সাভারস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম প্রকৌশলী আব্দুর রশিদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৬ ফেব্রুয়ারি,২০২৩(বিবিনিউজ):সাভারস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম প্রকৌশলী আলহাজ¦ আব্দুর রশিদ মহোদয়ের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ঢাকার সাভারের সবুজবাগের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রর। এতে বক্তব্য রাখেন, সমিতির প্রধান উপদেষ্ঠা জাহিদ আনোয়ার (কহিনুর),মরহুমের কন্যা অধ্যাপক ডাঃ রাফেজা সুলতানা মিলি,অধ্যাপক মুহাঃ নূরুল আমিন,ফাতিন নুর আমিন, সহ-সভাপতি আলহাজ¦ আব্দুর রহমান,সমাজ কল্যাণ সম্পাদক শহীদ আনোয়ার (মামুন),এটিএন বাংলার ও বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শেখ বাশার,তারিফুর রহমান পিন্টু,ডাঃ মোঃ রফিকুল ইসলাম রফিক,ডঃ আলী আঃ ভূইয়া,ডাঃ রেজাউল করিম মোল্লাহ,ইয়াকুব আলী,আব্দুল কাদের,আনোয়ার হোসেন,শরীফ হাসান মামুন, স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক রতন হোসেন ও সাভারস্থ মানিকগঞ্জ কল্যাণ সমিতির সুযোগ্য মহাসচিব সমাজ সেবক আলহাজ¦ আকবর হোসেন প্রমূখ। সভাশেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ শামসুল হক।


বক্তারা এবং মরহুমের পরিবারের পক্ষে থেকে যে কোন মূল্যে প্রকৌলী আব্দুর রশিদের সমাজ সেবামূলক এবং উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার ঘোষনা দেন।

Related posts

Leave a Comment