ডেস্ক রিপোর্ট: মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে । সোমবার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী এ তথ্য নিশ্চিত করেন।পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে ৩৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৮০পিস ইয়াবা ট্যাবলেট, ৫৬০ গ্রাম হেরোইন, দুই কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩১৬ পিস ইনজেকশন ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”সহকারী পুলিশ কমিশনার আরও জানান, “আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” মিতু/বিবি নিউজ/১২৪
Read MoreCategory: অপরাধ
কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য নিহত
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলোচিত হোমিও ডাক্তার সানাউল্লা হত্যা মামলার সন্দেহভাজন আসামি ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক প্রধান টুলু মোল্লা (৩৩) নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খাজানগর চালকল এলাকার কবুরহাটে একটি পরিত্যক্ত চালের মিলে অভিযান চালানোর সময় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম। পুলিশ জানায়, রবিবার রাত ৩টার দিকে রিমান্ডে থাকা আসামি জেএমবি সদস্য আজিজুল হক, তাইজুদ্দিন ও সাইদুলের স্বীকারোক্তি অনুযায়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ খাজানগর এলাকায় অভিযানে যায়। সেখানে জনৈক সোবহানের পরিত্যক্ত চাতালের কাছে…
Read Moreরাজধানীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর ভাটারায় পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে এ ঘটনার পর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, শনিবার রাত আটটার দিকে শাহিন নামের এক যুবক মেয়েটিকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে ভাটারার সমির উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রাখে। এসময় রাশিদুল, শাহিন ও নাজমুল মেয়েটিকে মারধর করে। পরে রাশিদুল তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি বাসায় এসে তার পরিবারকে ঘটনাটি খুলে বলে। পরে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে…
Read Moreবাবাকে হত্যার দায়ে ছেলে আটক
ডেস্ক রিপোর্ট: রাজধানীর জুরাইনে মোহর আলী (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ছেলে সুমনকে (২৬) আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে তাকে আটক করা হয়। শনিবার বিকাল ৪টার দিকে জুরাইনের কবরস্থান এলাকায় মেডিক্যাল রোডের ৩৩৩/৩ নং বাসায় মাদকের টাকা না পেয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে সুমন। সুমন মাদকাসক্ত বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাকে চিকিৎসার জন্য ভারত পাঠানো হয়। চিকিৎসা শেষে তিনদিন আগে দেশে ফেরে সে আবার মাদকে আসক্ত হয়ে পড়ে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেন। …
Read Moreনারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলোচিত সন্ত্রাসী ও ডাকাত সরদার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু (৩৯) নিহত হয়েছে। শনিবার দিনগত রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এসও রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও ককটেল উদ্ধার করেছে র্যাব। নিহত দেলু শহরের নগর খানপুর এলাকার এলাকার মতিন ওরফে জমির বেপারীর ছেলে। জানা যায়, গত ১ অক্টোবর শহরের খানপুর সরদারপাড়া ও ২৩ অক্টোর ফতুল্লার তল্লা এলাকায় দুই দফা ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলেও দেলুর পালিয়ে যেতে সক্ষম হয়। সবশেষ গত এক মাসে দেলু ডিবির ওপর দুই দফা গুলি…
Read Moreপুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবী থানাধীন কালশী এলাকায় মানিক মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মানিক মিয়ার বাড়ি নওগাঁ জেলায়। বাবার নাম কিতাব আলী। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পল্লবী থানার এসআই বিল্লাল হোসেন জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মানিককে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন। মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলেও জানান তিনি। তবে পল্লবী থানার ওসি দাদন ফকির…
Read Moreচট্টগ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৩
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিহতরা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বন্দুকযুদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানানো হয়নি। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) চন্দন দেবনাথ শনিবার সকালে এ তথ্য জানান।তবে তিনি নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি। সীতাকুণ্ড সার্কেলের এ এসপি মাহবুবুর রহমান জানান, র্যাব ফেনী অফিসের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহলে ছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ের নিজামপুর তদন্ত কেন্দ্রের ৫০০ গজ সামনে ওয়াহেদপুর এলাকায় হঠাৎ র্যাবের ব্যবহৃত সিভিল মাইক্রোবাসের চাকা…
Read Moreসাবেক সেনা সদস্যকে গলাকেটে হত্যা
ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে মো. আবদুর সবুর প্রামাণিক (৪৭) নামে সাবেক এক সেনা সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুর সবুর প্রামাণিক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের আলহাজ মো. গোলজার রহমান প্রামাণিকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন। সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রণি কুমার দাস জানান, শনিবার সকালে মাওয়াগাড়ী গ্রামের নিজ বাড়ি সামনের ফাঁকা জায়গার একটি গাছের বাগানে সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ…
Read Moreকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুরে কলাবোঝাই করিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরে বিজিবি সেক্টরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম চুয়াডাঙ্গার দামুরহুদার বোয়ালমারী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মিতু/বিবি নিউজ/৯২
Read Moreকুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া ক্যানালপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এসময় একটি বন্দুক, একটি বোমাসহ দেশিয় অস্ত্র ও গাছের গুরি উদ্ধার করে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার মিরপুর-ভেড়ামারা আঞ্চলিক ক্যালানের গোবিন্দগুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, মিরপুর-ভেড়ামারা আঞ্চলিক সড়কের গোবিন্দগুনিয়া ক্যানালপাড়া এলাকায় গাছের গুরি ফেলে একদল ডাকাত মাইক্রোবাস ও নসিমন-করিমনে ডাকাতি করছিল। এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য…
Read More