স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান

২০ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ দিচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে। পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান; চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্‌তাদির; সাহিত্যে মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ এবং সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার।…

Read More

মুজিব বর্ষ উপলক্ষে সাভারে বই মেলার উদ্বোধন

সাভার,২০ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):মুজিব বর্ষ উপলক্ষে দুই হাজার এক’শ কোটি টাকা গৃহহীন দের ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুর ঈদগাঁ মাঠে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমনের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বই মেলা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের ৬৮ টি হাজার গ্রামে ভুমিসহ ঘর করে দেওয়া হবে সেই ঘরগুলো টিনের চালের বদল ছাদ করে দেওয়া হবে সেই ঘর গুলো…

Read More

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে রয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা : ডিএমপি কমিশনার

১৯ ফেব্রুয়ারি ২০২০(বিবিনিউজ):ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। গভীর শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে পালনে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বুধবার বেলা ১১টায় ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ডিএমপি কমিশনার এসব কথা জানান। একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কোনো নিরাপত্তা–হুমকি আছে কি না, এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই, আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।’ কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে…

Read More

খালেদা জিয়ার জামিন আদালতের বিষয় : ওবায়দুল কাদের

১৯ ফেব্রুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির দায়ে সাজা প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন ইস্যুটি পুরোটাই আদালতের বিষয়। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের অধীনস্থ সকল সাংগঠনিক জেলা/মহানগর সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত বিশেষ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আদালতে আবেদন করেছেন। আদালতই বিষয়টি ঠিক করবে। এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় যেটা হওয়ার সেটাই হবে। আদালত…

Read More

ধামরাইয়ে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা

১৯ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে আলা উদ্দিন নামের (৪৫) এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই হত্যাকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে দুই হত্যাকারীকে আটকের বিষয়টি নিশিত করে জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। সাভার মডেল থানা পুলিশ জানায় গেল ১৮,১০,২০১৯ এ ঢাকার ধামরাইয়ে আলা উদ্দিন নামের এক ব্যক্তিকে ধামরাই থেকে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে মুক্তিপন আদায় করে ধামরাইর জয়পুরা এলাকায় শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে নিহতের পরিবারের সদস্যরা অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে…

Read More

সাভারে অনুষ্ঠিত হলো ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন

সাভার,১৯ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে অনুষ্ঠিত হলো সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন। দুপুরে সাভার মডেল কলেজে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। পরে কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব এসময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন। দ্বি-বার্ষিক সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী…

Read More

বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত হলেন লিওনেল মেসি

১৮ ফেব্রুয়ারি ২০২০ (বিবিনিউজ) : কোন ফুটবলার হিসেবে প্রথমবারের মত লরিয়াস বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। ২০১৯ সালে ফুটবলে দারুন ছন্দে থাকা এই আর্জেন্টাইনকে অবশ্য বর্ষসেরার এই পুরস্কারটি ফর্মূলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সাথে ভাগাভাগি করে নিতে হয়েছে। ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সী হ্যামিল্টনের সাথে পুরস্কার ভাগ করে নেবার বিষয়টিও ২০ বছরের লরিয়াস এ্যাওয়ার্ড ইতিহাসে প্রথম ঘটনা। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপে পাঁচটি স্বর্ণপদক জয় করা যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সুপারস্টার সিমোনে বিলেস লরিয়াস বর্ষসেরা নারী ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন। এই নিয়ে তৃতীবারের মত বিলেস এই…

Read More

করোনা ভাইরাসের কারণে  অ্যাপল রাজস্ব হারাচ্ছে

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ( বিবিনিউজ ) : বড়ো প্রযুক্তি কোম্পানী অ্যাপল মার্চের দ্বিতীয়ার্ধে যে পরিমাণ রাজস্ব পাওয়ার ঘোষণা দিয়েছিল করোনাভাইরাসের কারণে তা আর তারা পাচ্ছে না। মার্কিন জায়ান্ট কোম্পানীটি সোমবার সতর্ক করে বলেছে, এমনকি বিশ্বব্যাপী আইফোনের যোগানেও এর প্রভাব পড়বে। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বর্তমানে ১৮শ ছাড়িয়ে গেছে। মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে গত ডিসেম্বরে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর বর্তমানে সেখানে আক্রান্তের সংখ্যা ৭২ হাজারেরও বেশি। এদিকে ভাইরাসটির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির আশংকা তৈরি হয়েছে। এছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞাসহ বড়ো ধরণের খেলাধূলা ও সাংস্কৃতিক ইভেন্টসমূহও বাতিল করা হয়েছে। অ্যাপল এক বিবৃতিতে…

Read More

চিকিৎসার জন্য বিদেশ যেতে জামিন চেয়েছেন বিএনপির চেয়ারপারসন

১৮ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। আগামীকাল তা কোর্টে তোলা হবে। সর্বশেষ গত ডিসেম্বরে আপিল বিভাগে জামিন আবেদন খারিজ করে দেওয়ার পর দুই মাসের মাথায় আবারও জামিন আবেদন করছেন তাঁর আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আজ বলেন, ‘আগামীকাল আমরা জামিন আবেদন হাইকোর্টে দাখিল করব।’ তাঁর আরেক আইনজীবী সগীর হোসেন বলেন, আদালতের দপ্তরে খালেদা জিয়ার জামিন আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়…

Read More

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন

১৮ ফেব্রুয়ারি ,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার জাতীয় সংসদ ভবনের বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। বই দুটি হলো ‘জয় বাংলা’ ও ‘বঙ্গবন্ধু স্মৃতি সত্তা ভবিষ্যৎ’। প্রধানমন্ত্রী প্রথমে জাতির পিতার বিভিন্ন সাক্ষাৎকার ও কথোপকথনের সংকলন গ্রন্থ ‘জয় বাংলা’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা বইটির ভূমিকা লেখেন। সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং লেখক ও কবি পিয়াস মজিদ বঙ্গবন্ধুর সাক্ষাৎকার ও কথোপকথনগুলো সংগ্রহ ও সম্পাদনা করেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বলেন, ‘বঙ্গবন্ধু স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ বইয়েরও মোড়ক…

Read More