বেনাপোল সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট: অবৈধভাবে বাংলাদেশে আসার সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে দৌলতপুর বিওপির বিজিবি সদস্যরা।  রবিবার সকাল আটটার দিকে দৌলতপুর পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ ও ২ জন মহিলা। তাদের বাড়ি ফরিদপুর যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়। ২১ বিজিবির দৌলতপুর বিওপির কমান্ডার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কয়েকজন নারী ও পুরুষ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  তিনি আরো বলেন, চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে তারা অবৈধভাবে…

Read More

সিরাজগঞ্জে অপহরণের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অপহরণের ৬ দিন পর নিরব (৬) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ উপজেলার জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের পুকুর ধারের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। নিহত শিশু নিরব কামারখন্দ উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ও রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা আব্দুল বারেক তালুকদারের ছেলে।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার জানান, সকালে  জামতৈল-ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ের পিছন শিশুটির গলিত লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধারের পর  ময়নাতদন্তের জন্য…

Read More

মোরেলগঞ্জে মাদ্রাসার ছাত্র হত্যায় খুনির মা-বোন আটক

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের মোরেলগঞ্জে আলামীন শেখ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় খুনির মা ও বোনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়েছে। ঘটনার পর থেকে আলামীনের ঘাতক জুয়েল পলাতক রয়েছে।এর আগে শনিবার রাত ৯টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আলীম পরীক্ষার্থী আলামীনকে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশী শত্রপক্ষের লোকেরা। আলামীন ওলামাগঞ্জ এনইউ আলীম মাদ্রসার আলীম শাখার আবাসিক ছাত্র এবং ওই গ্রামের হোসেন আলী শেখের ছেলে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২২) আলামীনকে কুপিয়ে হত্যা করে বলে জানা গেছে। থানার…

Read More

সিএনজিচালককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জুয়েল (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের হলবানপুল (পাহলোয়ানপুল) এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, জুয়েল রাতে সড়কে ডাকাতি করা অবস্থায় ডকাতদের দেখে ফেলায় তারা তাকে গুলি করে হত্যা করেছে। তবে তার সিএনজিটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে জানায় পুলিশ। বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।         মিতু/বিবি নিউজ/২৪১

Read More

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্লাপুরে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় এক পুলিশ কর্মকর্তাকে ধারালো ‘দা’ দিয়ে আঘাত করে আহত করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (পশ্চিম দামোদরপুর) এলাকায় এ ঘটনা ঘটে।আসামি ছিনতাইয়ের সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের ডান হাতে জখম হয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্বের ঘটনায় সাদুল্লাপুর থানায় করা একটি মামলার আসামি হাছেন আলী (৬০) ও তার ছেলে লাইচ (৩৬)।…

Read More

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে পাঁচ পুলিশসহ নিহত ৭

ডেস্ক রিপোর্ট: বগুড়া-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যরা কুড়িগ্রাম জেলা পুলিশের সরকারি পোশাক পরিচ্ছদ আনার জন্য ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে যাচ্ছিলেন বলে জানা গেছে। জানা যায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের ৯ সদস্য একটি রিকুইজিশন করা ট্রাকযোগে ঢাকা পুলিশ হেডকোয়র্টার্সে যাচ্ছিলেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুরে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে…

Read More

ডেস্ক রিপোর্ট: আশুলিয়ায় শিক্ষিকাকে ধর্ষণ করে ভিডিও ধারণ ঘটনার মাত্র একদিনের মাথায় এবার সাভারে এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে জব্বার মিয়া (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।সাভারের ভার্কতা এলাকা থেকে বৃহস্পতিবার ওই ছাত্রীকে অপহরণ করা হয়। শুক্রবার গভীর রাতে রাজধানীর মিরপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় যে মোবাইলটিতে ভিডিও ধারণ করা হয়েছে সেটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।এদিকে এ ঘটনায় কারও নাম প্রকাশ করলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে…

Read More

যৌতুকের দায়ে গৃহবধূকে পিটিয়ে আহত

ডেস্ক রিপোর্ট: যৌতুকের টাকা না পেয়ে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মীরেরটেক এলাকায় এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ ওঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক। জানা যায়, শুক্রবার রাতে গৃহবধূকে যৌতুকের তিন লাখ টাকা আনার কথা বলেন তাঁর স্বামী। এ সময় গৃহবধূ টাকা আনতে অস্বীকার করলে স্বামী তাঁকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে নিকটাত্মীয়রা খবর পেয়ে ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত)…

Read More

গারো তরুণী ধর্ষণ, প্রধান আসামি আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের ঘটনার প্রধান আসামি রুবেলকে (২৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার সকালে র‌্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন আহমেদ গণমাধ্যমকে জানান, রাতে বিমানবন্দর রেললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার টাকা ও ওই তরুণীর ব্যবহৃত মোবাইল সেট পাওয়া যায়।এ বিষয়ে বেলা ১১টায় র‌্যাবের মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলেন করা হবে। গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ২৮ অক্টোবর তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি…

Read More

দীপন-নিলয় হত্যা : আরো ১ আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আরো এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তি ফয়সল আরেফিন দীপন ও নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন গোয়েন্দারা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। সএ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।   মিতু/বিবি নিউজ/২২৭

Read More