ঢাকার ধামরাইয়ে র্যাব ২ এর সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে । এসময় আহত হয়েছে দুই র্যাব সদস্য ও তিন ডাকাত। মঙ্গলবার বিকেল সাড়ে চার টার দিকে ধামরাইর কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এঘটনা ঘটে। এবিষয়ে র্যাব ২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন র্যাবের কাছে তথ্য ছিলো বিকেলে কেলিয়ার একটি রাস্তাদিয়ে একটি এনজিওর টাকাসহ একটি গাড়ি যাবে। ওই টাকাসহ গাড়িটি আটক করতে পারে ডাকাতরা। এসময় র্যাব ২ এর একটি টহল দল ওই রাস্তাদিয়ে যাওয়ার সময় কেলিয়া এলাকায় একটি রাস্তার মধ্যে দেখতে পান তিনটি মোটরসাইকেলে বেশ কয়েকজন লোকজন দাড়িয়ে আছে। এসময়…
Read MoreCategory: অপরাধ
সাভার আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত ১০
পাওনা টাকা চাওয়ায় সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের চার জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। এঘটনায় বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেল তিনটার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সেনওয়ালিয়া এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় মুদি দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিলেন রাজন মিয়া। পরে প্রায় একবছর আগে তার দোকানে ৩৫’শ টাকার বাকি সদাই কেনেন স্থানীয় ভাড়াটিয়া বাবুল হোসেন। পরে বাবুল আজ ওই এলাকার ভাড়া বাসা ছেড়ে আশুলিয়ার পানধোয়া এলাকায় ভাড়া বাসা নেন। এসময় রাজন মিয়া পাওনা ৩৫’শ টাকা বাবুলের কাছে চান।…
Read Moreসাভারে ডায়াগনস্টকি সন্টোর থকেে দু’জনরে লাশ উদ্ধার
দিয়া ইসলাম : সাভারে একটি ডায়াগনস্টকি সন্টোর থকেে দু’জনরে লাশ উদ্ধার করছেে পুলশি। মঙ্গলবার সকাল ৮টার দকিে লাশ উদ্ধার করা হয়। সাভাররে আশুলয়িার জরিানী এলাকার হাজী আনোয়ার মর্ডান ডায়াগনস্টকি অ্যান্ড ডক্টরস চম্বোর থকেে তাদরে লাশ উদ্ধার করা হয়। নহিতরা হলনে- ময়মনসংিহ মুক্তাগাছার আলী হোসনেরে ছলেে ওই ডায়াগনস্টকি সন্টোররে র্কমচারী ফরহাদ হোসনে (২৪) ও নওগাঁ জলোর আতরাই থানার আবদুল কুদ্দুসরে ছলেে নাবনিুর রহমান। তারা দুজন ওই ডায়াগনস্টকি সন্টোরে প্রতদিনি ঘুমাতনে বলে জানান আশুলয়িা থানার এসআই কামরুল হোসনে বলনে, সকালে জরিানী এলাকার আনোয়ার মর্ডান ডায়াগনস্টকি অ্যান্ড ডক্টরস চম্বোরে দুজনরে লাশ দখেে স্থানীয়রা…
Read Moreটঙ্গীতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫, যোগাযোগ বন্ধ
গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। আজ রবিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে, নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আমির ওরফে আবির (৪৪)। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকার বেগুনবাড়িতে রিকশা চালাতেন। এই দুর্ঘটনার কারণে রাজধানীর সঙ্গে কেবল নারায়ণগঞ্জ ছাড়া সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Read Moreএক হোটেল বয়কে অপহরন
সাভারে এক হোটেল বয়কে অপহরন করে মুক্তিপন দাবির ঘটনায় তিন অপহরনকারীকে আটক করেছে র্যাব-৪। এসময় একটি বহুতল ভবন থেকে অপহৃত হোটেল বয় সালাউদ্দিনকে (৫০) উদ্ধার করা হয়। শনিবার সকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার সিরাজুল ইসলামের মেয়ে শান্তা আক্তার (২৫), রাজাবাড়ী মহল্লার খায়ের হাজীর ছেলে মোঃ সোহাগ (৩৫) ও মানিকগঞ্জের সিংগাইর এলাকার মিরাজ হকের ছেলে হাসিবুল হক (২৮)। র্যাব-৪ সুত্রে জানা যায়, একটি চক্র হোটেল বয় সালাউদ্দিনকে কৌশলে মিরপুর থেকে অপহরন করে সাভারে নিয়ে আসে। পরে তারা সালাউদ্দিনের…
Read Moreদামুড়হুদায় ৯ সোনার বারসহ আটক ১
দামুড়হুদায় ৯টি সোনার বারসহ আলামিন সর্দার (৪২) নামে এক সোনা পাচারকারীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। দর্শনার জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে বৈধপথে ভারতে যাওয়ার সময় তাকে আটক হয়। বুধবার দুপুরে যাত্রী তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আলামিন বি. বাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা ছবি রাণী দত্ত জানান, আলামিন সর্দার ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসযোগে দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে আসেন। এরপর ইমিগ্রেশনের কাজ শেষ করে কাস্টমস অফিসে তল্লাশির সময় জুতার মধ্য থেকে ৯টি সোনার বার পাওয়া যায়। যার মূল্য হয়েছে ৪৫ লাখ টাকা।…
Read Moreবাসে গণধর্ষণ: চালকসহ ৫ আসামি রিমান্ডে
ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত বাস চালকসহ পাঁচ আসামিকে তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছে। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারক আতিকুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক মো. জাকারিয়া গতকাল সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিদেরকে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। এদিন একই সঙ্গে ধর্ষণের শিকার ওই নারীকে আরেক জ্যেষ্ঠ বিচারক মনিকা খানের খাস কামরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ঘটনার জবানবন্দি নেয়া হয়। উল্লেখ্য, গত রবিবার রাত ১১টার দিকে জয়পুরা…
Read Moreধামরাইয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যার
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকার ধামরাইয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। রবিবার সকালে ধামরাইর সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাথুলী এলাকায় নিজ বাড়িতে ছোট ভাই আওলাদ মিয়াকে পিটিয়ে হত্যা করে বড় ভাই হাসান আলী। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর থেকে বড় ভাই হাসান আলী পলাতক রয়েছে। এঘটনায় ধামরাই থানায় একটি বড় ভাইকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন…
Read Moreমাদক বিক্রিতে বাধা দেয়ায় কুপিয়ে হত্যা
মাদক ব্যবসায় বাধা দেয়ায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ধানক্ষেতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত হেলাল উদ্দিন জুগিরহুদা গ্রামের মৃত একদিল বিশ্বাসের ছোট ছেলে। জানা যায়, সকাল ১০টার দিকে হেলাল মাঠে ধানের ক্ষেতে পানি দিতে যান। এ সময় ৪/৫জনের একটি দল রামদা নিয়ে অতর্কিত হেলালের ওপর হামলা করে। তার দুটি পা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসাপাতলে নেয়ার পথে মারা যান। নিহত হেলালের স্ত্রী রাজিয়া বেগম জানান, সপ্তাহ দুয়েক আগে তাদের প্রতিবেশী হাসিবুল হকের ছেলে মানিক…
Read Moreপ্রশ্নফাঁস: প্রভাবশালী এক মূলহোতাসহ গ্রেফতার ১০
প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে এক প্রভাবশালী মূলহোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা । আটককৃতরা একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র দিয়ে সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষা, মেডিকেল কলেজ এবং পাবলিক ভার্সিটির এডমিশন টেস্টসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতেন। রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের এক অফিসারকেও গ্রেফতারে অভিযান চলছিলো। পুলিশের এডিসি গোলাম সাকলাইন সিথিল এ খবর নিশ্চিত করেছেন। অভিযানের বিষয়ে বিস্তারিত পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে তিনি জানান।
Read More