ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী গোলাম রব্বানী (২৬) বালিয়াডাঙ্গি উপজেলার ক্যাম্পেরহাট এলাকার পসির উদ্দিনের ছেলে। শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৮৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গোলাম রব্বানী। এ সময় ভারতীয় হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে। ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গোলাম…
Read MoreCategory: অপরাধ
কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক
কক্সবাজার শহরতলীর লিংকরোডস্থ বিসিক এলাকা থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়। শনিবার সকালে বিসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র্যাব। ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে…
Read Moreময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রবিবার মধ্যরাতে কোতোয়ালি থানার কালীবাড়ি বাইলেনে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। নিহত শরীফের বাড়ি শহরের কৃষ্টপুরের দৌলতমুন্সি রোডে। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, রবিবার মধ্য রাতে ডিবির দুটি টিম কোতোয়ালি থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে বের হয়। তারা কালীবাড়ি বাইলেনে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ জন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ২ পুলিশ আহত হয়। আত্মরক্ষায় পুলিশও গুলি করে।…
Read Moreধুনটে বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক গ্রেফতার
ডাচ বাংলা ব্যাংক বগুড়ার ধুনট উপজেলা শাখা ব্যবস্থাপক মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে ধুনট শাখা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের শাহজাহান আলী তালুকদারের ছেলে। থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দরা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে হেলেনুর নাহারকে বিয়ে করেন মাসুদ রানা। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় প্রায় ৩মাস আগে মাসুদ রানা তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এতে ক্ষুদ্ধ হয়ে হেলেনুর নাহার বাদী হয়ে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৭৮০/১৮)।…
Read Moreকুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার খুন
কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহ (৫৫) খুন হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে শহরের বাবর আলী গেট সংলগ্ন ভাড়া বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের সঠিক কারণ পুলিশ এখনো জানাতে পারেনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাব-রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহ শহরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। রাত ১১টার দিকে বাড়ির সিঁড়িতে কয়েকজন মানুষের দৌড়া-দড়ির শব্দ শুনে ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়াসহ বাড়িওয়ালা বাইরে বেরিয়ে আসেন। এসময় কয়েকজনকে দৌড়ে তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নামতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা বাড়ির তিনতলায় উঠে নুর মোহাম্মদের বাসায়…
Read More৫ গ্রামের বেশি ইয়াবা পরিবহন-সেবনে মৃত্যুদণ্ডের আইন হচ্ছে
পাঁচ গ্রামের বেশি ইয়াবা, ২৫ গ্রামের বেশি হেরোইন অথবা কোকেন উৎপাদন, পরিবহন, বিপণন এবং সেবন করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। এই বিধান রেখে নতুন আইন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮’ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ইয়াবা, শিসাবার এবং ডোপ টেস্টের মত বিষয় নতুন করে আইনে আনা হচ্ছে।
Read Moreমোহাম্মদপুর থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৩
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার রাতে তাদের আটক করা হয়। র্যাব-১০ এ খবর নিশ্চিত করেছে। এছাড়াও মাদক বিক্রির ২ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
Read Moreজাবি ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ৩০
ছাত্রীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মোশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগ কর্মীরা রামদা, রড, লোহার পাইপ, খুর ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের অন্তত ৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড়ে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী আবু সাঈদ (ভূতাত্ত্বিক বিজ্ঞান, ৪৫ ব্যাচ) ও রফিক জব্বার হলের আরো দুজন মিলে এক ছাত্রীকে উত্যক্ত করে। পরে ওই ছাত্রী তার বন্ধুদের বিষয়টি জানালে ওই হলের কয়েকজন…
Read Moreসিরাজগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জে পৌর এলাকার যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে শহরের রানীগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফা রাণীগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত হাতেম আলরি ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। সদর থানার ভাড়প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সকালে গোলাম মোস্তফা রানীগ্রাম বাজারে দোকানে বসা ছিলেন। এ সময পিছন থেকে এসে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Read Moreরাজধানীতে মাদক সেবন-বিক্রির দায়ে গ্রেফতার ৩৪
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৭৬ পিস ইয়াবা, ২৮০ গ্রাম (৩১৮০ পুরিয়া) হেরোইন, ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেন্সিডিল ও ১৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।
Read More