ডেস্ক রিপোর্ট:রাজশাহীর চারঘাট উপজেলার সাহাপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণির দুই ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে ওড়নার পেঁচিয়ে দুজন আত্মহত্যা করে। যৌন হয়রানির জের ধরে তারা আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। দুই স্কুল ছাত্রী হলো- সাহাপুর পশ্চিপাড়া এলাকার নাজমুল হক নাজুর মেয়ে বর্ণা (১৩) ও একই এলাকার মুক্তার আলী মেয়ে উম্মে মারিয়া শম্পা (১২)। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। তারা কাটাখালীর বেলঘড়িয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শম্পার বাবা মুক্তার হোসেন চিকিৎসার জন্য ভারতে আছেন। পারিবারিক সূত্র জানায়, বিকালে প্রাইভেট…
Read MoreCategory: অপরাধ
ওসমানী বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। বুধবার ভোর ৬টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৮ ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানান বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা প্লেনের দু’টি সিটের নিচ থেকে কাগজে মোড়ানো ৯ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান। মিতু/বিবি নিউজ/২৬৭
Read Moreসাভারে দিনদুপুরে অস্ত্রের মুখে ৩ লাখ টাকা ছিনতাই
ডেস্ক রিপোর্ট: ঢাকা জেলার সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছে, তারা ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করেন, তখন ব্যাংকের ভিতরে তাদেরকে দু’জন ব্যক্তি ফলো করছিল। জানা গেছে, দুপুরে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা উত্তোলন করেন শাহীবাগ এলাকার বিথী আক্তার (২১) ও তার স্বামী শামীম মিয়া (৩০)। পরে তারা থানা বাসস্ট্যান্ড থেকে একটি রিকশায় করে বাড়ির দিকে…
Read Moreনারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মা-বাবা-মেয়ে
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচর গ্রামে গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দগ্ধ তিনজন হলেন রায়হান উদ্দিন (৩২), তাঁর স্ত্রী মায়া বেগম (২৫) ও তাঁদের সন্তান মরিয়ম ওরফে পাখি (২)। তাঁদের শরীর ঝলসে গেছে। দগ্ধ মায়া বেগমের বরাত দিয়ে প্রতিবেশী সেলিম জানান, সকালে রান্নাঘরে কাজ করতে যান মায়া বেগম। তখন বাসায় রান্নাঘরসংলগ্ন একটি কক্ষে ঘুমিয়েছিলেন রায়হান ও তার শিশুসন্তান পাখি। মায়া বেগম গ্যাসের চুলায় দিয়াশলাই জ্বালাতেই আগুন রান্নাঘর ও পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এতে তিনজন দগ্ধ হন। সেলিম আরো জানান, আগুন ধরার…
Read Moreসিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় ট্যাংক লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন। নিহতরা হলেন-ট্যাংক লরির হেলপার বগুড়া জেলার শাজাহানপুর থানার জামালপুর গ্রামের আবু সামাদের ছেলে রফিকুল (৩৫) ও বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের তাজিমুল (৫০)। মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিবুল করিম জানান, যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গ যাচ্ছিল। ভোরে খালকুলা এলাকায় এলে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী…
Read Moreরাজধানীতে ৪ অস্ত্র ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মুগদা এলাকা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবির পূর্ব বিভাগের একটি দল। রবিবার রাতে তাদের মুগদার গার্মেন্ট গলি বিশ্বাস রোডের কাছ থেকে তাদের আটক করা হয় বলে এক মুঠোফোন বার্তায় জানায় ডিএমপি। আটক করা ব্যক্তিরা হলেন শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারি লিটন (২৭), মোহাম্মদ ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ূন কবির ওরফে ঝনু (৪৩) ও মোহাম্মদ মানিক (২৮)। তাদের কাছ থেকে সাতটি অস্ত্র, ১৫টি গুলি ও আটটি ম্যাগজিন উদ্ধার করেছে ডিবি। ডিবির তথ্যমতে, আটককৃত ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী। মিতু/বিবি নিউজ/২৬০
Read Moreফরিদপুরে চার ভুয়া ডিবি পুলিশ আটক
ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে ডিবি পুলিশের পরিচয়ে প্রতারণাকালে চার ভুয়া ডিবি পরিচয় দানকারীকে আটক করে পুলিশে দিয়েছে কামারখালী ব্রিজের টোলপ্লাজায় কর্মরত শ্রমিকসহ স্থানীয়রা। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ২০-২১০৯) এবং সাথে থাকা পুলিশের বেল্ট ও হ্যান্ডকাপ জব্দ করা হয়। আটককৃতরা হলেন ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মাসুদ রানা (৩৫), রহিম বেপারী (৩০) ও খোরশেদ আলম (৩০) এবং ফরিদপুর আলফাডাঙ্গার মো. সম্রাট (৩২)। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রবিবার রাতে প্রাইভেটকারে পাঁচ ব্যক্তি কামারখালী ব্রিজের টোলপ্লাজায় নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবি করে টোল…
Read Moreগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ গৃহকর্মী দগ্ধ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশান ২ নাম্বারে (রোড-৭৩) নাভানা টাওয়ারের তৃতীয় তলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন গৃহকর্মী দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- শরিফা (১৮), বেদানা (২০) ও পারভিন (৩৭)। বাসার দারোয়ান রুবেল তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। দগ্ধ পারভিন বলেন, আমরা ওই বাসায় থাকি। সকালে রান্নার কাজে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আমরা তিনজন দগ্ধ হই। ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. পার্থ শঙ্কর পাল বলেন, শরিফা ও বেদানার অবস্থা আশঙ্কাজনক। পারভিনের অবস্থাও গুরুতর। মিতু/বিবি…
Read Moreরাজধানীতে ৪ বিদেশি প্রতারক আটক
ডেস্ক রিপোর্ট: প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ বিদেশিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিম, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আটকদের নাম ও পরিচয় জানানো হয়নি।আটকরা বিভিন্ন লটারিতে জয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটেকের বিষয়টি নিশ্চিত করেন। সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে…
Read Moreপুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১
ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের আক্কেলপুর সদর উপজেলায় কেরামতের ইটভাটা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রাশেদ হোসেন (৩২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, তিনি ডাকাত। রবিবার দিবাগত রাত একটার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কে এ ঘটনা ঘটে। রাশেদের বাড়ি উপজেলার আবাদপুর উত্তরপাড়া গ্রামে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের ভাষ্য, পুলিশ রাতে আক্কেলপুর-তিলকপুর সড়কে টহল দিচ্ছিল। রাত একটার দিকে কেরামতের ইটভাটা এলাকায় টহল পুলিশের সিএনজিচালিত অটোরিকশাটিকে ডাকাতেরা আটকায়। পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশে অটোরিকশাটি আটকানো হয়। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে রাশেদ গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যায়। ওসি সিরাজুল ইসলাম…
Read More