ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে বুধবার গাজীপুর, টঙ্গী, নাওজোড়, ভোগড়া বাইপাসসহ বেশ কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষোভ, ভাঙচুর, মহাসড়ক অবরোধ করেছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা প্রশাসন বিজিবি মোতায়েন করেছে। বাসন থানার অফিসার ইনচার্জ মো. মোক্তার হোসেন জানান, সকালে সিটি করপোরেশনের নাওজোড়, কড্ডা, ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন করাখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। এ সময় তারা পার্শ্ববর্তী বিভিন্ন কারখানার শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা কয়েকটি কারখানা ভবনের কাচ ভাঙচুর করে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদ…
Read MoreCategory: অপরাধ
সীমান্তের চোরা কারবারিরা গরু ছেড়ে ঝুঁকেছে ইয়াবা চালানে
বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্তের মধ্যে ৫০ লাখই ইয়াবা আসক্ত। ২০১৭ সালে দেশে আমদানি করা হয়েছিল প্রায় ৩০ কোটি ইয়াবা ট্যাবলেট। যার পুরোটাই মিয়ানমার থেকে আমদানি হতো। কিন্তু সেই পাচারের রুটটাই এখন বদলে গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকমাসে বদলে গিয়েছে বাংলাদেশ সীমান্তে চোরাচালানের সমীকরণ। গরু ছেড়ে এখন সীমান্তের বড় চোরাচালানকারীরা ঝুঁকছেন ইয়াবা পাচারের দিকে। সীমান্ত এলাকার ব্যবসায়ীদের দাবি, গত মে মাস থেকে গোটা বাংলাদেশ জুড়ে চলা আইন-শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানই ভাগ্য বদলে দিয়েছে এখানকার কারবারিদের। বসিরহাটের কাছে…
Read Moreসাভারে যাত্রীবাহীবাস থেকে অর্ধলক্ষাধীক টাকা ছিনতাই
শেখ এ কে আজাদঃ সাভারে একটি কলেজের ভূমি রাজস্বের টাকা দিতে গেলে দিনের বেলায় যাত্রীবাহীবাস থেকে পকেট থেকে অর্ধলক্ষাধীক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্প্রতিবার বেলা ১১.২০ মিনিটে ডি-লিং যাত্রীবাহী বাসে বাইসমাইল থেকে উঠলে কয়েকজন ছিনতাইকারীরা পিছু নিলে তা বুঝার আগেই নবীনগর বাসষ্ট্যান্ডে গিয়ে পৌছালে যাত্রীদের তাদের উপর মুখ থেকে ভুমি করে । পরে সাভারে মির্জা গোলাম হাফিজ কলেজের দপ্তর আফাজ উদ্দিনের পকেট থাকা ৫৫ হাজার টাকা ছিনতাই কারীরা নিয়ে দ্রুত গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। এ বিষয়ে সাভারের মির্জা গোলাম হাফিজ কলেজের অধ্যক্ষ মোঃ মহোসিন সত্যতা নিশ্চিত করে বলেন অফিস…
Read Moreটেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ হাবিব উল্লাহ হাবিব (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্থানীয়রা জানান, তিনি জায়গা জমির ব্যবসা করতেন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর পুরানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিব উল্লাহ হাবিব স্থানীয় পুরানপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। এব্যাপারে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হাবিব উল্লাহকে শুক্রবার আটক করা হয়। তারপর তাকে নিয়ে মাদকদ্রব্য উদ্ধারের অভিযানে যায় পুলিশ। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হাবিবের…
Read Moreআশুলিয়ায় ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত
সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে আবুল সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাদের মারধরে আহত হয়েছেন পরিবারের অন্য তিন সদস্য। রবিবার ভোরে দুর্গাপুর সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ওই এলাকার হালিম সরকারের ছেলে। জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ১০/১২ সদস্যের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং গৃহকর্তার লাইসেন্সকৃত বন্দুক লুট করে। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার প্রাক্কালে গৃহকর্তা আবুল সরকার এক ডাকাতকে জাপটে ধরে ফেললে তাকে ছাড়িয়ে নিতে অপর এক ডাকাত তাকে…
Read Moreআশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যা
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক বৃদ্ধকে মারধর শেষে ফেলে দিয়ে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে। সড়কের উপর বৃদ্ধের চিৎকার শুনে টহল পুলিশের একটি দল নিহত মেয়ে জরিনার লাশ উদ্ধার করেছে। শুক্রবার রাত ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাং এলাকার রাস্তার পাশ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। তবে হত্যায় জড়িত বাস চালক ও তার সহযোগীদের আটক করতে পারেনি পুলিশ। নিহত জরিনা বেগম (৪৫) সিরাজগঞ্জের চৌহালী থানার খাস কাওলীয়া গ্রামের আকবর আলীর মেয়ে। বৃদ্ধ আকবর আলী বলেন, ‘কয়েক দিন পূর্বে আমি মেয়েকে নিয়ে আশুলিয়ার…
Read Moreগাজীপুরে যুবলীগ কর্মীকে গলাকেটে হত্যা
গাজীপুরে মোতালেব খান (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মোতালেবের বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফাও আহত হয়েছেন। সোমবার সকালে ওই এলাকার একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। মোতালেব গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে মোতালেব বাড়ির পাশে পুকুর পাড়ে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। খবর পেয়ে বাবা মোফাজ্জল হোসেন ও মা মমতাজ…
Read Moreদৌলতপুরে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হায়দুল ফরাজী (২৪) নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা কুর্মিপাড়া মাঠে এ ঘটনা ঘটে। হায়দার জামালপুর গ্রামের প্রবাসী হাবু ফরাজীর ছেলে। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, রবিবার দিবাগত সাড়ে তিনটার দিকে ১০-১৫ জন মাদক চোরাচালানকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক চোরাচানালীরা পর পর…
Read Moreসাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম
পৃথক ঘটনায় সাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ীর হাত ও পা ভেঙ্গে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে সাভারের গেন্ডা ও পশিচম ব্যাংক টাউন এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় পশিচম ব্যাংক টাউন মাদক ব্যবসায়ায় বাধা দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দিনকে (৪৭) কুপিয়ে জখম করে সন্ত্রাসী রনি,মনির,ও সালমান। পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অন্যদিকে সাভারের গেন্ডা এলাকায় আবু জ¦র নামের (৪৮) এক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে বিভিন্ন ফল…
Read Moreমোহাম্মদপুরে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩
রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে ৪০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার সকালে র্যাব-২ এ খবর নিশ্চিত করেছেন।
Read More