চলন্ত ট্রেনে ধর্ষণ!

ডেস্ক রিপোর্ট:  ভারতের দিল্লিতে চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। ঘটনার পর শাহবাজ নামের ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, আত্মীয়র অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ট্রেনে চড়ে দিল্লি যাচ্ছিলেন ৩২ বছর বয়সী এক নারী। ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন তিনি। কামরায় তিনি ছাড়াও আরো চার মহিলা যাত্রী ছিলেন। দেশটির শাহদরা পৌঁছলে অন্যরা নেমে যান। শাহদরা স্টেশন থেকেই ওই কামরায় উঠে পড়ে তিন ব্যক্তি। একা পেয়ে বিহার নিবাসী তার উপর ঝাঁপিয়ে পড়ে তিন ব্যক্তি। টাকা পয়সা ছিনিয়ে ট্রেন থেকে নেমে যায় দু’‌জন। তারপর বেধড়ক মারধরের পর এক…

Read More

চৌদ্দগ্রামে ইয়াবাসহ ২ যুবক আটক

ডেস্ক রিপোর্ট:  কুমিল্লার চৌদ্দগ্রামে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামের গেদু মিয়ার আবুল হাশেম(৩৬) ও পাঠানন্দী পশ্চিম পাড়ার মৃত আবদুল গফুরের পুত্র আবদুল হান্নান(৩০)। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান চৌদ্দগ্রাম থানার এসআই হোসাইন। তিনি বলেন, ওসি তদন্ত শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে বুধবার রাতে চৌদ্দগ্রাম বাজারে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। হান্নান চৌদ্দগ্রাম বাজারের আবদুল জলিল শপিং মলের তানহা ফ্যাশনের কর্মচারী ও হাশেমের চৌদ্দগ্রাম জামে মসজিদ…

Read More

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অতঃপর…

ডেস্ক রিপোর্ট: চার বছর আগে একটি পাত্র-পাত্রীর বিজ্ঞাপন-ওয়েবসাইট মারফত পরিচয় ঘটে তাদের। এরপর একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সঙ্গিনীর সঙ্গে সহবাসও করেন। তবে প্রতিশ্রুতি রক্ষ না করায় শঙ্কর দাস নামের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন তার সঙ্গিনী। এরপরই পেশায় কলেজ অধ্যাপক সেই শঙ্কর দাশকে গ্রেফতার করেছে পুলিশ। আর শিক্ষকের এমন ন্যাক্করজনক ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। খবর এবেলার।পেশায় সরকারি হাসপাতালের নার্স ওই নারীর অভিযোগ, পরিচয়ের পর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তার সঙ্গে সহবাস করেছেন শঙ্কর। সে সময়ে ওই অধ্যাপক নিজের প্রকৃত পরিচয়ও গোপন রেখেছিলেন বলে…

Read More

সাভারে গৃহবধূর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই এলাকার আলী আকবরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে নিজ ঘরে ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।     মিতু/বিবি নিউজ/৩০৩

Read More

বিস্ফোরক বিশেষজ্ঞসহ ৫ জেএমবি আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা ও আদাবর থেকে নিষিদ্ধঘোষিত জেএমবির ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত ও বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে সারওয়ার-তামিম গ্রুপের জঙ্গি প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারী রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২ টায়  র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করা হবে বলেও খুদেবার্তায় জানানো হয়েছে।       মিতু/বিবি নিউজ/২৯৮

Read More

রাজধানীতে ট্রাকচাপায় এএসআই নিহত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় মিজানুর রহমান (৩০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে বঙ্গভবনের সামনে একটি মাটিবোঝায় ট্রাকের চাপায় গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মিজানুর রহমান বঙ্গভবনের প্রোটেকশন সেকশনে নিয়োজিত ছিলেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাজি…

Read More

রমনা পার্কের লেকে অজ্ঞাত নারীর লাশ

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর রমনা পার্কের লেক থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পার্কের লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়। তার পরনে ছিলো ছাপা রং এর শাড়ি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।     মিতু/বিবি নিউজ/২৯২

Read More

নোয়াখালীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জের জীরতলীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় শিশুটিকে বেগমগঞ্জ থানায় নিয়ে গেলে পুলিশ তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সুস্থ  ওই শিশুর বাবা জসীম উদ্দিন জানান, আমার মেয়ে মঙ্গলবার সন্ধ্যায় দরকারি জিনিস কিনতে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে একই গ্রামের সবুজ নামের এক বখাটে ফুসলিয়ে তাকে পাশের সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় সে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে এবং স্বজনদের জানায়। এরপর বাবা জসীম উদ্দিন রাতে অসুস্থ শিশুটিকে নিয়ে বেগমগঞ্জ থানায় গেলে পুলিশ ওই শিশুটিকে নোয়াখালী…

Read More

ধর্ষককে ‘‌উচিত শাস্তি’‌ দিল জনতা

ডেস্ক রিপোর্ট: ঘটনা উত্তর বলিভিয়ার রিজ অঞ্চলের। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ ছিল ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ এবং খুনের। উত্তেজিত জনতার পিটুনিতে মৃত্যু হল অভিযুক্তের। পুলিস সূত্র হতে জানা যায়, ওই শিশু কন্যাটির মৃতদেহটি চলতি সপ্তাহের শুরুতে উদ্ধার করা হয়েছিল। এরপরেই পুলিস তদন্ত শুরু করে। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। কিন্তু আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে চায়নি ক্ষিপ্ত জনতা। জেল থেকে ওই ব্যক্তিকে বের করে নিয়ে আসে এক দুষ্কৃতী। এরপরেই গাছের সঙ্গে বেঁধে চলে গণপ্রহার। পরে ওই গাছের সঙ্গেই গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তাকে। পুলিশও তাকে উদ্ধার করতে পারেনি।…

Read More

স্ত্রীকে এসিডে ঝলসে দিলেন স্বামী

ডেস্ক রিপোর্ট: পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীকে এসিডে ঝলসে দিয়েছেন স্বামী। বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।  এসিডে গৃহবধূ সালমা খাতুনের (২২) মুখমণ্ডলের ৭০ ভাগসহ গলা ও স্তন ঝলছে গেছে। বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে ব্র্যাকের সহযোগিতায় ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এসিড আক্রান্ত সালমা খাতুন বেলকুচি উপজেলার দৌলতপুর ইউপির শোলাকুড়া গ্রামের সোলায়মান হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে স্বামী সাইফুল ইসলাম পলাতক রয়েছেন। জানা যায়, প্রায় দুই বছর আগে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বানিয়াতী গ্রামের আবুল সেখের ছেলের সাইফুলের সাথে সালমা খাতুনের প্রেমের সম্পর্কে গড়ে ওঠে।…

Read More