গাজীপুরে গার্মেন্ট কর্মী খুন, আটক ২

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় তাজউদ্দিনের বাড়ির বাড়াটিয়া এক গার্মেন্ট শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত আজাহার ময়মনসিংহ জেলার ভালুকা থানার সাতেঙ্গা গ্রামের শহিদুল্লাহর ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকার সিলিকন গার্মেন্টের কর্মী। জানা যায়, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বানিয়ার চালা এলাকার তাজউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আজাহারকে (২৬) শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত…

Read More

সিলেট সীমান্তে মদের চালান জব্দ

ডেস্ক রিপোর্ট: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল বিদেশি মদের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫)।আজ বৃহস্পতিবার ভোরে বিজিবি-৫ ব্যাটালিয়নের জওয়ানরা বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির আওতাধীন বগাইয়া মুসলিমপাড়া এলাকা থেকে মদের চালানটি জব্দ করেন।ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার রবিউল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় মদের চালানটি জব্দ করা হয়।  তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দ করা মদের মূল্য এক লাখ ৪৪ হাজার টাকা বলে জানান তিনি।       মিতু/বিবি নিউজ/২২৪

Read More

বরিশালে দেড় হাজার ইয়াবাসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা তিন লঞ্চযাত্রীর কাছ থেকে ১ হাজার ৫০০ টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে আটক তিনজন হলেন- বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামের মৃত কাদের পেয়াদার ছেলে শহীদ পেয়াদা, মাদারীপুরের কালকিনির দক্ষিণ জনারধন্দী এলাকার মো. ইউনুছ ঘরামী ও তার স্ত্রী খাদিজা বেগম। এদের মধ্যে শহীদ পেয়াদা সাভারের নবীনগর এলাকার লিটন মিয়ার বাড়ির এবং ইউনুছ-খাদিজা দম্পত্তি চট্টগ্রামের হালিশহরের আবুল হোসেনের বস্তির ভাড়াটিয়া বাসিন্দা। এই তিনজন ইয়াবা নিয়ে লঞ্চযোগে ঢাকা থেকে বরিশালে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে…

Read More

নারী কনস্টেবলের আত্মহত্যা, সহকর্মী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: আশুলিয়া থানার নারী পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় জাকির হোসেন নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কনস্টেবল পদে আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। ঘটনার পর তিনি থানা থেকে পালিয়ে যান। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, পুলিশ সদস্য সাবিনা ইয়াসমিন আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন। এতে কনস্টেবল জাকির হোসেনকে তিনি দায়ী করেছেন। আশুলিয়া থানায় যোগদানের পর জাকির হোসেনের সঙ্গে সাবিনা ইয়াসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু জাকির হোসেন বিবাহিত হওয়া সত্ত্বেও বিষয়টি সাবিনার কাছে গোপন করেন।…

Read More

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহজাহানপুর এলাকায় নিজ বাড়িতে বিষপানে সায়মা আক্তার মুক্তা (১৯) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার। বুধবার সন্ধ্যায় দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাড়িতে এ ঘটনা ঘটে। মুক্তা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন। জানা যায়, বুধবার রাতে মুমূর্ষু অবস্থায় মুক্তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। মুক্তার বাবা আবু নাসির মিয়া জানান, তাঁর মেয়ে মুঠোফোনে সারাক্ষণ ফেসবুক নিয়ে…

Read More

কুষ্টিয়ায় শিক্ষক দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসায় কলেজ শিক্ষক দম্পত্তিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- কুষ্টিয়া সরকারী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আলী ইসা (৫২) এবং বেসরকারী কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের  প্রভাষক সামসুন্নাহার খানম (৪৫)। তাদেরকে কুষ্টিয়া ২৫০ বেড  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়,  রাত সাড়ে তিনটার দিকে হাউজিং এস্টেট এলাকার বাড়িতে চার-পাঁচজনদুর্বৃত্ত প্রবেশ করে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বত্তরা শিক্ষক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ঘটনার সময়…

Read More

গাজীপুরে অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ফেনসিডিল ও গাঁজাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটককৃতরা হলেন- রাসেল (২৫), দিপু (১৪), মো: জসিম সরদার (২২) এবং সালাহ উদ্দিন (৩০)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতি করার প্রস্তুতিকালে টঙ্গীর পাগাড় এলাকা থেকে রাসেল ও দিপুকে আটক করা হয়। এসময় রাসেলের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা…

Read More

রাজধানীতে নারীকে গলাকেটে হত্যা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মগবাজার মধুবাগের উজ্জীবন গলির ই-৮ নম্বর বাসা থেকে মঙ্গলবার রাতে ডলি রানী বণিক (৪৬)  নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবাল বিকাল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো সময়ে দুর্বৃত্তরা বটি দিয়ে গলা  কেটে ঐ নারীকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। নিহত ডলি বণিক দুই ছেলে জুয়েল বণিক আর দীপ্ত বণিককে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। ডলির বড় ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েন। ছোট ছেলে এবার নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তালিকায় রয়েছেন। ছোট ছেলে দীপ্ত বণিক…

Read More

মাগুরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

ডেস্ক রির্পোট: মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধুকে যৌতুকের কারণে এক পাষন্ড স্বামি পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, নিহতের ভাই ঝিনাইদহ জেলার টিওরদা গ্রামের শেখ আকরাম আলী মাগুরা থানায় অভিযোগ কন রেযে, প্রায় ৭ বছর পূর্বে তার বোন আসমা আক্তারের বিয়ে হয় শ্রীরামপুর গ্রামের আছমত আলীর সাথে। বিয়ের পর উভয়ে শান্তিতে বসবাস করলেও সাম্প্রতিক কালে পাষন্ড স্বামি যৌতুক দাবী করে স্ত্রীকে প্রায়ই মারপিট ও নির্যাতন করে আসছিলো। রবিবার যৌতুকের কারনে সে স্ত্রীকে মারপিট করলে স্ত্রী আসমা…

Read More

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ডেস্ক রিপোর্ট:খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল (৩৪) নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছে। সোমবার মধ্যরাতে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে মুক্তেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো চার পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সোমবার রাতে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পুলিশের উপর গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতদল পিছু হটে। পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়। সকালে স্থানীয়রা তাকে বেলাল হোসেন ওরফে বোমা বেলাল নামে শনাক্ত করে। এ সময় আহত চার পুলিশ…

Read More