দিয়া ইসলাম , সাভার : ঢাকার ধামরাইয়ে আমিজ উদ্দিন নামের (৩০) এক অটোরিকসা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকসা ছিনতাই করেছে দুর্বৃওরা। শুক্রবার রাতে ধামরাইর কুল্লা ইউনিয়নের সীতিপাল্লী এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে সীতিপাল্লী এলাকায় ওই অটোরিকসা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকসা ছিনতাই করে দুর্বৃওরা। পরে এলাকাবাসী তার লাশ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত অটোরিকসা চালক একটি গ্যারেজ থেকে ভাড়ায় রিকসা চালাতেন। যাত্রী বেশী ছিনতাই কারীরা তাকে…
Read MoreCategory: অপরাধ
জোড়া খুনের প্রধান আসামিসহ গ্রেফতার ৫
র্যাব-১ এর কার্যালয় গাজীপুরের টঙ্গিতে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি এবং মূল পরিকল্পনাকারী হুমায়ুনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১। আজ বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃতরা প্রবাসী আক্তার হোসেন ও আসিবুর রহমান মিম খুনের আসামি বলে জানা গেছে।
Read Moreটেকনাফে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজার : টেকনাফ ও সেন্ট মার্টিনে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে পৃথক দু’টি অভিযানে কাউকে আটক করা না গেলেও ৩টি ট্রলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ কাটাবনিয়ার অদুরে বঙ্গোপসাগরে একটি ট্রলার তল্লাশি চালিয়ে এক লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটচ জব্দ করা হয়। এর আগে একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেন্ট মাটিনের পূর্ব পাশের সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় দু’টি সন্দেহজনক ট্রলারকে থামানোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মেনে ট্রলার দু’টি সমুদ্রের কিনারায়…
Read Moreরামগড়ে অস্ত্রসহ ২ পাহাড়ি সন্ত্রাসী আটক
রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি অস্ত্রসহ দুইজন পাহাড়ি সন্ত্রাসী আটক করেছে পুলিশ। তারা হলেন- সুজন চাকমা (২৮) ও আব্বাই মারমা (৩৩)। রবিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী ও পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে রামগড় থানাধীন দুর্গম এলাকা প্রেমতলায় যৌথবাহিনী অভিযানে যায় সিন্ধুকছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশের একটি বিশেষ দল। ওই এলাকায় জনৈক এক নৃগোষ্ঠীর ঘরে তল্লাসি করতে গেলে দুজন সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যৌথ বাহিনী পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে…
Read Moreসাভারে এবার ৮ বছরের শিশুকে ধর্ষণ
দিয়া ইসলাম , সাভার : সাভারে সাড়ে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে পঞ্চাশ বছরের এক রিক্সাচালক। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের স্ত্রীকে আটক করেছে পুলিশ। সাভারের আড়াপাড়া এলাকায় জনৈক কাসেমের বাড়িতে শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির বাবা জানান, রাতে তার মেয়েকে বাড়ির পাশে একটি রাস্তা থেকে মুখ চেপে ধরে রিক্সাচালক আব্দুল সাত্তার শেখ তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে ধর্ষণের কথা মা-বাবাকে জানান। এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক থাকলেও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে…
Read Moreসাভারে তরুনীকে গণধর্ষণের ঘটনায় প্রেমিক রাসেল মিয়াকে আটক
দিয়া ইসলাম , স্টাফ রিপোর্টার : সাভারের আশুলিয়ায় গার্মেন্টকর্মী এক তরুনীকে গণধর্ষণের ঘটনায় প্রেমিক রাসেল মিয়াকে আটক করেছে পুলিশ। ধর্ষিতা ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত ১০টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় সজ্ঞাহীন অবস্থায় ঐ গার্মেন্টকর্মীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে পুলিশের সহযোগিতায় ঐ তরুনীকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল। এঘটনায় ধর্ষিতা গার্মেন্টকর্মী সোনিয়ার ভাড়া বাসা ভাদাইল এলাকায় গিয়ে জানা যায়, বাবা-মা ও ছোট এক বোনের সাথে একটি কক্ষে…
Read Moreসাভারে ট্রান্সফরমার তৈরির কারখানায় ডাকাতি
দিয়া ইসলাম , সাভার : সাভারে একটি ট্রান্সফরমার তৈরির কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ওই কারখানায় সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করেছে। সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় ইউনাইটেড জেনারেল ইলেকট্রনিক্স কারখানায় শনিবার ভোর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। কারখানার ম্যানেজার রোকনুজ্জামান বলেন, ভোর রাতে ওই কারখানার ভিতরে ২০/২৫ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে কারখানার ৯ জন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে সবাইকে একটি রুমের মধ্যে আটকিয়ে রেখে মারধর করে। এরপর তারা কারখানার…
Read Moreটেকনাফে লাখ পিস পরিত্যক্ত ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মালিকবিহীন প্রায় এক লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার ভোরে এ ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়। সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে দমদমিয়া বিজিবির সদস্যরা জাদিমুরা সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ হাজার ৮শ’ ৯১পিস ইয়াবা জব্দ করে। বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল এস.এম. আরিফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হবে।
Read Moreজঙ্গি আস্তানায় অভিযান, ৩ তরুণের লাশ উদ্ধার
রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় রুবি ভিলা নামে একটি ছয়তলা বাসার ‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছেন। র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানান, অভিযানের পর তারা সেখানে তিন তরুণের লাশ পেয়েছেন। তারা গ্যাসের চুলার উপর গ্রেনেড রেখেও বিস্ফোরণের চেষ্টা করেছে বলে জানান তিনি। নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। তবে তাদের বয়স ২০-৩০ বছরের মধ্যে বলে র্যাব জানিয়েছে। আস্তানা থেকে ইম্প্রোভাইজম এক্সপ্লোসিভ ডিভাইস, বিস্ফোরক জেল ও পিস্তল পাওয়া উদ্ধার করা হয়েছে। বেনজির আহমেদ জানান, রাত ২টার দিকে তারা অভিযান শুরু করেন। কেউ ফটক না খোলায় সেটি ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তার…
Read Moreসাভার ও আশুলিয়ার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে মাদক সহ৮ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি
দিয়া ইসলাম ,সাভার : সাভার ও আশুলিয়ার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে মাদক সহ৮ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ঢাকা উত্তর গতকাল বুধবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়ার চাকল গ্রাম খেকে ২৫০ পিস ইয়াবাসহ মৃত জলিরের ছেলে আনোয়ার হোসেন (৩৬), ও মৃত আ: জব্বারের ছেলে জামাল উদ্দিন (৩৫)কে প্রথমে গ্রেফতার করা হয় । পরে, ৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়। এরা হলেন, ডেন্ডাবরের মাহফুজ ভ’ইয়ার ছেলে রিপন ভ’ইয়া (২৪), মো: জালার আহম্মেদের ছেলে তৌহিদুল ইসলাম সুমন (১৮), রফিক মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৪)। এছাড়া, জামগড়া উত্তর…
Read More