২১ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে এক শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরে কারখানা শ্রমিক ও ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে একশ’র কাছাকাছি মানুষের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।…
Read MoreYear: 2025
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
২১ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে ২৩ দশমিক ৮৯ উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৫৭ পূর্ব দ্রাঘিমাংশের উপরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
Read Moreসাভার সিটি কর্পোরেশনের ১ম মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে রাজধানী ঢাকার উপকন্ঠে অবস্থিত সাভার পৌরসভা ও আশুলিয়াকে নিয়ে হতে যাচ্ছে সাভার সিটি কর্পোরেশন। তারই ধারা বাহিকতায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশিল সমাজের লোকজন নিয়ে অনুষ্ঠিত হলো প্রথম মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ নগর উন্নয়ন শাখার যুগ্ন সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান লিটন। সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ ফিরোজ মাহমুদ,সহকারী কমিমনার ভুমি আব্দুল্রাহ আল আমিন,শাহাদাৎ…
Read Moreনির্বাচন সময় মত হবে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না :আমান উল্লাহ
স্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : মানুষকে হত্যার দায়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কতবার ফাঁসি হবে তা কেউ বলতে পারেনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কর্মী সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এসময় আরও বলেন,ছাত্রজনতা হত্যা মামলায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আরও বিডিআর বিদ্রোহ হত্যাকান্ডে ও হেফাজত সমাবেশে মানুষ হত্যার দায়ে অনেকবার ফাঁসি হবে। তিনি আরও বলেন,নির্বাচন সময় মত হবে…
Read Moreজাতিসংঘের গাজা ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন
১৮ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে পরিকলপনার দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রামাল্লাহ থেকে এএফপি এ খবর জানিয়েছে। গাজা ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বিবৃতি পোস্ট করে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, এই প্রস্তাবের দ্রুত বাস্তবায়ন জরুরি।’
Read Moreঅন্তর্বর্তী সরকার তাদের প্রায় সব লক্ষ্য অর্জন করেছে: প্রেস সচিব
১৮ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): অন্তর্বর্তী সরকার ‘বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল প্রশাসন’ কিছু মানুষের এই দাবি প্রত্যাখ্যান করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাস্তবে সরকার মাত্র ১৫ মাসেই তাদের প্রায় সব লক্ষ্য অর্জন করেছে। শফিকুল আলম আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে বলছি—এটি গত কয়েক দশকে বাংলাদেশের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকারগুলোর একটি। তারা তাদের প্রায় সব লক্ষ্যই অর্জন করেছে।’ কেউ কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকারের অদক্ষতার অভিযোগ করলেও তা নাকচ করে শফিকুল আলম বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরেছে। বিপ্লব-পরবর্তী প্রতিশোধমূলক…
Read Moreসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড
১৭ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক এই রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চান প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চান তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের…
Read Moreএবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন : প্রধান উপদেষ্টা
১৭ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়। বরং এটি দেশ রক্ষার নির্বাচন। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা আজ এ কথা বলেন। সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময়ে আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান…
Read Moreশেখ হাসিনার মৃত্যুদণ্ড
১৭ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। রায় প্রদানকারী এই ট্রাইব্যুনালে অপর দুই সদস্য বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন প্রসিকিউশন। অন্যদিকে, আসামিদের নির্দোষ দাবি করে খালাস চায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি…
Read Moreবাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে: সালেহউদ্দিন
১৬ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে। অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ আজ (রোববার) এ মন্তব্য করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আরও বলেন, অর্থনীতি ধ্বংস হয়নি; বরং পুনরুজ্জীবিত হচ্ছে। গত আগস্টের চ্যালেঞ্জিং সময়ের তুলনায় দেশের অর্থনীতি বর্তমানে অনেক ভাল অবস্থানে রয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার পর্যায়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, রিজার্ভ ও রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতির…
Read More