি বের করেন ব্যবসায়ী একরামুল। এসময় ঝুটের গাড়ি বের হওয়ার সাথে ঝুটের গাড়ির…
Read More