ঝিনাইদহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।   মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ঝিনাইদহ জেলা শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা, দুটি শাটার গান, দুটি গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজবাহার আলী শেখ।  পুলিশ কর্মকর্তা আরো দাবি করেন, ভোর রাতে শহরের আলহেরা মোড়ে তিনটি মোটরসাইকেলে করে ৭/৮ জন ব্যক্তি টহল পুলিশের বাঁধা উপেক্ষা করে বাইপাস সড়ক ধরে…

Read More

সাভারে বন্দুকযুদ্ধে নিহত এক : এলাকায় মিষ্টি বিতরণ

ডেস্ক রিপোর্ট:- সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে একাধীক মামলার আসামী রাসেল দেওয়ান (৩০) নিহত হয়েছে। রাসেল দেওয়ান আশুলিয়া থানা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলো বলে জানা গেছে। আজ রবিবার ভোর রাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান দেওয়ান জানান, ভোর রাতে আশুলিয়ার কুরগাঁও এর চারিগ্রাম এলাকায় একটি দোতলা বাড়িতে ডাকাতি করতে যান রাসেল দেওয়ান ও তার সঙ্গীরা । এসময় এলাকাবাসী আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়লে এসময় শীর্ষ সন্ত্রাসী রাসেল দেওয়ান গুলি…

Read More

রাজধানীতে অজ্ঞান পার্টির ১৭ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির ১৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইউসুফ আলী জানান, সায়েদাবাদ, কমলাপুর, মুগদা, বংশাল ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন ধরনের চেতনানাশক ওষুধ উদ্ধার করা হছে। মিতু/বিবি নিউজ/১৮

Read More