সাভারে স্বামীর হাতে স্ত্রী খুন

ডেস্ক রিপোর্ট:সাভারে স্বামীর বিরুদ্ধে শাহানা আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকালে খাগান এলাকার কাজলের ভাড়া বাড়িতে গার্মেন্টসকর্মী শাহানা আক্তারকে গলা টিপে হত্যা করেন তার স্বামী লিমন মিয়া। পরে শাহানার বোন রাহিনাকে মোবাইল ফোনে শাহানা আত্মহত্যা করেছে এমন কথা বলে বাসায় তালা লাগিয়ে পালিয়ে যায় সে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ রুমের দরজার ভেঙে মরদহ উদ্ধার করেন। মরদেহটি ময়না…

Read More

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ডেস্ক রিপোট:মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। রবিবার রাত ৩টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ডাকাত সদস্যের নাম শওকত (৩৮)।বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। শওকতের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।   মিতু/বিবি নিউজ/১৯২

Read More

গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত দম্পতি খালাস

ডেস্ক রিপোর্ট: গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রবিবার ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল শাহাদাত ও নিত্যর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে গত বছরের ৬ই সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। ওই বছরের ২৯শে ডিসেম্বর পুলিশ চার্জশিট দেয়। চলতি বছরের ৫ই ফেব্রুুয়ারি মামলাটির চার্জশিট গ্রহণ করেন আদালত। এই মামলায় জেসমিনকে গত…

Read More

ক্রিকেটার শাহাদাত দম্পতির রায় আজ

ডেস্ক রিপোর্ট: ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান দম্পতির বিরুদ্ধে দায়ের করা গৃহকর্মী নির্যাতনের মামলার রায় আজ রবিবার ঘোষণা করা হবে।  ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করবেন।এর আগে, গত ২২ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গত ৩১ অক্টোবর একই আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।  ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপীকে নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন খন্দকার মোজাম্মেল হক নামের এক সাংবাদিক। এরপর একই…

Read More

শ্লীলতাহানির প্রতিবাদের জেরে বাবাকে হত্যা

ডেস্ক রিপোর্ট:  মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদের জের ধরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে নূহ নবী (৪৬) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। আহতরা হলেন- নিহতের স্ত্রী উলাফাতুন বেগম (৪২), মেয়ে শ্যামলী (১৩) ও ভাই ফিরোজ আলী (৩৮)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যায় এই হত্যার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ফিরোজ আলী জানান, ঈদুল আজহার দিন নূহ নবীর মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী শ্যামলীকে শ্লীলতাহানি করে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল। এ ঘটনায় মেয়ের বাবাসহ তার আত্মীয় স্বজনরা এর প্রতিবাদ করেন।…

Read More

কোনিও হত্যার আসামিসহ ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: রংপুরের পীরগাছা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটা থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।  গ্রেপ্তার হওয়া চারজন হলেন পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের বেলাল হোসেন (৪৬), একই উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামের এরশাদ আলম (২৮), আশরাফুল ইসলাম (২৩) এবং পশুয়া খাঁপাড়া গ্রামের আল-আমিন (২০)। শনিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। তখন জেএমবি সদস্যদের ছোড়া বোমার বিস্ফোরণে পুলিশের চার সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেছে তারা।  আহত পুলিশ…

Read More

গাজীপুরে শিশু ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কোনাবাড়িতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান শিশুটি বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার হয়। শুক্রবার একটি ধর্ষণ মামলার প্রেক্ষিতে মো. সেলিম মিয়া নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বাংলাদেশে নতুন নয়। পরিসংখ্যান বলছে বাংলাদেশে ২০১৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩০০শর বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ২০১৫ সালে সাড়ে পাঁচশর মত শিশু ধর্ষণের শিকার হয়। সম্প্রতি কয়েকটি ঘটনা ক্ষোভের সঞ্চার করেছে অনেকের মনে। এর মধ্যে…

Read More

ভারতে বাংলাদেশের ‘শীর্ষ জঙ্গি’ আটক

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে বোমা তৈরি ও বিস্ফোরণসহ একাধিক নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে বাসিরমুল্লা শেখ (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ। গত দুই বছর ধরে সে পলাতক ছিল বলে জানা গেছে। গতকাল শুক্রবার মহারাষ্ট্রের থানে জেলার কালবা মণীশা নগর গেট থেকে একটি ডাকাতির ঘটনায় তাকে আটক করে ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা। গতকালই তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তাকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশের একাধিক জায়গায় নাশকতা সংগঠিত করার কথা জানতে পারে ভারতীয় পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি পরাগ মানেরে জানান, ‘দীর্ঘদিন ধরেই…

Read More

চুনারুঘাটে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের চুনারুঘাটে বিষপান করে এক দম্পতি আত্মহত্যা করেছেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন-অমৃত মুন্ডা (৩৫) ও তার স্ত্রী জবা মুন্ডা (৩০)। জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবা মুন্ডা বিষপান করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রী জবা মুন্ডার বিষপানের খবর পেয়ে স্বামী অমৃত মুন্ডাও বিষপান করেন। তাকে বাগানের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমৃত মুন্ডার ভাই স্বপন মুন্ডা বলেছেন, কী কারণে তারা বিষপান করেছেন পরিবারের কেউ তা জানে না।…

Read More

ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।তারা হলেন- আসাদুজ্জামান (৩৫) ও তার ছেলে রূপক (০৫) শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপি গেট সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বাবা-ছেলে রিকশাযোগে যাচ্ছিলেন। এসময় পেছন দিকে থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-ছেলের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান রিকশাচালক। ট্রাকচালককে আটক করে ট্রাকটি থানায় দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।     মিতু/বিবি নিউজ/১৭০

Read More