ধর্ষিত শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক

ডেস্ক রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার ৫ বছরের শিশুটির চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠক করেছে। বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) এ বৈঠক হয়। ওই ৯ চিকিৎসক হলেন গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফেরদৌসী আক্তার, শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল ইসলাম, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আমানুর রসূল ও নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিল্লুর রহমান। এছাড়া শিশু বিভাগের অধ্যাপক ডা. সাঈদ আনোয়ার, বার্ন ইউনিটের ডা. আবুল কালাম, মানসিক বিভাগের অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, এনেসথেসিয়া বিভাগের…

Read More

গাজীপুরে স্কুলছাত্রী খুন : অভিযুক্তের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকার স্কুল ছাত্রী মুন্নি আক্তারের অভিযুক্ত হত্যাকারী আরাফাত আত্মহত্যা করেছেন। নিহত বখাটে যুবক আরাফাত হোসেন ওই এলাকার শ্রমিক নেতা আতাউর রহমানের ছেলে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক মোশারফ হোসেন জানান, বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুরের রতনপুর এলাকায় ফুফুর বাড়িতে আরাফাতের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে গতকাল কতুবদিয়া এলাকায় নিজ ঘর থেকে শহীদুল ইসলামের মেয়ে মুন্নী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুন্নী আক্তার চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়াশোনা করতেন। এঘটনায় নিহতের…

Read More

পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৬৫ ভরি স্বর্ণ লুট

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া এলাকায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ৬৫ ভরি স্বর্ণ, নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও চারটি দামি মোবাইল ফোন সেট নিয়েছে গেছে। বুধবার ভোর রাত ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানান বাড়ির মালিক পুলিশ কর্মকর্তা মাদারীপুর জেলার কালকিনি থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল ওয়াদুদ খান।  তিনি বলেন, বুধবার ভোর রাতে বাড়ির দোতলার গ্রিল কেটে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্র রামদা ও ছোরা দিয়ে ভয় দেখিয়ে বাড়ির সকলের হাত, পা ও মুখ বেঁধে ফেলে।…

Read More

ঝিনাইদহে সেই ছাত্রীকে ছুরিকাঘাত করা যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া যুবক লিটুকে (২৬) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় লিটুর কাছ থেকে তিনটি হাতবোমা ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, লিটু পরিত্যক্ত ওই বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে সেখানে সদর থানার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন লিটু।…

Read More

পুলিশের অভিযানে রংপুরে গ্রেফতার ৭০

ডেস্ক রিপোর্ট: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মামলায় ৭০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়। রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছিলো না। এবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বুধবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।     মিতু/বিবি…

Read More

রাজধানীতে ৬৬ লাখ জাল টাকা উদ্ধার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ৬৬ লাখ টাকার জাল নোটসহ ছয়জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী। তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জাননো হবে।   মিতু/বিবি নিউজ/৬৩

Read More

ডোবা থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার : বাবা আটক

ডেস্ক রিপোর্ট: সিলেটের ওসমানীনগরের চিন্তামণি গ্রামে ডোবা থেকে দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় তাদের বাবাকে আটক করা হয়েছে। বুধবার সকালে চিন্তামণি গ্রাম থেকে তাঁকে আটক করে পুলিশ।আটক বাবার নাম ছাবিত আলী। চিন্তামণি গ্রামের বাসিন্দা নুরবি বেগমের দুই ছেলে আবদুল মোমিন (১১) ও রুজেল আহমদের (৭) লাশ সোমবার রাতে গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দুই ছেলের বাবা ছাবিত আলীর খোঁজ পাওয়া যাচ্ছিল না।  সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। এতে ধারণা করা হয়, পরিকল্পিতভাবে…

Read More

জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাট সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শাফিন বাহিনীর প্রধান শাফিন (৩৮)  নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে জামালপুর ইউপির বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে।  র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত বিষয়টি নিশ্চিত করে জানান, দাদরা জন্তিগ্রামের বেলতলী এলাকায় মামুন পাম্পের নিকট শাফিনের অবস্থান করার খবর পেয়ে রাত তিনটার দিকে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবকে লক্ষ্য করে শাফিনের সঙ্গীরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শাফিনকে জেলা হাসপাতালে তিনটা ৪০ মিনিটে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি…

Read More

ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকার লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট : সাভার পৌর এলাকার ইমান্দিপুরের সিটিলেন মহল্লা থেকে সোমবার দিবাগত রাতে ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের বাংলা বিভাগের এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ । তার নাম আসমা আফরিন মিতু (২৮) । এ ঘটনায় স্বামী মুরাদ হোসেন কে আটক করেছে পুলিশ ।তার পরিবারের অভিযোগ শিক্ষিকাকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী।  জানা যায়, গত এক বছর আগে ঢাকার কেরানীগন্জের ও বর্তমানে সাভারের (বাড়ী করার সুবাদে) আনন্দপুরের ব্যবসায়ী আলতাফ হোসেনের মেয়ে আসমা আফরিন মিতুর বিয়ে হয় চাঁদপুর জেলার ফরিদগন্জ জেলার শহিদুল্লাহ পাটওয়ারীর ছেলে মুরাদ হোসেনের সাথে। বিয়ের আগে তারা দু’জনই…

Read More

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৩

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহ শহরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লিপু ও তার দুই সহযোগী রুহুল আমিন, রুপা। এর আগে ওই ছাত্রীর বাবা বিপুল কুমার মজুমদার পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন। তবে মামলার স্বার্থে বাকি দু আসামির নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূজাকে গতকাল সন্ধ্যায় ছুরিকাঘাত করে লিপু নামের এক বখাটে। এরপর থেকে পূজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।     মিতু/বিবি…

Read More